25 December 2007
ইউনিকোডে ঠিক বিজয়ের মতো লেখা যাবে শাব্দিক দিয়ে
অনেকেই অভিযোগ করে যে ইউনিকোডে লিখতে গেলে পুরনো বিজয় বাদ দিয়ে নতুন কিছু শিখতে হয়। সেই সীমাবদ্ধতা আমরা কাটিয়ে উঠতে পেরেছি। বাংলাদেশে লক্ষ লক্ষ কম্পিউটার ব্যবহারকারী আছেন যারা বিজয় লে-আউট ব্যবহার করেন এবং এতদিন ধরে ব্যবহার করেন যে নতুন একটা লে-আউটে দক্ষতা আনা সম্ভব হয়না। তাঁদের জন্যই আমাদের এই সমাধান।
প্রথমে শাব্দিকের সর্বশেষ সংকলনটি ডাউনলোড করতে হবে এখান থেকে সাথে দরকার হবে বিজয় লে-আউটের প্লাগ-ইন টি। এর জন্য আমরা ব্যবহার করেছি প্রশিকা বিজয় লে-আউট, আর এটার নাম দিয়েছি নববিজয়।
এখন বলি কিভাবে কার্যকর করতে হবে। শাব্দিক ইনস্টলের সর্বকলা সম্পৃর্ন করার পরে নববিজয় লে-আউটটি ডাউনলোড করতে হবে এখান থেকে। শাব্দিক যদি চালু থাকে তাহলে সেটা বন্ধ করে নিন। ডাউনলোড করা nobobijoy_shabdik.zip ফাইলটি আপনার হার্ডডিস্কে এক্সট্রাক্ট করে নিন। এক্সট্রাক্ট করার পরে NoboBijoy.xml এবং shabdik-NoboBijoy.png নামের দু’টি ফাইল পাবেন। সেই ফাইল দু’টিকে C:\Program Files\Shabdik\KeyboardLayouts ফোল্ডারে কপি করে দিন।
এবার শাব্দিক চালু করুন। স্বাভাবিক অবস্থায় Ctrl+Alt+B অথবা F11 চাপ দিলে বাংলা হয়ে যাবে কিন্তু আপনার ইনস্টলকৃত নববিজয় লে-আউটটি সক্রিয় নাও খাকতে পারে, তাই শাব্দিকের ইন্টারফেসে প্রশ্নবধক চিহ্নের পাশে একটি তীর চিহ্ন আছে। সেটাতে ক্লিক্ করে Keyboard Layouts -> NoboBijoy নির্বাচন করে নিতে হবে।
ব্যাস, এখন আপনি অনায়াসে শাব্দিক দিয়ে বিজয়ের মতো করেই ইউনিকোডে টাইপ করতে পারবেন। আর কোনো সমস্যা মনে হলে জানাবেন এখানে।






গোগল সাহেব শাব্দিকের যে সব লিংক দিচ্ছেন তার একটাও ঠিক ভাবে কাজ করছে না। এটা না বোঝার কি আছে বুঝতে পারলাম না, আপনার ওই উপরেরটা সহ। মনে হয় এদিকে আপনি নজর দিতে পারেন, যদি চান। আর অভ্র ব্যবহার করছি বলেই শাব্দিক চেখে দেখতে পারব না, সে রকম কোনও শর্ত নেই। তবে দ্রুত আপনার জবাব দানের জন্য ধন্যবাদ।
@সুন্দর সমর
I didn’t understand one thing. If you are using Avro then Bijoy style typing feature is present there too. And why you are trying to prove yourself as a lame person, can’t you just Google about Shabdik and find the download link?
Hope you get my point Brother. If you are using Avro, please stay with that. If you don’t know how to make that work, Avro has a very good forum to help you on that.
শাব্দিকের সর্বশেষ সংস্করণ ডাউনলোড করার যে লিংক উপরে দিয়েছেন সেটা কাজ করছে না।
বাহ এটা একটা ভাল খবর যে শাব্দিক মাগনা হয়ে গেছে। আর আমার তো ভাই ঠেকা পড়ে নাই বিজয় বিলি করার। আপনার প্রয়োজন হলে কিনে ব্যবহার করুন না, মাত্র ৫০ টাকা দাম। এই মন্তব্য একটু বাজে ধরণের হয়ে গেল। কারণ বিজয় ব্যবহারের পরামর্শ দেয়ার ঠেকা কিন্তু আপনারই ছিল। আমার হাতের কাছে বিজয়ের নানা সংস্করণ আছে। ব্যবহার করিনা। দামের ব্যাপারটা গৌণ। আমি সাধারণ ভাবে অভ্র ব্যবহার করি। গৌণ কথাটা বলার সাথে সাথে পুরান একটা কবিতা,
‘কে কোথায় ঘুমান সেটা একেবারে গৌণ
দেখব তিনি কেথায় জাগেন কোথায় নন মৌন।
ধন্যবাদ।
@সুন্দর সমর
শাব্দিক এখন ফ্রি। আর টাকা লাগে না।
আর আমার তো ভাই ঠেকা পড়ে নাই বিজয় বিলি করার। আপনার প্রয়োজন হলে কিনে ব্যবহার করুন না, মাত্র ৫০ টাকা দাম।
আমার মনে হয় হ্যাকারস নাম থাকায় বিজয় বায়ান্নর ওয়েব সাইট খুলছে না। ইস্নিপস জাতীয় কোথাও কি বিজয় বায়ান্নকে আপলোড করা যায়? তা হলে নামাতে পারব। ধন্যবাদ আবারো।
আপনার এ বক্তব্য কি শাব্দিকের মাগনা সংস্করণের জন্য প্রযোজ্য?
আর ফাংশনটা কি একটু ব্যাখা করা যায়? মানে কোথায় যেয়ে কি করব এ সব আর কি? যে কোনো কারণে হক বিজয় বায়ান্নর ওয়েব সাইট খুলতে পারছি না।
ধন্যবাদ।
এখন আর ওটার দরকার হয়না। শাব্দিকের মধ্যেই ফাংশন দেয়া আছে, যা দিয়ে বিজয়ের মত লিখা যায়। আর সেটা ব্যবহার করতে না চাইলে http://poorhackerz.com/ থেকে বিজয় বায়ান্ন নামিয়ে ব্যবহার করুন।
প্রশিকা বিজয় লে-আউট(nobobijoy_shabdik.zip )কিছুতেই ডাউনলোড করতে পারছি না। ই-মেইলে পাঠানো সম্ভব হবে কি???
Wow, That’s cool. I wonder Mr. MJ will catch you soon. You can forward this to MJ for free evaluation.