আজকে আমার ইবানের ৪র্থ জন্মদিন

আমার পিচ্চি পরিবারহ্যপি বার্থডে টু ইবান। আজ থেকে চার বছর আগে এই দিনে ইবান এই পৃথিবীতে আসে। গতবছর অবশ্য এটা নিয়ে কিছু কথা বলেছিলাম। তাই আর নতুন করে কিছু বলছিনা। আজও বৃষ্টি হয়েছে, যেমন হয়েছিলো ওর জন্মের দিন।

আশেপাশের প্রতিবেশীদের নিয়ে ছোট্ট একটা অনুষ্ঠান করলাম। খুবই মজা হয়েছে। যারা এসেছে তাদেরকে আসার জন্য ধন্যবাদ আর যাদের অনুষ্ঠানে ডাকতে পারি নাই, তাদের কাছে ক্ষমা চাইছি। আর যারা আসতে পারেন নাই, তারা দূর থেকেই আমার ইবানের জন্য দোয়া করবেন।

অনুষ্ঠানের ছবিগুলি দেখা যাবে এখান থেকে। :)

ইবান এখন বেশ বড় হয়েছে। ভালো লাগা মন্দ লাগা প্রকাশ করতে পারে। ওর জন্য পৃথিবীর সবচাইতে কষ্টকর বিষয় হলো খেতে বসা। সব বাচ্চারা যা পছন্দ করে, ও তা করে না, সবাই যেটা করতে বলে, সেটা ও করেনা। নিজে যেটা ভালো বলবে সেটা ভালো, যেটা ভালো বলবে না, সেটা শত চেষ্টা করলেও ভালো করা যাবেনা ওর কাছে।

Leave Comments...

happy late Birthday to Eban

Roobon says:

দেরীতে হলেও ইবানের জন্মদিন উপলক্ষ্যে আমার হাজার গোলাপ শুভেচ্ছা।

তুমি অনেক বড় হও। বাবার থেকেও অনেক অনে….ক বড় এবং ভালো একজন প্রোগ্রামার হও । বিশ্ব দরবারে দেশের মুখ উজ্জ্বল করো। হাসিতে খুশিতে ভরিয়ে দাও বাবা-মায়ের মন। বাবা-মাকে খুশী রাখতে পারলে সারা বিশ্ব তোমাকে ভালোবাসবে।

অনেক অনেক আদর রইল তোমার জন্য। :)

শুভ জন্মদিন ইবান।

mony says:

Happy Birthday… :)

শুভ জন্মদিন ইবান চাচ্চু…..বাবা হওয়ার কি যে সুখ ২১ শে মে 2008 সেটা বুঝতে পারলাম….

Junal Rahman says:

every time i met him, i felt like he’s smart kid. good thing about him is, he listens to you. he makes fun and play with you but when you ask him to do anything, he just obey ! ….really a nice kid.

Happy birthday Ebaan !

Tania Sabnam says:

Happy Birth Day To Evan .

salahuddin66 says:

Happy Birthday… :)

Sakib says:

হ্যপি বার্থডে টু ইবান ;-)

manchumahara says:

শুভ জন্মদিন ইবান। অমি ভাই আমাদের জানালেই হতো আগে আগে। তাহলে চলে যেতাম …