বাংলাদেশ থেকে রেপিডশেয়ার বিক্রি, কতটুকু বৈধ?

হ্যাঁ, এখন বাংলাদেশে বসেই আপনি রেপিডশেয়ারের একাউন্ট কিনতে পারছেন, আর কোনো ঝাক্কি ঝামেলা নেই। বেশ কিছুদিন হলো রেপিডশেয়ারের রিসেলারের পাতায় বাংলাদেশের দুই এজেন্টের নাম দেখা যাচ্ছে..

তাদের একটি হলো টেকনোবিডি অপরটি থ্রিডিপ্লেক্স। টেকনোবিডি অনেকদিন থেকে উচ্চমূল্যে ডেমেইন/হোস্টিং বিক্রি করে থাকে, বাজারে ডেমেইন/হোস্টিং বিক্রি করার জন্য তাদের একটা সুনামও আছে কিন্তু এই থ্রিডিপ্লেক্সকে আমি চিনিনা। তাদের ইমেইল ঠিকানাটাও খোঁড়া, জিমেইলে। কোনো প্রফেশনাল কাজে কারও ইয়াহু/হটমেইল/জিমেইল ব্যবহার করাটা ঠিক না, এরা করছে।

বাংলাদেশে যারা হোস্টিং/ডোমেইন বিক্রির কাজ করে, তাদের বিদেশে টাকা পাঠাবার কিছু তারিকা আছে। তারিকাগুলি বৈধ। কিন্তু রেপিডশেয়ারে একাউন্ট কেনার কোনো বৈধ তারিকা নেই। আমার এক বন্ধুর অনুরোধে আমি নিজে রেপিডশেয়ারে যোগাযোগ করেছিলাম যে তাদের কিভাবে টাকা দেয়া যায়, যেগুলি আমাদের দেশে বৈধ, কিন্তু সরাসরি টাকা পাঠানোর জন্য আমাদের সেরকম কোনো উপায় নেই।

যেমন ধরুন আপনার বন্ধু ভারতে থাকে, ভারতে পে-প্যাল কাজ করে, তাকে আপনি হুন্ডি করে টাকা পাঠালেন (কারন বৈধ পথে টাকা পাঠালে যে খরচ হবে, তাতে একটা ১ মাসের রেপিডশেয়ার একাউন্টের দাম হবে ১২০০ টাকা প্রায়) এবং তখন সে পে-পেল দিয়ে রেপিডশেয়ারকে টাকা পরিশোধ করে দিলো।

আমি উক্ত রিসেলারগুলির সাইট ভালো ভাবে দেখেছি, সেখানে পরিস্কার লেখা আছে রেপিডশেয়ারকে তারা না-কি পে-পেলের মাধ্যমে টাকা দিচ্ছে। আপনারা যদি একটু কষ্ট করে পে-পেলের এই পাতাটি দেখেন তাহলে দেখতে পাবেন যে বাংলাদেশের সাথে পে-পেলের কোনো লেন-দেন নাই। তাহলে এই রিসেলাররা কিভাবে পে-পেলে টাকা পাঠাচ্ছে?

আমরা যারা আগে থেকে রেপিডশেয়ার ব্যবহার করি, আমাদের টাকা দেবার একটা উপায় আছে, আমরা বা আমাদের বন্ধু বান্ধবের মধ্যে যারা আউটসোর্সিং করে, তারা বিদেশে অবস্থিত তাদের ক্লায়েন্টদেরকে অনুরোধ করে একটি একাউন্ট কিনে দেবার জন্য এবং পরে সেই টাকা পেমেন্ট থেকে বিয়োগ করা হয়। কিন্তু যারা আজকে বাংলাদেশে রিসেলার হয়েছেন, তারা নিশ্চয়ই এমন কিছু করছেন না।

এখানে কি আমাদের সরকারের রাজস্ব নষ্ট হচ্ছে না? ভিওআইপি করলে রাজস্ব নষ্ট হয়, এভাবে রাজস্ব নষ্ট হয়না?

Leave Comments...

John says:

Rapid share bangladesh thaka poa jassa ata onak boro bapar ajonno ulta tadar a service ar jonno thanks dao dorkar

Omi Azad says:

^^ Ehab
If you expect to post a comment on 6:02 am and expect a reply by 6:03 am on the same day, then you must be in a hurry and need to weak up. ;)

Ehab says:

Omi bhai blog lekhe, tobe comment er reply dey na – baje obbhash :)

Ehab says:

Bangladesh theke abar taka pathano jay naki baire :D ?

Eto license, government permission, etc etc bhung bhang kore Rapidshare sell korbe shudhu ?

এখানে কি আমাদের সরকারের রাজস্ব নষ্ট হচ্ছে না? ভিওআইপি করলে রাজস্ব নষ্ট হয়, এভাবে রাজস্ব নষ্ট হয়না?

Eksho bar noshto hoy ! Boka shorkar ke ke bojhabe eshob :D

( Keyboard switcher Chrome ey kaj kore na )
নাকি ॥ ওহ

Probhat kore, Phonetic kore na :D

Rafa says:

Ban Rapidshare in Bangladesh. That is spreading all piracy here in Bangladesh.

aero says:

অমি ভাইয়ের ভাবনাটি সমর্থনযোগ্য। যত কম হোকনা কেন, যত ছোট হোক না কেন, অপরাধ অপরাধই। তাকে খাটো করার কোন অবকাশ নেই।

মনি says:

হাসতে মন চাচ্ছে……!!
কোন কমেন্টস নাই……….!

হে হে ! অমি ভাই, মানুষজন কতই আর র‌্যাপিডশেয়ার কিনবে যে রাজস্ব নিয়ে টানাটানি পড়ে যাবে ? ভিওআইপি করে কোটি কোটি টাকা যাচ্ছে, ওইটাই ঠেকাতে পারে না আর এইটা ।

hasin hayder says:

omi, these days you can buy from online using payoneer cards. its an internationally accepted master card. and you can deposit money quite easily.

so i guess they are paying using something like that

-hasin