20 January 2010
বাংলালায়নের কপাল!
বানিজ্য মেলাতে অনেক পায়তাড়া করছে বাংলালায়ন প্যাভেলিয়ানের মেয়েগুলি। শুধু হাসি আর চেহারা ছাড়া আর কিছু নাই, ফার্মের মুরগীর মতন। এবার আমি আর কিছু জিজ্ঞেস করলাম না, শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে তামশা দেখছি। একজন গত কয়েকদিন আগে লাইন নিয়েছে, অসম্ভব বিরক্ত, মোহাম্মদপুর বা শ্যামলী এলাকায় ব্যবহার করেন, কিন্তু সেবার বেহাল অবস্থা দেথে আবার মেলায় এসেছেন এই বিষয়ে কথা বলতে। উনার কথা বার্তা থেকে জানলাম যে বাংলালায়নের কাস্টমার কেয়ার বলতে গেলে নেই, কতগুলা নাম্বার দেয়া আছে ইচ্ছা হলে ধরে না হলে ধরেনা। তবে যেই মেয়েটার সাথে কথা বলছিলো, সেই মেয়েটা আবার কিছু জানে বলে মনে হলোনা, পাশ থেকে মেয়েটার বন্ধু এসে বললো বিগত কিছুদিন থেকে ওয়েদার খারাপ থাকার জন্য গতি ওঠা নামা করছে। আমি হাসবো না কাঁদবো বুঝতে পারলাম না। শুধু বললাম ঠান্ডায় লায়ন বেড়াল হয়ে গ্যাছে, তাই স্পিড ওঠা নামা করছে।
আমার কথা শুনে মেয়েটা ক্ষেপে গেলো, তাড়াহুড়ো করে একটা ব্রশিওর নিয়ে এসে দেখিয়ে একদম ঝগড়া করার মত করে বলতে লাগলো, “এই দেখেন, এতো কম সময়ে এতো কাভারেজ দিয়েছে এটাই অনেক বেশী না! আমাদের জন্য তো এটা ভাগ্যের ব্যাপার!”
আমি সত্যই অবাক হলাম। বাংলালায়নের সংযোগ যারা নিচ্ছে তাদের কি কপাল খুলছে না পুড়েছে!






হাসান ভাই আমার জানামতে খুব ঝড় বৃষ্টি হলে সেইখানে ওয়েদার কিছুটা এফেক্ট ফেলতে পারে।কিন্তু মেলাতে যেটা বলেছে সেটা শীতের কথা বলেছে।যা হাসিকর।আর বাকিগুলো ঠিকআছে ।বড় বড় দালান সবসময়ই রেডিও সিগনালে বাধা দেয় তবে ৩জি আর ৪জিতে এইগুলো কাটানোর যথেষ্ট চেষ্টা করা হয়েছে।
WiMAX has a range of around 50 km in a circle. Terrain, weather and buildings affect this range and this often results in many people not receiving signals good enough for a proper connection. Orientation is also an issue, and some people have to choose to place their WiMAX modems near windows and turned in certain specific directions for good reception.
Source: http://voip.about.com/od/mobilevoip/a/UsingWiMAXTechnology.htm
হায়রে……………………
ওদের এক্সপরিমেন্স পিসিগুলোতে দেখলাম ভালই স্পীড।
“ফার্মের মুরগীর মতন” এভাবে comment করাটা ঠিক হয় নি । আশাকরি এরপর থেকে এভাবে comment করবেন না ।
“শুধু বললাম ঠান্ডায় লায়ন বেড়াল হয়ে গ্যাছে, তাই স্পিড ওঠা নামা করছে।” তবে এ জায়গাটা দারুন হয়েছে ।
ঢাকাতে যারা পোলাপান মানুষ হচ্ছে তাদের ““ফার্মের মুরগী” নামে আখ্যা দেওয়া হয় মাঝে মাঝেই। মানে বলতে চাইছি এই শব্দমালা সুশীল সমাজ ব্যবহার করে।
“এই দেখেন, এতো কম সময়ে এতো কাভারেজ দিয়েছে এটাই অনেক বেশী না! আমাদের জন্য তো এটা ভাগ্যের ব্যাপার!”
এর মানে হলো যাদের বসিয়ে রেখেছে তাদের চেহারা দেখানোর জন্য আনছে, টেকনিক্যাল লোক এইভাবে বলবে না। মনে হচ্ছে, লাইন ফ্রি দিচ্ছে তাই কাভারেজ দিয়েই ‘মাথা্র’ বাল(সুশীল সমাজ এটাকে চুল বলে) ছিড়ে ফেলছে। সার্ভিস ইস সার্ভিস। আর এটা আমাদের জন্য ভাগ্য নয়, বরং দূর্ভাগ্য যে, এখনো মানুষকে একটা ইন্টারনেট সার্ভিস এর জন্য হাপিত্যেশ করতে হয়।
শীতের শুরুতে আমার ব্রড ব্যান্ডের লাইন এর নেটওয়ার্ক খারাপ ছিলো।আই এস পি আমাকে সুন্দর করে বুঝালো ভাই, ঠান্ডায় তার এ সমস্যা হচ্ছে, তাই ব্যান্ড উইড আসছে না…। ধমক দেওয়ার পর কিছুদিনের ভেতর নেটওয়ার্ক ঠিক করে ফেলেছে। এরপর শেষ কিছুদিন মারাত্মক ঠান্ডা, কিন্তু স্পিড ভালো, মানে কি দাড়ালো তাইলে।
মানচু ভাই
আমার মনে হয় “sonic” নিজেই ফার্মের মুরগী
ভাই ফার্মের মুরগী বলাতে এত রাগ করলেন কেন? পারসনাল মুরগি ছিল নাকি ?
হাহাহাহাহাহাহাহাহাহাহাহাহা
মজার ব্যপার। ধন্যবাদ শেয়ার করার জন্য।
আমি নিব কিছু দিন পর আপাতত ব্রড ব্যান্ডই ইউজ করছি … নেট ঘেটে যা পেয়েছি তা হল ব্রড ব্যান্ড এর উপর কিছু নাই। আমার ইউকে সার্ভারে ৫ এম বি ৫০/৫০ আপলোপ ডাইনলোড ২০০ ইউ এস ডলার আর বাংলাদেশে কি যে অবসথা। আমি আমার রিমুট ডেষ্কটপে কানেক্ট হলে হল …
অািম এখনো েনই িন … অােরা িকছু িদন পর িনব …
আমি তো ওদের স্টলে গিয়ে কথা বলার মতো কাউকে পাই নাই, যে মেয়ে গুলা আছে ওদের চেহারা বলে দেয় ওরা সুদু চেহারা দেখাতে আসছে। তাই………।
“ওয়েদার খারাপ থাকার জন্য গতি ওঠা নামা করছে” জীবনে প্রথম শুনলাম।
আমি ৪/৫ দিন হল কিউবি ব্যবহার করছি এবং আমি তাদের সার্ভিসে বেশ খুশি। স্পীড ৫০ থেকে ৬৪ কিলোবাইট এর মধ্যেই থাকে। লাইন নেওয়ার পরদিন আমাকে কাস্টমার কেয়ার থেকে ফোন করে বলল কোন সমস্যা হচ্ছে কিনা, যদি হয় তাহলে যেন ওদের জানায়।