য়াহু!!! আমার য়াহু মেইলে আনলিমিটেড স্পেস!!

গতকালকে য়াহু আমার মেইল স্টোরেজ স্পেস আনলিমিটেড করে দিয়েছে। আমার ভীষণ ভালো লাগছে। য়াহুতে আমি এই একাউন্টটি না হলেও ১১ বছর আগে খুলেছিলাম। এর মধ্যে একবার টাকা দিয়ে এক বছরের জন্য ইয়াহু প্লাস সার্ভিস ব্যবহার করেছি। কিন্তু জিমেইলে যত সুবিধা আছে, য়াহুতে তা একেবারেই অনুপস্থিত। প্রথমে য়াহু জিমেইলের মতন এজাক্স ভিত্তিক ইন্টারফেইস করেছে (যা এখনো বেটা বা অসম্পুর্ন), পরে মেইলের সাথে একই উইন্ডোতে ম্যাসেঞ্জার ব্যবহার করার সুযোগ দিয়েছে (যা বর্তমানে শুধু UK’র ব্যবহারকারীরা পাচ্ছেন), এখন দিলো আনলিমিটেড স্পেস, সেটাও অনেক বিবেচনা করে দিচ্ছে। কেউ পাচ্ছে, আবার কেউ পাচ্ছে না। :)

তবে সবাই যাতে এই সেবা ব্যবহার করতে পারে, আমি তার উপায় বের করেছি। আসুন একবার চেষ্টা করে দেখি মেইল বক্সের সাইজ আনলিমিটেড করা যায় কি-না। :)

য়াহু মেইল ব্যবহারকারী আপনারা সকলেই জানেন য়াহু মেইলের কোথায় মেইল বক্সের সাইজ দেখায়। আপনার যদি আনলিমিডেট বক্স হয়ে থাকে, তহালে সেখানেই দেখতে পাবেন You Now Have Unlimited Storage তথ্যটি। যদি সেটা না হয়ে থাকে তাহলে চলুন কিছু কারসাজি করে দেখি মেইলবক্সকে আনলিমিটেড বানানো যায় কি-না।

  • পুরাতন ইন্টারফেস: পুরাতন ইন্টারফেসের য়াহু মেইল ব্যবহারকারীরা উপরে ডান দিকে Options নামের একটি লিঙ্ক পাবেন, সেটাতে ক্লিক্ করুন। এবার অপশনের যে পাতা খুলবে সেখানে বাম ম্যানুতে Account Information নামে একটি লিঙ্ক পাবেন, সেটাতে ক্লিক্ করুন।
    • নতুন ইন্টারফেস: নতুন ইন্টারফেসের য়াহু মেইল (যাকে আমরা য়াহু মেইল বেটা নামে চিনি) ব্যবহারকারীরা য়াহু মেইল লোগোর পাশে আপনার লগ-ইন নামের নীচে My Account নামে একটা লিঙ্ক পাবেন, সেটাতে ক্লিক্ করুন।

  • এবার যে পাতাটি আসবে সেটা আপনার কাছে আপনার পাসওয়ার্ড চাইতে পারে। পাসওয়ার্ড দিয়ে ঢুকে পড়ুন… :)
  • আমরা এবার Review My Account Information নামের একটি পাতায় আসবো। এই পাতার শেষের দিকে Address/Contact Information নামের একটি ব্লক আছে আর ঠিক Address/Contact Information টাইটেলের পাশে আছে Edit নামের একটি লিঙ্ক। সেটাতে ক্লিক্ করি।
  • এবার যে পাতাটি আসবে সেখানে নিম্নলিখিত পরিবর্তনগুলি সাধন করি। এখানে আমরা আসলে আমেরিকার একটি ঠিকানা ব্যবহার করবো এবং ওদের সিস্টেমকে বুছ দেবো আমরা আমেরিকায় বসবাস করছি। এজন্য আমাদের আমেরিকার একটা সঠিক ঠিকানা প্রদান করতে হবে। আমি মাইক্রসফটের হেড অফিসের ঠিকানা দিচ্ছি, আপনারা এটা ব্যবহার করতে পারেন। :) Street Address Line 1: One Microsoft Way
    Street Address Line 2: ফাঁকা
    City: Redmond
    County/State/Province: WA
    ZIP/Postal Code: 98052-6399
    Country: United States of America (এটা নির্বাচন করে দিতে হবে তালিকা থেকে)
    Phone Number: 800-642-7676

    এতটুকু দিলেই হবে…

  • এবার আসি তারই নীচের Work/School Information ব্লকে। উপরের মতন এখানেও একই ঠিকানা প্রদান করবো আমরা।
  • এবার পাতার নীচের Finished বোতামে ক্লিক্ করি। (এই পর্যায়ে আবার আমাদের কাছে পাসওয়ার্ড চাইতে পারে, পাসওয়ার্ড দিয়ে ঢুকে পড়ি)
  • আমরা আবার Account Information পাতায় চলে আসবে। এখানেও পাতার নীচে বা উপরের Finished বোতামে ক্লিক্ করি। এবং স্বাভাবিকভাবে য়াহু মেইল ব্যবহার করতে থাকি। :)

২৪ থেকে ৭২ ঘন্টা পরে আপনাথেকেই য়াহুর সিস্টেম আপনাকে আনলিমিটেড স্পেস প্রদান করবে। একবার আনলিমিটেডে চলে গেলে, আবার আগের ধাপগুলি অনুসরণ করে আপনার নিজের ঠিকানা এবং দেশ নির্বাচন করে দিন। আর উপভোগ করুন আনলিমিটেড য়াহু মেইল স্পেস…

Leave Comments...

Ahmed Nitul says:

umm my personal comment :
It’s better to not use Microsoft’s address.

অভিনন্দন জানাই ।

Apu says:

Thanks a lot …..i can’t tell u that how i am gratefull to u …..

I got Unlimited space in Yahoo………

Thanks again to azad vai for u rkind nformation and hope to get in next time for this kind of help

regrds…
Apu
01712084793

Ahsan says:

Thanks.

আপনার দেয়া পদ্ধতিটা ভাল। এখন থেকে আনলিমিটেড স্পেস ব্যবহার করতে পারব।

Aizuddin says:

Even though Yahoo is giving unlimited space, I will not go back to them leaving Gmail. Gmail is simply the best for me. Thanks Mr Azad for the post.

Rashedul Ahsan says:

yes, I got unlimited space on my yahoo. Thanks a lot.

হা হা … এজন্যই তো আপনি আমাদের কাছেও এ্যাত ভ্যালুয়াবল :D

Arafat says:

Great idea man. You are really a IT specialist. I am following your steps. Hope it will work.

Any Way, please give us more write ups like that. Thank you.

- ARAFAT

বুদ্ধিটাতো ভালই।