Reality Bites » ওপেন সোর্স

মোজিলা ফায়ারফক্স ৩.৭ সংস্করণের নতুন চেহারা!
এইতো কিছুদিন হলো মোজিলা ফায়ারফক্স ৩.৫ সংস্করণ বের হয়েছে। আমাদের মধ্যে অনেকে ব্যবহারও শুরু করে দিয়েছে আবার যারা অনেক এড-অন ব্যবহার করে, তারা ৩.৫-এ উন্নিত করেনি, কারণ এখনো বহু এড-অন ৩.৫ সমর্থন করছেনা।

যাই হোক ৩.৫ সংস্করণ বের করেই কিন্তু মোজিলার ডেভলপাররা বসে নাই। তারা কাজ করেই যাচ্ছে এবং তাদের পরবর্তী সংস্করণ হলো ৩.৭। এই ৩.৭ নিয়ে ইতিমধ্যে অনেক গুণকীর্তন শুরু হয়ে গিয়েছে ফায়ারফক্স ব্যবহারকারীদের মধ্যে, আমারও মনে হলো একটু দেখি হাতিয়ে কি এমন জিনিস বানাচ্ছে! উইন্ডোসে ইনস্টল করে তো চোখ ধাঁধা লেগে গেলো। ইন্টারফেইস অনেক ঝাকানাকা করেছে উইন্ডোসের এরো এপিআই ব্যবহার করে।

এমব্রাসিং গ্লাস (Embracing Glass) ইফেক্টের বদৌলতে টুলবার আর ট্যাবগুলি কাঁচের ইফেক্ট দিচ্ছে। বাটনগুলি চক্‌চকা এবং ঝিলিক্ দিচ্ছে, যেটা দেখে একটা থ্রিডি ইফেক্ট পাওয়া যায়।

সেই পুরাতন মেন্যুবার আর থাকছেনা।

পেইজ বোতাম যোগ করা হয়েছে ট্যাবের বাম দিকে, যা সরাসরি পেইজের সাথে সম্পৃক্ত।

কিছুটা গুগল্ ক্রোমের মতন টুলস্/বুকমার্ক বার যোগ করা হয়েছে ডান দিকে।

গুগল্ ক্রোমে অবশ্য এরকম ইন্টারফেইস শুরু থেকেই ছিলো, তবে ফায়ারফক্সের এরকম চেহারা সত্যই আমাকে চমকে দিয়েছে। তবে এই ইফেক্টগুলি এরো ইফেক্ট সম্বলিত উইন্ডোস ভিস্তা আর সেভেনে দেখা যাবে। এরো বন্ধ করে দিলে দেখা যাবে এরকম:

আর উইন্ডোস এক্সপিতে এর চেহারা হবে এরকম:

ম্যাক ওএস আর লিনাক্সে কি হবে তা আপাতত আমি জানিনা।

ইনফ্রারেকোর্ডার একটি দুর্দান্ত ডিভিডি/সিডি রাইট করার সফটওয়্যার
আমার মনে হয় যারা ডিভিডি/সিডি বার্ণ করে, তাদের মধ্যে ৮০% ব্যবহারকারী, রাইটারের সাথে যে নেরো বার্ণিং রোমের ওইএম সংস্করণটা আসে সেটা ব্যবহার করে, নাইলে পাইরেটেড নেরো ব্যবহার করে। বার্ণিং সফটওয়্যার বলতেই তারা বোঝে নেরো। আমাদের হাতের নাগালেই যে কত সুন্দর সুন্দর ডিভিডি/সিডি

বার্ণিংসফটওয়্যার আছে, সেটা কখনো খুঁজে দেখিনা বা দেখবার চেষ্টা করিনি।

প্রায় বছরখানেক হলো আমি ইনফ্রারেকোর্ডার ব্যবহার করছি। অনেকদিন থেকেই ভাবছিলাম আমার ব্লগ পাঠকদেরকে এটা সম্পর্কে জানাই। নেরো দিন দিন ভারী হতে থাকায় আমি বহুদিন হলো নেরো বাদ দিয়ে এস্যাম্পু বার্নিং স্টুডিও ব্যবহার করছিলাম। এটা একটা সংস্করণ আছে যেটা বিনামূল্যে পাওয়া যায় এই লিঙ্ক থেকে।

যাই হোক, এর পরে একদিন দেখলাম ইনফ্রারেকোর্ডার সম্পুর্ণ ওপেনসোর্স এই এপ্লিকেশনটি দিয়ে ডিভিডি/সিডি বার্ণ করাজন্য প্রয়োজনীয় সবকিছুই করা যায়। ব্যবহারে অনেক সহজ এবং অনেক মজা।

এর মূল ফিচারগুলি এরকম:

Create custom data, audio and mixed-mode projects and record them to physical discs as well as disc images.

Blank (erase) rewritable discs using four different methods.

Record disc images.

Fixate discs (write lead-out information to prevent further data from being added to the disc).

Scan the SCSI/IDE bus for devices and collect information about their capabilities.

Create disc copies, on the fly and using a temporary disc image.

Import session data from multi-session discs and add more sessions to them.

Display disc information.

Save audio and data tracks to files (.wav and .iso).

একবার ব্যবহার করেই দেখুন না। ইনফ্রারেকোর্ডারের হোম পেইজ…

গুগল্ ক্রোম ২
বেশ কিছুদিন হলো জনপ্রিয় সার্চ ইঞ্জিন কোম্পানি গুগল্ ইন্টারনেট ব্রাউজার ছেড়েছে, যার নাম ক্রোম। এরই মধ্যে আপনারা হয়তো গুগল্ ক্রোম ২ এর কথা শুনেছেন। কিন্তু অনেক চেষ্টা করেও গুগল্ ক্রোম ২ পাওয়া যাচ্ছে না   তাইনা? আমি বলে দিচ্ছি কিভাবে আপনারা গুগল্ ক্রোম ব্যবহার শুরু করতে পারবেন।

আপনার গুগল্ ক্রোম ইনস্টল করা না থাকলে প্রথমে এখান থেকে ডাউনলোড করে ইনস্টল করে নিন।

একবার ইনস্টল হয়ে গেলে Customize and control Google Chrome থেকে About Google Chrome লিঙ্কে গেলে দেখবোন আপনার ভার্সনটি।

এরপরে আপনাকে গুগল্ ক্রোমের চ্যানেল বদলানোর টুল ডাউনলোড করতে হবে এই লিঙ্ক থেকে।

ডাউনলোড করার পরে গুগল্ ক্রোম বন্ধ করে দিয়ে, ঐ টুলটি রান করতে হবে এবং যে অপশন উইন্ডো আসবে সেখানে Dev: The latest features and bugfixes (~ weekly update) নির্বাচন করে Update বোতামে ক্লিক্ করে Close বোতামে ক্লিক্ করে উইন্ডোটি বন্ধ করে দিতে হবে।

এখন  Customize and control Google Chrome থেকে About Google Chrome লিঙ্কে গেলে দেখা যাবো ক্রোম আপনা আপনি আপডেট করছে, যদি না করে তাহলে Update Now বোতামে ক্লিক্ করলে আপনার ভার্সনটি আপডেট হয়ে যাবে।

এরপরে রি-স্টার্ট দিলেই আপনি পেয়ে যাবেন গুগল্ ক্রোম ২

উল্লেখ্য যে গুগল্ ক্রোম কিন্তু এখনো অসম্পুর্ণ, ১ হোক বা ২ হোক, কোনোটাই সম্পুর্ণ না। আপনি ইন্টারনেট এক্সপ্লোডারের বদলে এটা ব্যবহার করতে পারেন, কিন্তু এটা আপাতত ফায়ারফক্সের বিকল্প হতে পারছেনা।

কেডিই-তে মাউসের সিঙ্গেল ক্লিকের কার্যকারিতা বন্ধ করা
লিনাক্সে অনেকেই নোম (Gnome) ডেস্কটপ ব্যবহার করে, আবার অনেকে কেডিই (KDE) ব্যবহার করে। যার যা পছন্দ। কেডিই ৪ আসার পরে অনেক নোম ব্যবহারকারীরাই এটাকে নিজেদের ডেস্কটপ হিসেবে নিচ্ছে। কিন্তু ঝামেলা একটাই, নোম ব্যবহার করতে ফাইল/ফল্ডার খুলতে বা এপ্লিকেশন আরম্ভ করতে আইকনের উপরে মাউস দিয়ে ডাবল ক্লিক্ করতে হতো, আর কেডিইতে করতে হচ্ছে একবার। এটা অনেকের ভালো লাগে, আবার অনেকের কাছে বিরক্তিকর।

আমার জানা মতে, এই এক ক্লিকের জন্য বিরক্ত হয়েই অনেকে কেডিই ব্যবহার করেনা। আর তাই যারা এই সিঙ্গেল ক্লিকে ফাইল/ফোল্ডার খুলতে চাননা, তারা আমার এই নির্দেশিকা অনুসরণ করে সিঙ্গেল ক্লিক অপশন বন্ধ করতে পারেন।

আপনাকে প্রথমে K menu-তে ক্লিক্ করে কম্পিউটার ট্যাবে যেতে হবে। সেখানে গেলে System Settings একটি অপশন পাওয়া যাবে। তার উপরে ক্লিক্ করতে হবে।

এখন System Settings উইন্ডো আসবে এবং সেখানে নীচের দিকে Computer Administration বিভাগের আওতায় Keyboard & Mouse একটি অপশন পাওয়া যাবে। সেটাতে ক্লিক্ করতে হবে।

এর পরে যেই উইন্ডোটি আসবে সেটার বাম প্যানেলে মাউস নির্বাচন করলে ডান দিকে মাউসের কিছু অপশন আসবে। সেখানে নীচের দিকে লক্ষ্য করলে দেখা যাবে একটি অপশন দেয়া আছে Single-Click to open files and folders. আমাদেরকে এই অপশনটি নির্বাচন করতে হবে।

এবার এপ্লাই করলেই এক ক্লিকের বিরক্তি থেকে মুক্তি পাওয়া যাবে চীরতরে।

আমার মনেহয় উইন্ডোস মানুষকে ডাবলক্লিক্ করতে শিখিয়েছে। অনেক আগে কিন্তু ম্যাকেও সিঙ্গেল ক্লিক্ ছিলো।

বিনামূল্যে উবুন্টু ইন্ট্রেপিড আইবেক্স ডিভিডি (আবারও!!!)
প্রচলিত যতগুলি লিনাক্স ডিস্ট্রিবিউশন আছে তাদের মধ্যে ডেস্কটপ অপারেটিং সিস্টেম হিসেবে উবুন্টু ভীষণ জনপ্রিয় হয়ে উঠেছে। বিশ্বব্যাপী উবুন্টু লিনাক্স ব্যবহারকারীর সংখ্যা দিন দিন বেড়েই চলেছে।

এই বছর এপ্রিলে যখন হার্ডি রিলিজ হয় তখন আমি সিদ্ধান্ত নিয়েছিলাম এই অপারেটিং সিস্টেমটি বিনামূল্যে বিতরণ করার। আর আমি প্রায় ৪০০ ডিভিডি বিতরণ করেছিলাম। কিছুদিন আগে যখন ইন্ট্রেপিড আইবেক্স রিলিজের তারিখ জানলাম, তখন বিতরণ বন্ধ করে দিয়েছিলাম, যে একবারে নতুনটা বিলি করবো।

অনেকেরই ইন্টারনেটের লাইনের জোর কম, তাই আমি সিদ্ধান্ত নিয়েছি আগের মতই সহজ শর্ত সাপেক্ষে আমি ডিভিডিগুলি বিতরণ করবো এবং যে কেউ আমার কাছ থেকে এই ডিভিডি সংগ্রহ করতে পারবেন।

শর্তগুলি এরকম-

ডিভিডি গ্রহণে ইচ্ছুক ব্যক্তিকে অবশ্যই একটি ফাঁকা (Blank) ডিভিডির বিনিময়ে উবুন্তু হার্ডি হেরণ ডিভিডি সংগ্রহ করতে হবে।

বিনিময়কৃত ডিভিডিতে কোনো অবস্থাতেই কোনো দাগ থাকা চলবে না, সুতরাং কেনার সময় পর্যবেক্ষণ করে ক্রয় করুন।

আমার কাছ থেকে ডিভিডি নেয়ার পরে যদি সুযোগ থাকে তাহলে অবশ্যই সেটার অনুলিপি বা কপি করে বিতরণ করতে হবে।

গ্রাহককে ডিভিডি বাংলাদেশের ভেতরে যে-কোনো ঠিকানায় ডাক বা কুরিয়ার যোগে পাঠানো যাবে, সেই ক্ষেত্রে গ্রাহককে আগে ফাঁকা ডিভিডি আমার ঠিকানায় পাঠাতে হবে এবং ডাক বা কুরিয়ার মাসুল গ্রাহককেই বহন করতে হবে। এই ক্ষেত্রও দ্বিতীয় শর্তটি প্রযোজ্য হবে।

বাংলাদেশের বাহিরের কোনো গাহকের অনুরোধ গ্রহণ করা হবে না। তাদের ইন্টারনেটের গতি যথেষ্ট ভালো, তাই তাদেরকে ডাউনলোড করে নিজ এলাকায় বিলি করার জন্য উৎসাহিত করা হলো।

গ্রাহক শুধু ফাঁকা ডিভিডির বদলেই হার্ডি হেরণ ডিভিডি সংগ্রহ করতে পারবেন, এই লেনদেনে কোনো প্রকার টাকা-পয়সা অন্তর্ভুক্ত থাকবে না।

একজন গ্রাহক শুধু একটি ডিভিডি গ্রহণ করতে পারবেন, বন্ধ বা স্বজনের জন্য অনুরোধ গ্রহণযোগ্য না। সেই ক্ষেত্রে ডিভিডি গ্রহণের জন্য বন্ধু বা স্বজনকে আসার জন্য উৎসাহিত করা হলো।

ডিভিডি বিনিময়ের সময় সকাল ৯ টা থেকে সন্ধ্যা ৭ টা পর্যন্ত নির্ধারণ করা হয়েছে, এর পরে কোনো রকম সাক্ষাত বা ফোন কল না করার জন্য অনুরোধ করা হলো

(ঐচ্ছিক) আমি মাঝারি মানের ডিভিডি সরবরাহ করি, তাই আপনাদের অনুরোধ করা হলো একেবারেই সস্তা দামের ফাঁকা ডিভিডি দেবেন না। কারণ আপনার দেয়া ডিভিডিটাই কিন্তু আমি রাইট করে আরেক ভাইকে দেবো। বিষয়টা অনুগ্রহ করে মাথায় রাখবেন।

উক্ত শর্তগুলি গ্রহণ করতে পারলে অনুগ্রহ করে ০১৭ ১৭৫২ ৩০৫২ নম্বরে ফোন করে “রুশো” এর সাথে যোগাযোগ করে স্থান এবং সময় নির্ধারণ করে ডিভিডি সংগ্রহ করার জন্য অনুরোধ করা হলো। আপনি যদি রাজশাহী বা আশে পাশে থাকেন, তাহলে অনুগ্রহ করে ০১৯ ১২৮৯ ১৫৫০ নম্বরে রাজু’র সাথে যোগাযোগ করুন।

উল্লেখ্য যে আমার কাছে উবুন্তু ৮.১০ এর ডিভিডি ছাড়াও কুবুন্তু ৮.১০ এর ডিভিডি আছে। এইগুলি সংগ্রহ করতে হলে “রুশো” এর সাথে যোগাযোগ করে প্রথমদিন ফাঁকা সিডি দিয়ে যেতে হবে এবং পরেরদিন সেই সিডি (বিষয়বস্তু সম্বলিত) ফেরৎ নিতে হবে। তবে সিডির ক্ষেত্রেও উপরোক্ত শর্তগুলি প্রযোজ্য হবে।

এবার ইন্ট্রেপিড আইবেক্সের নতুন কিছু ফিচার উল্লেখ করা যাক-

নোম ২.২৪

ট্যাব সমর্থন যুক্ত নটিলাস

ট্র্যাস থেকে এখন ফাইল উদ্ধার করা যায়

আর্কাইভ ম্যানেজার হিসেবে থাকছে ফাইল রোলার যা p7zip ব্যবহার করে ইঞ্জিন হিসেবে।

এপ্লিকেশন চালু রেখে হঠাৎ করে কম্পিউটার থেকে লগ অফ বা বন্ধ করতে গেলে আপনাকে এপ্লিকেশন বন্ধ করার সতর্কবার্তা দেখানো হবে।

“Quit…” মেনুটি সুন্দর করে সাজানো হয়েছে Mac OS X-এর মেনুর মতন করে, যেটা আগে এক্সপির মতন ছিলো।

আলফা ৪ ব্যবহার করে থিম চকচকা করা হয়েছে।

ওপেন অফিস ৩ থাকছে (আলাদা ইনস্টল করতে হয়) যা দিয়ে মাইক্রোসফট অফিস ২০০৭ এর ফাইল ব্যবহার করা যায়।

লিনাক্স কার্নেল ২.৬.২৭ (আমি এটা ইন্টারনেট থেকে জেনেছি, নিজে নিশ্চিত হতে পারিনি যে এটা আছে কি না)

কম্পিজ ০.৭.৭ দিয়ে চোখ ধাঁধানো ইফেক্ট দেয়া হয়েছে।

নতুন নেটওয়ার্ক ম্যানেজার।

এডোবি ফ্লাশ প্লেয়ার আগে থেকেই দেয়া থাকছে।

হার্ডওয়্যার ম্যানেজার দেয়া হয়েছে।

ইউএসবি থেকে ইনস্টল করার জন্য usb-creator প্যাকেজ দেয়া হয়েছে।

X.Org 7.4 এবং X Server 1.5 ও Mesa 7.1 যুক্ত করা হয়েছে।

এছাড়াও যেগুলো পরিবর্তন চোখে সহজভাবে পড়বে সেগুলি হলো প্যানেলগুলো আরও উজ্জ্বল হয়েছে। বাটনগুলো আরও সুন্দর গ্লসি। ডিফল্ট মেন্যুও উজ্জ্বল হয়েছে এবং কাজের জন্য সুবিধাজনক। রিমুভেবল মিডিয়া মাউন্ট-আনমাউন্ট করা। কিছু ছোটখাটো বিষয় অনেক সহজ করে দিয়েছে সবকিছু। যেমন ডিফল্ট গেস্ট একাউন্ট। সেই সাথে রিস্টার্ট/সাটডাউন/লগআউট/সুইচ ইউজার ইত্যাদি একটা মেন্যুতে নিয়ে এসেছে। নেটওয়ার্ক ম্যানেজারকে আরও উন্নত করেছে। বিভিন্ন ধরনের কানেকশন সেটআপ একটি ম্যানেজারের আওতায় এনেছে। মোবাইল ইন্টারনেট কানেকশন এখন অনেক সহজ।

Firefox’s Extension Paste and Go 3
Just released Firefox’s Extension Paste and Go version 3.

Actually I didn’t make it from the scratch, I just update it to make it work with Mozilla Firefox 3.x.x and it’s working fine (this release will work on Firefox 1.5 to 3.x.x). Here I’ll try to show you how the extension will ease the use of Mozilla Firefox.

Use of the extension:

Most of the time while we surf the internet, we have to copy some URL and paste the URL on the address field and hit enter or click the go button. Now this extension for Firefox will ease the the whole process. You have to copy an URL, right click on the address field and select “Paste and Go” That’s it!

Installation:

Go to: https://addons.mozilla.org/en-US/firefox/addon/9133 with Mozilla Firefox, on the page and you will see a button like this:

Currently Mozilla left the extension as experimental extension, so you have to check the box “Let me install this experimental add-on” to add this extension on your Firefox browser. You can also download the extension by clicking here.

Click on the “Add to Firefox” button and a window like this will appear:

Click on the “Install Now” button to install the extension and the extension will be installed on Firefox. You will notice a progress like this:

A window like this will appear after the installation is finished:

Click on the “Restart Now” button to restart Firefox and make the extension work for you. If you are doing something important, you can restart Firefox later. But only after restarting Firefox the extension will start working,

After restarting Firefox, you will see a notification that one extension is installed.

Close the window and continue using Firefox.

Now whenever you need to copy an URL and paste it on the address bar, just copy the URL and right click on the address bar and select paste and go.

Hope this will be useful for you and you will enjoy the extension. If you encounter any problem, please leave a message.

Update, 16 September 2009: Released 1.0.4 with Simplified Chinese translation.

ফায়ারফক্স ৩ বের হলো
অনেক প্রতিক্ষার পরে শেষ পর্যন্ত গতকালকে মোজিলা ফায়ারফক্স ৩ সাধারণ ব্যবহারের জন্য উন্মুক্ত করলো। সবাই হুড়োহুড়ি করে ডাউনলোড করেছে ফায়ারফক্স ত এবং এখনো করছে, কিন্তু আমি একটু জানাতে চাই কি আছে এই নতুন সংস্করণে…

প্রথমে জানা যাক কি কি নতুন থাকছে এখানে-

আরও নিরাপদ

ফায়ারফক্স ৩ এখন আরও নিরাপদ। কোনো সিকিওর সাইটে গেলেই ঠিকানার পাশেই দেখা যাবে সার্টিফিকেট গ্রাহকের নাম এবং আপনি বুঝতে পারবেন সেটা ব্যবহার করা ঠিক হবে কি-না। আর যদি ঝামেলা মনে হয় সেখানেই লাল চিহ্ন দিয়ে দেখাবে এই সাইটটি নিরাপদ নয়।

কোনো প্লাগইন যদি নিরাপত্তাজনক সমস্যায় ভোগে বা নিরাপত্তায় সমস্যা তৈরী করে, তাহলে সেটা ব্যবহার থেকে সংয়ক্রিয়ভাবে বিরত থাকবে।

সাধারণত ফায়ারফক্স এক্সিকিউটেবল ফাইল ডাউনলোড করে খুলতে দিতে চায়না। অনেক ব্যবহারকারীর জন্য এটা নিরাপদ আবার অনেকেই এটা পছন্দ করেননা। তবে এখন তা ডাউনলোড করে খোলা যাবে যদি আপনার এন্টিভাইরাস সফটওয়্যার থাকে।

অনেক সাইট আছে যারা অন্য সাইটের মত চেহারা করে আপনার তথ্য চুরি করতে চায়। যাকে আমরা ফিশিং বলি। এবার এই ফিশিং ফিল্টার আর উন্নত করা হয়েছে।

নোংরা সাইট ব্যবহার থেকে বঞ্চিত রাখার জন্যও ফিল্টার ব্যবহার করা হয়েছে।

ব্যবহারে আরও সহজ

পাসওয়ার্ড ব্যবস্থাপনা সহজ করা হয়েছে এবং ওখন সহজেই পুরাতন পাসওয়ার্ড পরিবর্তন করে নতুন পাসওয়ার্ড উন্নয়ন করা যাবে।

অ্যড অন বা প্লাগ-ইন এবং স্কিন আগের চাইতে অনেক সহজে ইনস্টল করা যাবে।

ডাউনলোড ম্যানেজার আরও উন্নত করা হয়েছে। সহজেই জানা যাবে কোথা খেকে কি নামিয়েছেন এবং কোথায় রেখেছেন। ডাউনলোড রিজিউম আগের চাইতে উন্নত।

কী-বোর্ড সর্টকাট দিয়ে ইমেজ, ম্যানু ইত্যাদী জুম করা যাবে।

এরকম বহুত সুযোগ সুবিধা নিয়ে আসলো ফায়ারফক্স ৩ আর এখনো কিছু কিছু ছোটো খাটো সমস্যা রয়ে গ্যাছে যেগুলি তারা মাইনর রিলিজে ভবিষ্যতে ঠিক করে ফেলবে। আপনি যদি এখনো ফায়ারফক্স ডাউনলোড না করে থাকেন, তাহলে এখনই এখান থেকে ডাউনলোড করে নিন।

বিনামূল্যে উবুন্তু ডিভিডি সংগ্রহ করুন
আমি মাইক্রোসফটের এমভিপি হলেও লিনাক্স ব্যবহার করার জন্য আমি সকলকে উৎসাহিত করি এবং নিজেও লিনাক্সে কাজ করি। অন্যরা যাতে নিত্যদিনের কম্পিউটিং এ লিনাক্স ব্যবহার করতে পারে সেজন্য আমি আমার ব্লগে এবং বিভিন্ন ফোরামে অনেক রকম সাহায্যও করে থাকি।

আমি উবুন্তুর সর্বশেষ সংষ্করণ ৮.০৪ (যা হার্ডি হেরণ নামে পরিচিত) ডাউনলোড করেছি এবং বন্ধু বান্ধবের কাছে ইতিমধ্যে সেটা বিতরণ করেছি। আমি চাই সকলেই হার্ডি ব্যবহার করুক নিত্যদিনের কম্পিউটিং এ এবং অন্যকে ব্যবহার করতে উৎসাহিত করুক।

তাই আমি বিনামূল্যে উবুন্তু ডিভিডি বিতরণের সিদ্ধান্ত নিয়েছি। সহজ শর্ত সাপেক্ষে আমি ডিভিডিগুলি বিতরণ করবো এবং যে কেউ আমার কাছ থেকে এই ডিভিডি সংগ্রহ করতে পারবেন।

শর্তগুলি এরকম-

ডিভিডি গ্রহণে ইচ্ছুক ব্যক্তিকে অবশ্যই একটি ফাঁকা (Blank) ডিভিডির বিনিময়ে উবুন্তু হার্ডি হেরণ ডিভিডি সংগ্রহ করতে হবে।

বিনিময়কৃত ডিভিডিতে কোনো অবস্থাতেই কোনো দাগ থাকা চলবে না, সুতরাং কেনার সময় পর্যবেক্ষণ করে ক্রয় করুন।

আমার কাছ থেকে ডিভিডি নেয়ার পরে যদি সুযোগ থাকে তাহলে অবশ্যই সেটার অনুলিপি বা কপি করে বিতরণ করতে হবে।

গ্রাহককে ডিভিডি বাংলাদেশের ভেতরে যে-কোনো ঠিকানায় ডাক বা কুরিয়ার যোগে পাঠানো যাবে, সেই ক্ষেত্রে গ্রাহককে আগে ফাঁকা ডিভিডি আমার ঠিকানায় পাঠাতে হবে এবং ডাক বা কুরিয়ার মাসুল গ্রাহককেই বহন করতে হবে। এই ক্ষেত্রও দ্বিতীয় শর্তটি প্রযোজ্য হবে।

বাংলাদেশের বাহিরের কোনো গাহকের অনুরোধ গ্রহণ করা হবে না। তাদের ইন্টারনেটের গতি যথেষ্ট ভালো, তাই তাদেরকে ডাউনলোড করে নিজ এলাকায় বিলি করার জন্য অনুরোধ করা হলো।

গ্রাহক শুধু ফাঁকা ডিভিডির বদলেই হার্ডি হেরণ ডিভিডি সংগ্রহ করতে পারবেন, এই লেনদেনে কোনো প্রকার টাকা-পয়সা অন্তর্ভুক্ত থাকবে না।

একজন গ্রাহক শুধু একটি ডিভিডি গ্রহণ করতে পারবেন, বন্ধ বা স্বজনের জন্য অনুরোধ গ্রহণযোগ্য না। সেই ক্ষেত্রে ডিভিডি গ্রহণের জন্য বন্ধু বা স্বজনকে আসার জন্য উৎসাহিত করা হলো।

ডিভিডি বিনিময়ের সময় সকাল ৯ টা থেকে সন্ধ্যা ৭ টা পর্যন্ত নির্ধারণ করা হয়েছে, এর পরে কোনো রকম সাক্ষাত বা ফোন কল না করার জন্য অনুরোধ করা হলো

উক্ত শর্তগুলি গ্রহণ করতে পারলে অনুগ্রহ করে ০১১ ৯৯ ৩৮১ ০০৫ নম্বরে ফোন করে “রুশো” এর সাথে যোগাযোগ করে স্থান এবং সময় নির্ধারণ করে ডিভিডি সংগ্রহ করার জন্য অনুরোধ করা হলো।

উল্লেখ্য যে আমার কাছে উবুন্তু ৮.০৪ এর ডিভিডি ছাড়াও উবুন্তু ৮.০৪, কুবুন্তু ৮.০৪ এবং যুবুন্তু ৮.০৪ এর সিডি আছে। এইগুলি সংগ্রহ করতে হলে “রুশো” এর সাথে যোগাযোগ করে প্রথমদিন ফাঁকা সিডি দিয়ে যেতে হবে এবং পরেরদিন সেই সিডি (বিষয়বস্তু সম্বলিত) ফেরৎ নিতে হবে। তবে সিডির ক্ষেত্রে্ও উপরোক্ত শর্তগুলি পাত্র হিসেবে প্রযোজ্য হবে।

উবুন্টু লিনাক্সে ভিডিও দেখার ব্যবস্থা করা…
উবুন্টু ইনস্টল করে মানুষ যেমন এমপিথ্রি বাজানো নিয়ে অভিযোগ করে “উবুন্টু লিনাক্সে এমপিথ্রি বাজে না” সেরকম অভিযোগ করে ভিডিও দেখা নিয়ে। কোনো ভিডিও ফাইল চলে না, ডিভিডি দেখা যায় না। ইন্টারনেট থেকে ডাউনলোড করা পাইরেটেড মুভিগুলি চলে না, ইত্যাদী ইত্যাদী। এই টিউটোরিয়ালটি লিখছি এই সবকিছুর সমাধান নিয়ে। ভিডিও ল্যান মিডিয়া প্লেয়ার বা সংক্ষেপে ভিএলসি মিডিয়া প্লেয়ার হলো সব সমস্যার এক সমাধান। প্রচলিত প্রায় সবরকম মিডিয়া ফরম্যাট সমর্থন করে এই মিডিয়া প্লেয়ারটি, লিনাক্সের পাশাপাশি রয়েছে উইন্ডোজ এবং ম্যাক ওএস এর সমর্থন। দিন দিন জনপ্রিয়া হয়ে উঠছে এই মিডিয়া প্লেয়ারটি। কিভাবে এটা ইনস্টল করা যায়, সেটাই দেখবো এই টিউটোরিয়ালে।

কাজ শুরু করার আগে আমাদের উবুন্টু লিনাক্সে সফটওয়্যার ইনস্টলেশনের প্রথম ধাপ হয়ে আসতে হবে। তারপরে সিনেপ্টিক মেনু’র Search বোতামে ক্লিক্ করবো।

এবার যে উইন্ডোটি আসবে, তাতে vlc লিখে Search বোতামে ক্লিক্ করবো। সিনেপ্টিক কিছুক্ষণ সময় নিয়ে রিপোজিটারির মধ্যে অনুসন্ধান করে আমাদের সামনে ফলাফলের একটি তালিকা উপস্থাপন করবে।

সেই তালিকার মধ্যে থেকে আমরা mozilla-plugin-vlc খুঁজে বের করে তার উপরে মাউসের ডান বোতাম দিয়ে ক্লিক্ করে Mark for installation নির্বাচন করবো।

সেটা নির্বাচন করার সাথে সাথে সিনেপ্টিক আমাদের অবগতির জন্য আরেকটি উইন্ডো প্রদর্শন করবে যেখানে বলা থাকবে এর সাথে আনুসাঙ্গিক আর কি কি জিনিস ইনস্টল করতে হবে।

এই উইন্ডোতে আমরা Mark বোতামে ক্লিক্ করবো এবং সিনেপ্টিকের মূল উইন্ডোতে ফিরে এসে মেনু’র Apply বোতামে ক্লিক্ করবো।

সিনেপ্টিক এবার শেষবারের মতো একটি উইন্ডো প্রদর্শন করবে, যাতে বলা থাকবে কি কি ইনস্টল হতে যাচ্ছে।

এখানে Apply বোতামে ক্লিক্ করলেই প্যাকেজগুলি ডাউনলোড হতে শুরু করবে।

একবার ডাউলোড হয়ে গেলে, নিজে থেকে সেগুলি ইনস্টল হবে।

ইনস্টল হয়ে গেলে আমরা জিনোম মেনু থেকে Applications -> Sound & Video থেকে VLC Media Player নির্বাচন করে আমরা প্রোগ্রামটি আরম্ভ করতে পারবো।

আশাকরি VLC আপনাদের অডিও ভিডিও এর সমস্থ চাহিদা পূরণ করবে। আর আপনারা যদি এর স্বাভাবিক চেহারা পছন্দ না করেন, তাহলে এখান থেকে আরও খোলস ডাউনলোড করতে পারেন।

উবুন্টু লিনাক্সে ইন্টারনেট কানেকশন শেয়ার করা
আনেকেই জানেননা যে একসময় আমার একটা আইএসপি ছিলো দিনাজপুরে। একটি আইএসপি’র মূল কাজ হচ্ছে এক উৎস থেকে ইন্টারনেট গ্রহণ করে বিভিন্ন গ্রাহকের কাছে বিলি করা। এর বাহিরে অন্যান্য কাজও থাকে, কিন্তু মূল কাজ ওটাই। আমার যখন আইএসপি ছিলো আমি এই জিনিসগুলি বুঝতাম না আর আমাকে যারা ভি-স্যাটের মাধ্যমে লাইন দিয়ে গিয়েছিলো তারা বিভিন্ন তাল বাহানা করে লক্ষ লক্ষ টাকা নিয়ে গিয়েছিলো আমার কাছ থেকে। আমার স্যাটেলাইট মোডেম থেকে কানেকশন গিয়ে ঢুকতো একটা সার্ভারের ল্যান কার্ডে আর সেটা সার্ভারে বিভিন্ন প্রথার মাধ্যমে রাউট হয়ে আরেক ল্যান কার্ড দিয়ে বের হয়ে আসতো এবং সেই বের হয়ে আসা কানেকশনটাই আমরা শেয়ার করে দিতাম গ্রাহকদের।

আইএসপি’র মতই আমার অনেকে বাসাবাড়িতে একাধিক কম্পিউটারে ইন্টারনেট ব্যবহার করি। একটি কানেকশন আইএসপি থেকে এসে ঢোকে একটি কম্পিউটারে আর সেই কম্পিউটার থেকে শেয়ার হয়ে যায় ক্লায়েন্টগুলিতে। উইন্ডোজে বিষয়টি খুবই সোজা এবং আমি সদ্য শিখলাম যে লিনাক্সেও বিষয়টি সোজা। এই টিউটোরিয়ালে আমি সেটাই উপস্থাপন করবো যে কিভাবে লিনাক্স দিয়ে ইন্টারনেট শেয়ার করা যায়।

প্রথমেই আমাদের লাগছে একটি কম্পিউটার দু’টো ল্যান কার্ড সহ। জিনোম প্যানেল থেকে System -> Administration -> Network -এ যাবো।

গেলেই একটি উইন্ডো আসবে যেখানে আমাদের উপস্থিত কানেকশনগুলি দেখাবে

ঐ যে বললাম আমাদের কম্পিউটারে দু’টো ল্যান কার্ড লাগানো থাকবে, উপরের ছবিতে দু’টো ল্যানকার্ড দেখা যাচ্ছে, এর মধ্যে একটি ল্যান কার্ডে লাগানো আছে আমার আইএসপি থেকে আসা কানেকশন এবং অন্যটি লাগানো আছে আমার হাব/সুইচ বা অন্য একটি কম্পিউটারের সাথে। এই ক্ষেত্রে আমাদের জেনে রাখতে হবে যে কোন কার্ডে কোন লাইন আছে, আমার এখানে eth0 নামের ল্যান কার্ডটি লাগানো আছে আমার গৃহ নেটওয়ার্কের কানেকশন আর অন্যটিতে আমার আইএসপি’র কানেকশন।

প্রথমে আমদের আইএসপি কানেকশনটিকে নির্বাচন করে Properties বোতামে ক্লিক্ করতে হবে। করলেই একটি উইন্ডো আসবে যেখানে আমার আইএসপি সংক্রান্ত বিভিন্ন তথ্য দিতে হবে।

এই যেমন আমার আইএসপি’র আইপি কত, সাবনেট মাস্ক ঠিকানা কি, গেটওয়ে কি, ইত্যাদী। বিভিন্ন আইএসপির বিভিন্ন রকম সেটিংস হয়ে থাকে। এখানে কিছু পরিবর্তন করার আগে আমাদের সবার উপরের Enable roaming mode নামের টিকবাক্স থেকে টিক্ তুলে দিতে হবে।

আমার আইএসপিতে কোনো সেটিংস উল্লেখ করে দিতে হয়না, সেটিংসগুলি সয়ংক্রিয়ভাবে DHCP সার্ভার থেকে আসে তাই আমি Configuration ড্রপডাউন মেনু থেকে Automatic Configuration (DHCP) নির্বাচন করে দেবো। আপনাদের আইএসপি’র কোনো সেটিংস উল্লেখ করতে হলে আপনারা Static IP address নির্বাচন করে দিয়ে বিস্তারিত তথ্য নীচের বাক্সগুলিতে উল্লেখ করে দেবেন।

এর পরে এখানকার কাজ শেষ হলে OK বোতাম চেপে এই উইন্ডো বন্ধ করে দেবো এবং আগের উইন্ডোতে ফিরে যাবো। একই ভাবে আমার গৃহ নেটওয়ার্কের সাথে যেই ল্যান কার্ডটি আছে (এখানে eth0) সেটা নির্বাচন করে Properties বোতামে ক্লিক্ করবো।

এই উইন্ডোতেও প্রথমে Enable roaming… টিকবাক্স থেকে টিক্ তুলে দিতে হবে এবং Configuration ড্রপডাউন থেকে Static IP address নির্বাচন করতে হবে। তারপরে IP Address ঘরে দিতে হবে 192.168.0.1 আর Subnet mask ঘরে দিতে হবে 255.255.255.0 এবং Gateway address ঘরটি ফাঁকা রাখেই OK ক্লিক করতে হবে।

এবার আমরা আবার আগের উইন্ডোতে ফিরে আসবো এবং সেখানে দু’টি কানেকশনের পাশে দু’টি ফাঁকা চেক্ বক্স দেখা যাবে সেই দু’টি টিক দিয়ে দিতে হবে।

উপরের ছবিতে আমি লাল দাগ দিয়ে বুঝিয়েছি কোন দু’টি টিকবাক্স।

টিক্ দেয়ার পরে আমরা Close বোতামে চাপ দিলে লিনাক্স নিজে নিজে কিছু কনফিগারেশন আপডেট করবে।

আর আপডেট হয়ে যাবার সাথে সাথে Network Settings উইন্ডোটি বন্ধ হয়ে যাবে।

এবার একবার পরীক্ষা করে নিতে হবে যে আমাদের ইন্টারনেট সংযুগ ঠিক আছে-কি-না। যদি ঠিক না থাক, তাহলে এখনই উপরের ধাপগুলিতে ফিরে গিয়ে দেখতে হবে কোনোকিছু ভূল হয়েছে কি-না।

এখন আমরা যেটি করতে যাবো, সেটা করার আগে আমাদের উবুন্টু লিনাক্সে সফটওয়্যার ইনস্টলেশনের প্রথম ধাপ হয়ে আসতে হবে। যদি সেগুলি আগে করে থাকেন, তাহলে আর দরকার নাই, শুধু সিনেপ্টিক প্যাকেজ ম্যানেজার আরম্ভ করলেই হবে।

সিনেপ্টিকের Search বোতামে ক্লিক্ করে Find উইন্ডোতে firestarter লিখে Search বোতামে ক্লিক্ করতে হবে।

ফলাফল যা আসবে সেখানে firestarter এর উপরে মাউসের ডান বোতাম দিয়ে ক্লিক্ করে Mark for installation নির্বাচন করতে হবে।

এরপরে সিনেপ্টিকের মূল উইন্ডোতে Apply চাপ দিলে সিনেপ্টিক আমাদের অবগতির জন্য একটি উইন্ডোতে দেখাবে যে কি কি ইনস্টল হতে যাচ্ছে।

আমরা এখানে Apply করে দেবো এবং সিনেপ্টিক সব ইনস্টল করে ফেলবে।

একবার ইনস্টল প্রক্রিয়া শেষ হবার পরে আমরা জিনোম প্যানেল থেকে

Application -> Internet -> Firestarter নির্বাচন করে Firestarter এপ্লিকেশনটি আরম্ভ করতে পারি।

এই প্রোগ্রামটি সম্পর্কে একটু বলে নেই। এটি আসলে একটি ফায়ারওয়াল এপ্লিকেশন কিন্তু ফায়ারওয়ালের পাশাপাশি এটি ইন্টারনেট কানেকশন শেয়ার করার মতন কাজও করে। যাইহোক, প্রথম যে উইন্ডোটি আসবে সেটাতে Forward বোতামে ক্লিক্ করবো।

এবার যা করতে হবে সেটা হলো আমার কোন নেটওয়ার্ক কার্ডটি ইন্টারনেটের সাথে সংযুক্ত আছে সেটা নির্বাচন করতে হবে। আমার এখানে eth0 সংযুক্ত ছিলো গৃহ নেটওয়ার্কের সাথে এবং অন্যটি আইএসপি বা ইন্টারনেটের সাথে।  Detected device(s) তালিকা থেকে সেই নামটি নির্বাচন করে অন্য টিকবাক্সগুলি দেখবো। আমরা আমরা যেহেতু ডায়াল-আপ ব্যবহার করছিনা, তাই সেই টিকবাক্সটি অপরিবর্তিত রেখে দেবো। আমার আইএসপি যেহেতু DHCP (যেটা উপরে বলেছি) সমর্থন করে সেহেতু আমি আমি IP address is assigned via DHCP বাক্সটিতে টিক্ দিয়েছি (আপনারটা সেরকম না হলে বাক্সটিতে টিক্ দেবেন না এবং সেই অনুযায়ী অন্যান্য তথ্যগুলি পূরণ করবেন, আবার Forward বোতামে ক্লিক্ করবো।

এরপরের ধপে আমরা Enable Internet connection sharing টিকবাক্সে টিক দেবো এবং নীচের Local area network device তালিকা থেকে সেই কার্ডটি নির্বাচন করবো যেটা লোকাল নেটওয়ার্কে সংযুক্ত আছে। আমার এখানে eth0 লোকালের সাথে সংযুক্ত, তাই আমি সেটা নির্বাচন করে দিলাম। পরের টিকবাক্সটি হলো Enable DHCP for local network, আপনি চাইলে এটি টিক দিতেও পারেন আবার নাও পারেন। যদি দেন, তাহলে আপনার নেটওয়ার্কের কম্পিউটার(গুলিতে) হাতে হাতে আইপি বসাতে হবেনা এবং তার জন্য আপনাকে DHCP নামের একটি মডিউল সিনেপ্টিক দিয়ে ইনস্টল করতে হবে। আমি সেটা করার পরামর্শ দিচ্ছি না। আমি উপরের ছবিটি তোলার সময় ঐ টিকটি দেয়া ছিলো, আপনার সেরকম নাও করতে পারেন। সুতরাং ঐ টিকের ঘরটি ফাঁকা রেখে Forward বোতামে ক্লিক্ করুন।

আমাদের সবকিছু এবার ঠিকভাবে হয়েছে। এই ধাপে Save বোতামে ক্লিক্ করে আমরা আমাদের কাজ শেষ করতেই Firestart আরম্ভ হয়ে যাবে এবং আমরা নেটওয়ার্কের সাথে সংযুক্ত অন্যান্য কম্পিউটার থেকে ইন্টারনেট ব্যবহার করতে পারবো।

তার আগে জানিয়ে দেই ক্লায়েন্ট মেশিনগুলিতে কি করতে হবে। ক্লায়েন্ট মেশিনগুলিতে আপনি 192.168.0.2 থেকে 192.168.0.254 পর্যন্ত আইপি ব্যবহার করতে পারবেন। সাবনেট মাস্ক হিসেবে ব্যবহার করবেন 255.255.255.0 এবং গেটওয়ে হিসেবে ব্যবহার করবেন 192.168.0.1 আর ডিএনএস এর ঘরে আপনার আইএসপি’র ডিএনএসগুলি উল্লেখ করে দিতে হবে। আপনি সেটা না জেনে থাকলে আপনার আইএসপি থেকে জেনে নিন।

উল্লখ্য য, আপনি Firestarter বন্ধ করার সাথে সাথে আপনার ইন্টারনেট কানেকশন শেয়ার বন্ধ হয়ে যাবে, আবার যতক্ষণ Firestarter আরম্ভ না করবেন, ততক্ষণ আপনার ইন্টারনেট অন্য কম্পিউটারগুলি থেকে ব্যবহার করা যাবে না। সুতরাং কি করতে হবে তা নিশ্চয়ই আপনি বুঝছেন…

আশাকরি আপনাদের অনেক কাজে লাগবে এই প্রথা। আপনাদের যদি কম গতির কম্পিউটার থাকে তাহলে সেটাতে xubuntu ইনস্টল করে সেটাকে এই কাজে ব্যবহার করতে পারেন।  xubuntu একটি দ্রুতগতির লিনাক্স যা কম গতি সম্পন্ন মেশিনে খুব ভালো চলে।