24 April 2009
সংগ্রহ করুন উবুন্টু জন্টি জ্যাকোল্প (৯.৪) ডিভিডি বিনামূল্যে
আমার ব্লগের পাঠকরা এবং লিনাক্স ব্যবহারকারীরা অনেকেই জানেন যে প্রতিবার উবুন্টু লিনাক্সের নতুন সংস্করণ আসার সাথে সাথে আমি এর ডিভিডি বিনামূল্যে কিছু সহজ শর্ত সাপেক্ষে বিতরণ করে থাকি।
গত ২৩ এপ্রিল ঝাকানাকা কিছু ফিচার নিয়ে বের হয়েছে উবুন্ট লিনাক্সের নতুন সংস্করণ জন্টি জ্যাকোল্প, সেদিনই বিভিন্ন মেইলিং লিস্টে সবাইকে জানিয়েছিলাম যে আমি ডিভিডি বিতরণ শুরু করবো গত রবিবার থেকে। কিন্তু নানা ব্যস্ততার জন্য ডিভিডি সংগ্রহ হয়ে গেলেও ঘোষণা দেয়া হয়ে ওঠেনি।
যাই হোক এক নজর দেখে নেই আমার কাছ থেকে কিভাবে পাবেন এই ডিভিডি:
- ডিভিডি গ্রহণে ইচ্ছুক ব্যক্তিকে অবশ্যই একটি ফাঁকা (Blank) ডিভিডির বিনিময়ে উবুন্তু জন্টি জ্যাকল্প ডিভিডি সংগ্রহ করতে হবে।
- বিনিময়কৃত ডিভিডিতে কোনো অবস্থাতেই কোনো দাগ থাকা চলবে না, সুতরাং কেনার সময় পর্যবেক্ষণ করে ক্রয় করুন।
- আমার কাছ থেকে ডিভিডি নেয়ার পরে যদি সুযোগ থাকে তাহলে অবশ্যই সেটার অনুলিপি বা কপি করে বিতরণ করতে হবে।
- গ্রাহককে ডিভিডি বাংলাদেশের ভেতরে যে-কোনো ঠিকানায় ডাক বা কুরিয়ার যোগে পাঠানো যাবে, সেই ক্ষেত্রে গ্রাহককে আগে ফাঁকা ডিভিডি আমার ঠিকানায় পাঠাতে হবে এবং ডাক বা কুরিয়ার মাসুল গ্রাহককেই বহন করতে হবে। এই ক্ষেত্রও দ্বিতীয় শর্তটি প্রযোজ্য হবে।
- বাংলাদেশের বাহিরের কোনো গাহকের অনুরোধ গ্রহণ করা হবে না। তাদের ইন্টারনেটের গতি যথেষ্ট ভালো, তাই তাদেরকে ডাউনলোড করে নিজ এলাকায় বিলি করার জন্য উৎসাহিত করা হলো।
- গ্রাহক শুধু ফাঁকা ডিভিডির বদলেই উবুন্তু জন্টি জ্যাকল্প সংগ্রহ করতে পারবেন, এই লেনদেনে কোনো প্রকার টাকা-পয়সা অন্তর্ভুক্ত থাকবে না।
- একজন গ্রাহক শুধু একটি ডিভিডি গ্রহণ করতে পারবেন, বন্ধ বা স্বজনের জন্য অনুরোধ গ্রহণযোগ্য না। সেই ক্ষেত্রে ডিভিডি গ্রহণের জন্য বন্ধু বা স্বজনকে আসার জন্য উৎসাহিত করা হলো।
- ডিভিডি বিনিময়ের সময় সকাল ৯ টা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত নির্ধারণ করা হয়েছে, এর পরে কোনো রকম সাক্ষাত বা ফোন কল না করার জন্য অনুরোধ করা হলো।
- (ঐচ্ছিক) আমি মাঝারি মানের ডিভিডি সরবরাহ করি, তাই আপনাদের অনুরোধ করা হলো একেবারেই সস্তা দামের ফাঁকা ডিভিডি দেবেন না। কারণ আপনার দেয়া ডিভিডিটাই কিন্তু আমি রাইট করে আরেক ভাইকে দেবো। বিষয়টা অনুগ্রহ করে মাথায় রাখবেন।

উক্ত শর্তগুলি গ্রহণ করতে পারলে অনুগ্রহ করে ০১১ ৯৯৩৮ ১০০৫ নম্বরে ফোন করে “রুশো” এর সাথে যোগাযোগ করে স্থান এবং সময় নির্ধারণ করে ডিভিডি সংগ্রহ করার জন্য অনুরোধ করা হলো।
উল্লেখ্য যে আমার কাছে উবুন্তু জন্টি জ্যাকল্প এর ডিভিডি ছাড়াও কুবুন্তু জন্টি জ্যাকল্প এর ডিভিডি আছে। এইগুলি সংগ্রহ করতে হলে “রুশো” এর সাথে যোগাযোগ করে প্রথমদিন ফাঁকা সিডি দিয়ে যেতে হবে এবং পরেরদিন সেই সিডি (বিষয়বস্তু সম্বলিত) ফেরৎ নিতে হবে। তবে সিডির ক্ষেত্রেও উপরোক্ত শর্তগুলি প্রযোজ্য হবে।
কিছুদিন আগে উবুন্টু জন্টি জ্যাকোল্পের ডেক্সটপ নটিফিকেশন ৩টি নমুনা পাবলিশ করা
হয়েছিলো, সেগুলি একবার দেখতে পারেন নমুনা ১, নমুনা ২, নমুনা ৩ লিঙ্কসমূহ থেকে।






ank thanks… but i need it .. pls send me a copy…
vi, kindly apner address ta ki amake mail korben? thahole ami blank dvd patate pari.
আমি কোলকাতার(ইন্ডিয়া) থেকে কিছু দূরে এক গ্রামে থাকি। এখানে স্পীড খুব কম(আমি 20MB ডাউনলোড করেছি ৩ ঘণ্টায়)। আমি কি আপনার বিতরণ করা ডি.ভি.ডি. পেতে পারি? যদি পাই খুব ভালো লাগবে।
ধন্যবাদ
Thanks for pointing out the mistake. I fixed it now.
@Fahim Murshed
Please call 011 9938 1005 and talk with Rusho…
?গ্রাহক শুধু ফাঁকা ডিভিডির বদলেই হার্ডি হেরণ ডিভিডি সংগ্রহ করতে পারবেন, এই লেনদেনে কোনো প্রকার টাকা-পয়সা অন্তর্ভুক্ত থাকবে না।? –
এখন তো ‘জন্টি জ্যাকোব’ দিচ্ছেন
প্রতিবারের মত এবারও আপনাকে ধন্যবাদ।
???????
এখন তো ‘জন্টি জ্যাকোব’ দিচ্ছেন
আমি চাই.. কিন্তু কই পাই,…..
গ্রাহক শুধু ফাঁকা ডিভিডির বদলেই হার্ডি হেরণ ডিভিডি সংগ্রহ করতে পারবেন, এই লেনদেনে কোনো প্রকার টাকা-পয়সা অন্তর্ভুক্ত থাকবে না।
অমি ভাইয়া,
আজ দুপুর ২:৫০সমঢ ০১১৯৯৩৮০১৫০ মোবাইল করলে রুশো নামে কাউকে পাই নাই……
ধন্যবাদ…
ভাইয়া,
দারুন একটা পোষ্ট দিলেন। ধন্যবাদ…..