মোবাইল দিয়ে ইন্টারনেট কতটুকু নির্ভরযোগ্য….

আমরা এখন অস্থির হয়ে গিয়েছি মোবাইল ইন্টারনেটের বিজ্ঞাপন দেখতে দেখতে অস্থির হয়ে গিয়েছি। বাংলাদেশের প্রতিটি মোবাইল কোম্পানীই এখন মোবাইলে ভয়েস সেবার পাশাপাশি ইন্টারনেট সেবা দিচ্ছে। সিটিসেল, গ্রামীণ, একটেল, বাংলালিঙ্ক, টেলিটক এবং ওয়ারিদ টেলিকম হচ্ছে আমাদের মোট মোবাইল কোম্পানী। এদের মধ্যে প্রথম ইন্টারনেট সেবা নিয়ে আসে গ্রামীণফোন। বিভিন্ন ধরণের ঘাপলা করে সার্ভিস লঞ্চ করছে। শুরুতে এরা অনেক ভাষণ দিয়েছে, EDGE দিয়ে এটা হয়ে ওটা হয়, এটা GPRS থেকে এই এই সেবা বেশী দেবে ইত্যাদী। এক কনফারেন্সে আমি ওদেরকে বলতেও শুনেছিলাম যে EDGE নাকি CDMA থেকে দ্রুতগতির ইন্টারনেট সেবা দেয়, কি বলে না বলে ঠিক নাই। এর পরে আসলো একটেল, যার সেবা আজ দুই বছর পরেও পর্যন্ত বাংলাদেশের সব এলাকায় পৌছাতে পারেনি। তারপর বাংলালিঙ্ক ও টেলিটক, এদের কথা বলতে গেলে বলতে হয়, সার্ভিস থাকা আর না থাকা একই কথা। বাকী থাকলো সিটিসেল। অনেক কাঠ খঁড় পুড়ে প্রায় একবছর আগে তারা অনটেস্ট ইন্টারনেট সেবা প্রদান করা শুরু করে। কিন্তু সেবার মূল্য এত বেশী যে সাধারণ মানুষ এর ধরা ছোঁয়ার বাহিরে থেকে যায়। কিছুদিন আগে প্রতিযোগিতার সন্মুখীন হয়ে তারা আবার মূল্য নির্ধারণ করে, কিন্তু সেটাও সাধারণভাবে ব্যবহারের যোগ্য না। ওয়ারিদ টেলিকম সার্ভিস লঞ্চ করার সাথে সাথেই ওয়েব সাইটে EDGE/GPRS-এর কথা লিখে রাখলেও বাস্তবে সেবার মান টেলিটক এবং বাংলালিঙ্কের মতই জঘন্য।

সেবার মানের দিক দিয়ে আপাতত সিটেসেল এবং গ্রামীনফোনের সেবাই ব্যবহারযোগ্য, কিন্তু এখন প্রশ্ন হচ্ছে এদের সেবা কতটুকু ব্যবহারযোগ্য! আমি নিজে এই দুই কোম্পানীর সেবা ব্যবহার করেছি, সেবার মান খারাপ না, কিন্তু সত্যি কথা বলতে এই সেবার উপরে ভরসা করা যায়না। মাঝে মাঝেই গ্রামীণফোনের ইন্টারনেটের গতি ঠিক থাকেনা। ইন্টারনেটে ঘাঁটাঘাটি করে GSM প্রযুক্তি সম্পর্কে শিখলাম। এই প্রযুক্তিটা TDMA নামে পরিচিত, যার অর্থ হচ্ছে Time Division Multiple Access. এটা কাজ করে সময়ের উপরে। সোজা সাপ্টা অর্থ হচ্ছে একটা টাওয়ারে নীচে যতগুলি মোবাইল থাকবে টাওয়ারটা তাদেরকে অল্প অল্প সময়ের জন্য ফ্রিকোয়েন্সি প্রদান করবে আবার অল্প সময়ের জন্য ফ্রিকোয়েন্সি বন্ধ করে রাখে। এভাবে ভাগাভাগী করে মোবাইলগুলি কিছু সময়ের জন্য নেটওয়ার্ক পায় আর কিছু সময় বিচ্ছিন্ন হয়ে থাকে। এটা এত দ্রুত হয় যে গ্রাহকরা টের পায়না। তবে প্রযুক্তিটা জনপ্রিয় হলেও টেকনিকালি সুবিধার না।

CDMA আবার সব গ্রাহককে একসাথে একই সময়ে ফ্রিকোয়েন্সি প্রদান করে এবং বিশেষ একটি কোডের মাধ্যমে তাদের পৃথক করে। যার জন্য সবাই সমান নেটওয়ার্ক পায় এবং যেহেতু এরা কোড ব্যবহার করে, তাই প্রযুক্তির নাম Code Devision Multiple Access.

এখন প্রযুক্তিগতভাবেই গ্রামীণফোন দুর্বল, একটা BTS Cell এর আওতায় (উল্লেখ্য একটা টাওয়ারে সাধারণত তিনমূখী তিনটা BTS Cell থাকে) একসাথে তিনটার বেশী মোবাইল ইন্টারনেট ব্যবহার করতে গেলেই BTS Cell এর আর ক্ষমতা থাকেনা সবাইকে সমান মানের সেবা প্রদান করা আর তাই যে টাওয়ারের আওতায় গ্রাহক যত বেশী হবে, সেই এলাকার ইন্টারনেটের অবস্থা তত খারাপ হবে। গ্রামীণফোন যে হারে বিজ্ঞাপন প্রচার করছে, তাতে গ্রাহক যদি বেড়ে যায়, গ্রামীনফোনের সেবার মান অত্যন্ত খারাপ হয়ে যাবে এবং সেটা ঠিক করার জন্য তারা কিছুই করবেনা, কারণ এই সেবায় আয়ের চাইতে ব্যায় বেশী। এটা ভবিষ্যতের কথা না, ওদের এখনি এই অবস্থা চলছে। ঢাকার বেশীরভাগ এলাকায় ব্রডব্যান্ডের সেবা অসম্ভব খারাপ হওয়ায় মানুষ গ্রামীণফোনের উপরে নির্ভর হয়ে পড়েছেন ইন্টারনেট সেবার জন্য। এভাবে বিভিন্ন এলাকায় এত গ্রাহক বেশী হয়ে গিয়েছে সেবার মান অত্যন্ত খারাপ হয়ে পড়েছে। বিশেষ করে উত্তরা, মালিবাগ, মিরপুর, হাজারীবাগ, উত্তরখান, দক্ষিনখান ইত্যাদী এলাকায় সেবার মান জঘন্য। মাঝে মাঝে ঠিক হয়, সম্ভবত যে সময় গ্রাহকরা অনত্র থাকে এবং BTS Cell-এ চাপ কম থাকে, তখন মোটামুটি ভালো হয়, কিন্তু বেশীরভাগ সময়গুলিতেই সেবার মান থাকে জঘন্য।

আকাশছোঁয়া ট্যারিফের জন্য সিটিসেলের ইন্টারনেট ব্যবহার করা না গেলেও ওদের সেবার মান এখনো বোশ ভালো, কিন্তু ঝামেলা হলো এদের নিজেদের নেটওয়ার্ক ব্যাকবোন নেই। Link3 নামের এক ইন্টারনেট সেবা প্রদানকারী প্রতিষ্ঠানের কাছ থেকে লাইন নিয়ে সিটিসেল আপাতত সেবা প্রদান করছে। ডিসের লাইনের ক্ষেত্রে যখন কেউ লাইন নিয়ে আবার লাইন প্রদান করে, তখন আমরা বলি ওরা ফিডের ব্যবসা করে। সিটিসেলও সেরকম ফিডের ব্যবসা করছে। :)

সত্যি কথা বলতে ব্রডব্যান্ড ইন্টারনেটের কোনো বিকল্প নাই। আমাদের দেশে সবরকম সেবা প্রদানের ক্ষেত্রে সততা কম থাকায় গ্রহকরা ভালো সেবা থেকে বিচ্ছিন্ন হয়। তবে আমার মনে হয় আপাতত আইএসপিগুলির মোবাইল কোম্পানীদেরকে ভয় না পেলেও চলবে….

Leave Comments...

Iftekhar Tanveer says:

অমি ভাই, আপনার কাছে এতো ভুল তথ্য আশা করিনাই। “ইন্টারনেটে ঘাঁটাঘাটি করে GSM প্রযুক্তি সম্পর্কে শিখলাম। এই প্রযুক্তিটা TDMA নামে পরিচিত, যার অর্থ হচ্ছে Time Division Multiple Access.” – এই তথ্যটা একদম ঠিক না। TDMA হচ্ছে আমেরিকান একটা প্রাচীন প্রযুক্তি যা আগে AMPS/DAMPS নামে পরিচিত ছিল। GSM প্রযুক্তিটা মূলত FDMA (Frequency Division Multiple Access) এবং TDMA এর optimized প্রয়োগ। EDGE, GPRS থেকে সম্পূর্ণ আলাদা মডুলেশন (8PSK) টেকনিক ব্যবহার করে যা GPRS এর মডুলেশন (GMSK) থেকে অনেক বেশী বিটরেট দেয়। আর CDMA 2000 এ কোড ডিভিশন মাল্টিপল এক্সেস মডুলেশন ব্যবহৃত হয়, তার প্রচুর সীমাবদ্ধতা (Near Far Problem, Orthogonality problem etc.) সাম্প্রতিক বছরগুলোতে আবিস্কৃত হয়েছে। মূলত CDMA 2000 হচ্ছে CDMA টেকনলজীর একটি পরিক্ষামূলক ভার্সন। ফলে এর অনেক সীমাবদ্ধতা থাকাই স্বাভাবিক। এইসব সমস্যা দূর করা হয়েছে WCDMA Technologyতে যা একটি ৩য় প্রযন্মের সেবা এবং বাংলাদেশে unavailable. এখনপর্যন্ত আবিস্কৃত সমস্ত Cellular technology তেই user এর সংখ্যা বাড়লে bitrate কমে যাবে। এটা একটা general rule. CDMA তে এই ব্যপারটা আরো বেশী ঘটবে orthogonality problem এর কারনে। এটা GSM বা WCDMA তে দুর করা যায় খুব ভালো cell planning tactics use করে। যেসব cell এ GPRS/EDGE ট্রাফিক বেশী সেগুলোতে বেশী ফ্রিকোয়েন্সী দিতে হয় অন্যগুলো থেকে।

আরাফাত ভাইকে বলছি, ISP গুলো কখনোই internet service এ mobility দিতে পারেনা। ব্রডব্যন্ড ইন্টারনেট তো ফিক্সড। একটা place থেকে ব্যবহারের জন্য। আপনি যখন গাড়িতে বসে আছেন, তখন আপনার laptop এ net connection পাবেন কিভাবে?

শিপলু ভাইয়ের অবগতির জন্য বলছি, বান্দরবনে কোনধরনের মোবাইল নেটওয়ার্ক নেই।

Omi Azad says:

Ershad Shafi Chowdhury wrote in a public mailing list:

Cost of Bandwidth (IP transit) wholesale to ISP’s approx Tk 67000/Mbps/month. They must pay 6 months in advance together. Then they must recover that cost plus overhead + financial costs for raising that huge amount of money from subscribers in retail.

Cost of Bandwidth (IP transit only) to Government = Tk100,000/Mbps/year! Consider this! What a difference! Who is making the money?

The Government artificially raised the prices for recovering capital costs, which is cost of equipment + IDB loan + Interest and other things like salary, legal intercept etc. ISP’s pay taxes + BTRC fees and should not have to burden the cost of SEAMEWE4 as well. These extra charges are passed on to you, the customers (since pvt sectore ISP’s are there to make a profit for shareholders). the Not for Profit ISP, BTTB still charges similar rates or provides shoddy service to make up for the low rates.

To change this you must convince Finance ministry, Ministry of Post and Telecomm, Ministry of Science and Technology, BTTB & BTRC. This task is still in progress. If you have friends in media, ask them to demand the cost of bandwidth from BTTB for publication daily and make them squirm.

Ashraf says:

Omi vi,
I used ZIP for 4 years, dekko for 2 years, but now using Mobile service. Mobile operators have done an excellent job by providing internet/data service. However they also become a compititor of local ISPs. Mobile services are good for novices and intermediate users who need to maintain business communication. This service is not good for the people who need to download bulk data. It is also most flexible (to me). ISP must look for new technology; other wise their revenue is likely to go down (except corporate lines).
–Mohammad Ashraful Siddique

Yeameen says:

The real bottleneck is high charge by BTTB for the bandwidth. Just curious, if the submarine cable now runs through 12 countries, all other countries should have same high rate (since, all the consortium members share the total cost). But certainly it is not. 70K Tk. for 1Mbps is too high. I am surprised why no one is raising voice against this.

Ultimate gainers of this high cost are the big ISPs and the private-phone operators and ultimate losers are we, the consumers. Service won’t improve if we don’t cut down the bandwidth price and allow small players.

@Arafatul Islam,
In all the countries, phone operators are the leader in providing internet service. The can provide better and cheaper solution because they already have the reliable network infrastructure. Let all to play. The more competitors, the better service we can expect.

Apon says:

ami bohudin dhore teletalk er internet use korsi. and onnanno operator gulo use koresi. akhon amar kase cost er dik theke and jhamela kom er dik die teletalk e best mone hosse. karon eder internet use er jonno kono postpaid sim dorkar hoy na. kisudin eder net er obstha khub kharap silo but seta tader kaj cholsilo jonno. akhon speed er dik die teletalk e first.

Shiplu says:

Hello,
Actually no one is giving good service. I should not use the term “good”. actually they cant give us the minimum standard of Internet service.
When one my friends took GP Internet connection, I saw him to get 40-48 kBps After some months, I took it. that time I was in sylhet. and the place where I lived in sylhet was almost remote from city. I got 28-36 kBps. Then I returned to home at Dhaka after finishing my study. Now I live in Dolairpar. I got 18kBps!!!. One of my friends got inspired from me and took the connection. He get 3kBps!!!!! He lives in Mohakhali. So you can not use GP Internet in a busy place. I think I have to use it in some sorts of very very remote place. like Bandarban.
And about citycell. its very good that their speed doesn’t fall. its 16kBps as one of my friends is using it. The fact is its always 16kBps. Constant. If your monthly bandwidth (currently 3 GByte) is finished. the speed will be 0kBps.
But 1500/- for 3GByte. Its huge. I downloaded at least 7GByte by my GP connection. But I can’t do this now.
Well, recently I contacted to Agni to get a wireless Internet connection. I choose 512/512kBit. you know what, they called me. I was thinking did I do anything wrong? the rate was 40,000/- per month with connection charge 15,000/-. Thats too high. As they are using BTTB Submarine cable, this speed should not be so. Looks like the Internet speed is the most precious thing in Bangladesh. I am sure they are getting huge profit. They might be thinking “bandwidth is precious thing so this should not be available that easily”.

So, who do I trust?

God knows when they will learn !!

I think Mobile operators need to give emphasis on Voice based services. Internet is not their topic. ISP’s can come forward to give Internet services. Wi-Max can be introduced through ISP’s.

There is good news. Wait till next month to learn about it …

Shakil says:

ডায়াল াপ ের বদলে GrameenPhone EDGE

Ershad Chowdhury says:

Here is what I think. For internet to be viable and self sustaining there has to be enough utility in it. Therefore the service has to be easy to use and should reward the user (at least save the users time). Just providing high speed internet is not enough.

We need to focus on enabling the non-english speaking majority to use the Internet. We need to provide services on the internet for the people that will save time & money. The third is universal high speed broadband, because if the first two conditions are met, and the regulators provide a free and fair level playing field, high speed affordable broadband will be a natural by-product. Currently its faster for us to call telebanking to check standard chartered account balance than to load the slow website in dubai .. so the internet banking facility is not really providing any utility.

Whatever the predominant operating system is, it should support a neat and clean interface understandable by the population. The same goes for the apps, VPN, Mail, web content, etc .. I am expecting major strides in this area from ankur.

mak says:

সিটিসেল ইরান তুরান পার করে স্টেলাকে দেশে নিয়ে আসলো।
কিন্তু আফসোস! GSM প্রযুক্তি হতে উন্নত CDMA কে কাজে লাগাতে পারলো না। :(