নিজের ব্লগ

বন্ধুরা
শেষ পর্যন্ত আমি আমার নিজের ব্লগ নিজের ঠিকানায় খুললাম। এখনো এটাকে আমি BETA নাম দিয়ে রেখেছি। BETA শব্দের অর্থ হচ্ছে, এখনো শেষ হয়নি। এর মানে এই না যে আমি যেদিন থেকে আর লিখবনা সেদিন থেকে এই BETA শব্দটি উঠিয়ে নিব। আমি এখন কাজ করছি সাইটটা কিভাবে সাজাবো এই বিষয় নিয়ে। তাই এই কাজ শেষ হলে BETA কথাটি ফেরৎ নিয়ে নেবো।

অনেকেই অনেক পরিবর্তন চান, আমি এখানে বাংলা ফন্ট যোগ করেছি। কেউ ইউন্ডোজে ইন্টারনেট এক্সপ্লোরার ব্যবহার করে বেড়াতে আসলে আর ফন্ট নিয়ে ঝামেলা থাকার কথা না। এখন আর টেনশন নাই ফন্ট নিয়ে। :) এটা দিতে ওয়ার্ডপ্রেস আবার আলাদা টাকা চায়। কি দরকার!!!

আশাকরি আমার নতুন ব্লগ আগের মতই হবে…

:)

Leave Comments...

রাকিবুল ইসলাম says:

জটিল হয়েছে

খুব ভাল লাগল আপনার সাইট দেখে। সবচাইতে ভাল লাগল ইউনিজয় এডিটর । আপনার সাইট দেখে আমিও অনুপ্রাণিত হলাম । অভিনন্দন আপনাকে ।

Omi Azad says:

আমার সাইটে শুধু আমিই ব্লগ লিখতে পারবো এটাই মনেহয় নিয়াম। অন্য কেউ তার নিজের ব্লগ অন্যথান থেকে চালাবে। তবে সদস্যদের নিয়ে কি করা যায় বিষয়টা আমি ভাবছি।

আমার এখানে লিখতে দিলে আমার স্পেস ব্যবহৃত হবে।

Hasin Hayder says:

আরে! দারুন হয়েছে এই ইউনিজয় এডিটর

রাকিবুল ইসলাম says:

খুব ভাল

sakib says:

বাহ! দারুন।

কিন্তু ভাইয়া, আপনি কি কষ্ট করে আমাদের জন্যে একটা টিটোরিয়াল লিখে জানাবেন? কি করে আমিও আমার ওয়াডর্প্রেস সাইট নিজের ডোমেইন এ নিয়ে আসতে পারি?

আর রেজি: একটা সেকশন দেখলাম। আমি রেজি করলাম। কিন্তু লাভ কি হলো?

ইমরান ভাই এর সাইট এ গিয়ে রেজি: করে ছিলাম। উনার নিজের সাইট এ গিয়ে ইচ্ছা করলে আমিও ব্লগিং করতে পারি।

আর হ্যা, আপনার এখানে ব্লগিং এর জন্য ওয়াডর্প্রেস এর স্পেস ব্যবহার করে হবে নাকি আপনার নিজের হোস্টিং স্পেস ব্যবহার করা হবে?

আমিও আপনার মত টুক-টাক চিন্তা আছে। …