মোবাইল ফোন ব্যবহার করে উবুন্টু লিনাক্সে ইন্টারনেট!.

বলেছিলাম না, এক এক করে বলবো আমি লিনাক্সে কি কি করছি। আমি বলবো এজন্যই যে এটা প্রচুর ব্যবহারকারীদের কাজে লাগবে। আমি এবার ডায়াল-আপ কানেকশনের কথা বলি। ল্যান নেটওয়ার্ক করা লিনাক্সে খুবই সহজ। যে-কেউ এটা করতে পারে। কিন্তু মোবাইল দিয়ে ইন্টারনেট ব্যবহার করাটা একটু কঠিন। আমি যেহেতু এটা ব্যবহার করি, তাই এই অংশটা আমি শুরুতে দেখাবো। আর এটা শুরুতে দেখানোর আরও একটা কারণ হচ্ছে এটা ছাড়া পরের কাজগুলি করা যাবেনা।


আমি মোডেম হিসেবে ব্যবহার করছি একটি নোকিয়া মোবাইল এবং এই মোবাইলটি আমার USB পোর্টের সাথে সংযুক্ত। প্রথমে আমি টার্মিনালে গিয়ে “sudo wvdialconf” কমান্ডটা দিলাম (এখানে উবুন্টু আমার কাছে ইনস্টলেশনের সময় তৈরী করা ইউজারের শব্দচাবি বা পাসওয়ার্ড জানতে চাইলো এবং আমি সেটা সরবরাহ করলাম)। আমার উবুন্টু সয়ংক্রিয়ভাবে আমার মডেম চিহ্নিত করে সেটা সেভ করে নিলো। কিভাবে করলো, কোথায় সেভ করলো, ইত্যাদী মনেহয় আমাদের জানার দরকার নেই।

এবার “sudo gedit /etc/wvdial.conf” কমান্ডটি দিয়ে GEdit-এ wvdial.conf নামের ফাইলটি খুলে ভেতরে কিছু পরিবর্তন করে দিলাম। পরিবর্তিত লেখাগুলি এরকম:
[Dialer Defaults]
Init1 = ATZ
Init2 = ATQ0 V1 E1 S0=0 &C1 &D2 +FCLASS=0
Init3 = AT+CGDCONT=1,"IP","gpinternet"
Modem Type = USB Modem
Baud = 460800
New PPPD = yes
Modem = /dev/ttyACM0
ISDN = 0
Phone = *99#
Password = gp
Username = gp

এখানে যেই বিষয়টি পরিবর্তন হয়েছে সেটা হচ্ছে Init3 = AT+CGDCONT=1,”IP”,”gpinternet” একটি লাইন ঢোকানো হয়েছে, ফোন নম্বর দেয়া হয়েছে, ইউজারনেম এবং পাসওয়ার্ড দেয়া হয়েছে। এরপর ফাইলটি সেভ করে Gedit বন্ধ করে দিলাম এবং “wvdial” কমান্ডটি লিখে এন্টার দিলাম এবং আমিইন্টারনেটে সংযুক্ত হয়ে গেলাম। এটা ছিলো টেক্সট মোডে কিভাবে ইন্টারনেটে সংযুক্ত হওয়া যায়। কিন্তু এখানে সবচাইতে খারাপ যে বিষয়টি সেটা হলো, আপনি যতক্ষন ইন্টারেটে সংযুক্ত থাকবেন ততক্ষন একটি টার্মিনাল খুলে রাখতে হবে, যেটা অনেকেই পছন্দ করবেন না।

Leave Comments...

rajib Saha says:

raju@raju-desktop:~$ “sudo wvdial”
bash: sudo wvdial: command not found
raju@raju-desktop:~$ sudo wvdial
[sudo] password for raju:
WvDial: WvDial: Internet dialer version 1.56
WvModem: Cannot get information for serial port.
WvDial: Initializing modem.
WvDial: Sending: ATZ
WvDial Modem: ATZ
WvDial Modem: OK
WvDial: Sending: ATQ0 V1 E1 S0=0 &C1 &D2 +FCLASS=0
WvDial Modem: ATQ0 V1 E1 S0=0 &C1 &D2 +FCLASS=0
WvDial Modem: OK
WvDial: Modem initialized.
WvDial: Configuration does not specify a valid phone number.
WvDial: Configuration does not specify a valid login name.
WvDial: Configuration does not specify a valid password.
raju@raju-desktop:~$

Omi Azad says:

“wvdial” কমান্ডটি এভাবে দিন: “sudo wvdial” তারপরে কি কি তথ্য দেখা যায়, সেটা কপি করে এখানে পেস্ট করুন…

rajib Saha says:

আমি যখন শেল খুলে “sudo wvdialconf” লিখলাম, সে আমার মডেম পেল। এর পর সেখানএই “sudo gedit /etc/wvdial.conf” লিখলাম, সে কমান্ড কেনট ফাউন্ট জানাল। এর পর আমি শুধু “sudo gedit” লিখলাম, সে Gedit খুল্ল। আমি “[Dialer Defaults] থেকে Username = gp” পরজন্ত লিখে save দিলাম। এর পর আগের শেল এই “wvdial” কমান্ডটি লিখে এন্টার দিলাম এবং সে জানালো Password, Username ইনেভেলিড।
what can I do now?

-Rajib

Omi Azad says:

রাজিব,
অনুগ্রহ করে আবার লেখাটি পড়ুন এবং ছবি দেখুন। সেখানেই বলা আছে যে আপনি টার্মিনাল (শেল) কিভাবে খুলবেন। এই কমান্ডটি আসলে টার্মিনালে (বা শেল) লিখতে হবে।

rajib Saha says:

“sudo gedit /etc/wvdial.conf”
এই কমান্ডটি টা কোথায় লিখবো?
উপরের টা লিখার পরই দিয়েছি,কিন্তু কাজ করে না।
please healp me.

-rajib

Pathak says:

লোল!
বাংলাদেশ এগিয়ে যাচ্ছে….

omiazad says:

জানিনা কেমন করে হয়েছিলো, ইদানিং উইন্ডোজ ব্যবহার কম করছি তাই আমার চোখে ধরা পড়েনি। লিনাক্সে কিন্তু ঠিকই দেখাচ্ছিলো।

এখন আশাকরি ঠিক আছে।

এই পোস্টের একটা আপডেট দেয়া হলো…

Darklord says:

দারুন আমার নোকিয়া 3230র ডাটাক্যাবলটা কিনেনেই আমিও ট্রই করব। আরকোডগুলো ছোট দেখাচ্ছে কেন? Quoteবা ফন্ট ছোট করেছিলেন নাকি
যাই হোক কমেন্টে দিয়ে দিলাম

[Dialer Defaults]
Init1 = ATZ
Init2 = ATQ0 V1 E1 S0=0 &C1 &D2 +FCLASS=0
Init3 = AT+CGDCONT=1,”IP”,”gpinternet”
Modem Type = USB Modem
Baud = 460800
New PPPD = yes
Modem = /dev/ttyACM0
ISDN = 0
Phone = *99#
Password = gp
Username = gp

omiazad says:

এখানে আমি শুধু গ্রামীণফোনের ব্যবহার উল্লেখ করেছি, অন্য কোনো অপারেটর ব্যবহার করে থাকলে http://lavluda.blogspot.com/2006/03/edgegprs-in-linux_26.html#links থেকে সাহায্য নেয়া যেতে পারে।

wow bro nice post.. very helpful