31 December 2009
বাংলালায়নে ফোনে একদিন
গতকালকে প্রথম আলোতে বিশাল বিজ্ঞাপণ দিয়েছে বাংলালায়ন। আমি কিউবি ব্যবহার করছি, কিন্তু চিন্তা করলাম দেখি এদের কি অবস্থা। ফোন দিলাম ওদের নম্বরে (হট্লাইনে), এক মহিলা ধরলেন গলার স্বর সেক্সি না। কেনাকাটার ব্যপারে কোথাও ফোন করে যদি সেক্সি স্বরের মেয়ের সাথে কথা না হয় ভালো লাগেনা। এখানে একটা পরামর্শ দিয়ে রাখতে চাই, কেউ যদি ভালো ব্যবসা করতে চান, তাহলে টেলিফোন অপারেটরের কন্ঠ অবশ্যই সেক্সি দেখে নিয়োগ দেবেন এবং শো-রুমেও সেক্সি মেয়েদের (চিকন, খানিকটা লম্বা এবং ফর্সা হলেই চলে আমাদের দেশে) নিয়োগ দেবেন; ব্যবসা ভালো হবে। যাই হোক, আলাপ আলোচনা কি হলো সেটা বলি-
- অপারেটর: হ্যালো!
- যখন আমি কিছু কেনার উদ্দেশ্যে ফোন দিয়েছি আমি আশা করছিলাম আমাকে গুড মর্নিং বা আসসালামুআলাইকুম জাতীয় কিছু বলবে, শুধু হ্যালো আমি আশা করি নাই।
- আমি: আচ্ছা আপনাদের সেলস্ বা মার্কেটিং ডিপার্টমেন্টের সাথে কথা বলতে পারি?
- কোথা থেকে বলছেন?
- সাথে প্লিজ বললে ভালো করতেন, কিন্তু বলেন নাই।
- অমি আজাদ বলছি, মাইক্রোসফট থেকে।
- ভাবলাম আমার প্রতিষ্ঠানের নাম ব্যবহার করলে একটু বেশী গুরুত্ব পাবো, কিন্তু পরবর্তী আলোচনায় সেরকম কোনো লক্ষণ দেখলাম না।
- আপনি আমাকেই বলতে পারেন, আমি প্রয়োজন মনে করলে ফরোয়ার্ড করবো টিমের কাছে।
- আচ্ছা আপনারা যে পত্রিকায় বিজ্ঞাপণ দিয়েছেন, আপনারা কি কার্যক্রম শুরু করেছেন?
- জ্বী।
- আপনারা কি উত্তরাতে লাইন দিচ্ছেন বা গুলশানে?
- দিচ্ছি কিন্তু সবখানে ঠিকমতন লাইন পৌছেনি, আমাদের কাজ চলছে, আপনি আমাদের ওয়েব সাইটে গিয়ে দেখতে পারেন আপনার এলাকা আমাদের আওতায় আছে কি-না।
- আপু, আমার তো এখন ইন্টারনেট সংযোগ নেই, আপনি যদি একটু দেখে বলতেন।
- মিথ্যা বলার জন্য দুঃখিত, আমার টার্গেট ছিলো ওদেরকে যাচাই করা, তাই বলতে হয়েছে।
- আপনাকে আমাদের সাইটে গিয়েই দেখতে হবে, এটাই সিস্টেম করেছি আমরা।
- আমার যে এখন ইন্টারনেটের লাইন নাই!
- আপনি অফিস বা সাইবার ক্যাফে থেকে বাংলালায়নওয়াইম্যাক্স ডট কম সাইটে গিয়ে দেখতে হবে।
- এখানে আমি লক্ষ্য করলাম মেয়েটা প্লিজ বললো না, প্লিজ বললেই কিন্তু ল্যাটা চুকে যায়!
- আচ্ছা, আপনারা কি কি মডেম দিচ্ছেন আর কিভাবে সংযোগ নিবো?
- আমরা তিন রকমের মডেম দিচ্ছি, ডিপেন্ড করে আপনার অবস্থান এবং আমাদের কাভারেজের উপরে। ইউএসবি ৩৫০০ টাকা, ইনডোর মডেম ৪০০০ এবং আউটডোর মডেম ১০০০ টাকা দাম।
- আচ্ছা ইনডোর আর আউটডোর মডেমে কি রাউটার বিল্ট-ইন?
- এটা ঠিক বলতে পারবো না।
- না মানে কিউবি যেই সিমেন্স গিগাসেটের মডেমটা দিচ্ছে সেটা রাউটার হিসেবে কাজ করে, আপনি ওখান থেকে লাইন নিয়ে একটা সুইচ বা হাবে লাগিয়ে অনেকগুলি মেশিনে একসাথে চালাতে পারবেন। আপনাদের কি সেরকম সুবিধা আছে?
- আমি ঠিক বলতে পারছি না।
- আপনি কি এরকম কাউকে দেবেন যে বলতে পারবে?
- এটা আপনি সচাইতে ভালো জানতে পারবেন আমাদের যে প্রমোশনাল এক্সপিরিয়েন্স কার আছে সেখানে জিজ্ঞেস করলে।
- এক্সপিরিয়েন্স কার কথাটা হুবহু নাও মিলতে পারে, কি নাম বলেছিলো হুবহু মনে পড়ছেনা।
- সেটা আবার কি?
- বিভিন্ন এলাকায় আমরা আমাদের প্রমোশনাল এক্সপিরিয়েন্স কার পাঠাচ্ছি, একটা মাইক্রোবাসের মধ্যে আমাদের ডিভাইস, কম্পিউটার ইত্যাদি দিয়ে। আপনি সেখানে আমাদের সেবা ব্যবহার করে দেখতে পারেন এবং ওখানে অনেক তথ্য দেয়া আছে, আশাকরি ওরা আপনার প্রশ্নের জবাব দিতে পারবে।
- আচ্ছা, আমি লাইন নিতে কোথায় যাবো?
- আপনার রেজিস্ট্রেশন নম্বরটা কত?
- কোন রেজিস্ট্রেশন নম্বর জানতে চাইছেন?
- আপনি কি অনলাইনে আমাদের ওয়েব সাইটে রেজিস্ট্রেশন করেছিলেন?
- করেছিলাম বছরখানেক আগে, নম্বরটাতো লিখে রাখিনি।
- যাই হোক সমস্যা নাই, আপনি যেই এলাকা থেকে রেজিস্ট্রেশন করেছেন, সেই এলাকা ধরে আমরা লটারি করবো। লটারিতে যাদের নাম উঠবে আমরা তাদের ফোন করে জানাবো তাদের এলাকায় বা কাছাকাছি কোখায় কবে আমাদের এক্সপিরিয়েন্স কার থাকবে, তারা সেখানে গিয়ে লাইন নিতে পারবেন।
- এমন মনে হলো বাংলালায়ন লটারি করে নির্বাচন করবে কোন কোন দরিদ্র/দুস্থ ইন্টারনেট ব্যবহারকারী(দের)কে লাইন দেয়া যায়। দয়া করে তাদেরকে লাইন দেবে এবং সেই দয়া পেয়ে দরিদ্র/দুস্থ ইন্টারনেট ব্যবহারকারীদের জীবনধারা পাল্টে যাবে।
- আচ্ছা।
- আর কি কিছু জানতে চান?
- না ঠিক আছে, আমার এলাকায় লাইন আসলেতো আমি জানতেই পারছি। ঠিক আছে, আপনাকে ধণ্যবাদ।
- কিছু বোঝার আগেই খটাস্ করে ফোন রেখে দিলেন ভদ্রমহিলা!
আমার মনেহয় এদের অনেক কাঠ খড়ি পুড়াতে হবে সেবা দিতে, তথ্য দিতে এবং ব্যবহার ঠিক করতে। এখন কিন্তু একটা রিক্সাওয়ালাও ব্যবহার বোঝে এবং ভালো ব্যবহার আশা করে। “এই ব্যাটা যাবি” বললে রিক্সাওয়ালা নিয়ে যেতে চায়না যদি খুব বাঁটে না পড়ে। আর আমি কি মনে করে এদের সেবা নিবো! যারা ফোনেই ঠিক করে কথা বলেনা।
সবচাইতে খারাপ জিনিসটা হলো এদের সাইটের স্পিড মিটার, যা কিনা আপানার ইন্টারনেট সেবার গতি পরীক্ষা করে বলবে আপনার বর্তমান সংযোগের গতি কত। চালাকি করে সেটার মাপের ধরণ কমিয়ে রাখা হয়েছে, যাতে আপনর ইন্টারনেট সংযোগের গতি আপনি কম দেখেন। বিশ্বাস না করলে পরীক্ষা করে দেখতে পারেন।

খেলা তো কেবল জমবে, মার্চে ব্র্যাকনেট কি এক আহামরি মোবাইল প্রযুক্তি নিয়ে আসবে শুনলাম। আমাদের কাজ দেখা আর মজা নেয়া। প্রতিযোগিতা না থাকলে মজা নাই।






পড়ে অনেক মজা পেলাম।
আমি ভাই BTCL use করি। কোন দিন ওদের customer care এ ফোন করার দরকারও পরেনি!
1mbps (constant) download
512kbps (constant) upload
কোন stupid transfer cap/limit নাই।
continuous connection uptime: I reached max 5 days
(yes, connection doesn’t even drop for a split second)
connection downtime: a whooping(!) 10 hours in last 4 months
(only at two nights; due to server maintenance)
I can’t even describe how glad I’m with this net.
also, this is the best connection to play online games from BD. I’m not sure the policy of linking to other sites in here. Else I could link to the best place to discuss about ISP.
vaia, BTCL er connection koi pabo Dhaka Cantonment er and kivabe nebo, ar ki ki lage, Telephone line ba T&T line lagbe kina, egulo ektu janaben ki please….?
I believe Omi vai answered some of your questions.
For more details, go here: http://banglagamer.com/forums/showthread.php/5680-BTCL-ADSL-Connection-512kbps
Just read up; everything is explained in there.
I forgot to add, please be careful while browsing btcl website (or any other BD GOV websites). They are full of trojans/viruses/mal scripts.
bortoman e to unlimited lekha daktasi banglalion er site e…..
I use IS Pros Limited Internet connection. I get 65-128 KB/s Net speed. I think, I am now staying the right position.
i m mtnlbd.net user
its a isp company and service also good…
অমি ভাই কিউবির নেট যেহেতু আপনি ব্যাবহার করেন তাই একটা রিভিউ আশা করছি।
qubee is better than blion i’m guessing. quebee has no limitation is bandwidth, but , Blion has limition.
r ai company sob dhandabaz …. gulshan, banani internet dia e eder kortobbo sesh mone kore …
sob bainchod.
হা হা হা ! অমি ভাই ! দারুন বলেছেন!
শালারা পারে না কিছুই শুধুই ফাউলবাজি! আসার সময় যে ফাজলামিটা করল এটা দেইখায় তো গা জ্বইলা গেছে!
বাংলালায়নের সাইটে গিয়ে আরেক মজা পাইলাম।
ইন্টারনেট এক্সপ্লোরার দিয়ে ওপেন করতে পারলাম না, ফায়ারফক্সে ওপেন হলো ঠিকই কিন্তু বাজে একটা ফ্লাশের এনিমেশন ছাড়া কিছুই দেখতে পেলাম না। কোথাও ক্লিক করার জায়গাও খুঁজে পেলাম না।
আমি উবুন্টু ব্যবহার করছি।
“এখন কিন্তু একটা রিক্সাওয়ালাও ব্যবহার বোঝে এবং ভালো ব্যবহার আশা করে।” – বাস্তবতা। আসলেই মনে হচ্ছে দয়া করে আমাদেরকে সার্ভিস দিবে। অনেক কোম্পানি এই রকম ব্যবহার করে। ২ বছর আগে স্ট্যান্ডার্ড চার্টার্ডে আমার এই রকম অভিজ্ঞতা হইসে, এরপরে বেচারীর ট্রান্সফার হয়ে গেছে।
^ এই বেচারীই কী তবে বাংলালায়নে জায়গা পেলো?
বাংলাদেশে অনেক বেচারী আছে! দুই একজন নাহয় কোম্পানীকে ডুবালো
Very sad! Hope for their better service.