Reality Bites » টেলিকম

ওল্লো – চলেন গিনিপিগ হয়ে যাই…
বেশ কিছু কোম্পানি নতুন করে ওয়্যারলেস ইন্টারনেট সংযোগ দেবার লাইসন্স পেয়েছে বলে জেনেছি। এদের মধ্যে পরীক্ষামূলক সেবা প্রদান করা শুরু করেছে ওল্লো ওয়্যারলেস ইন্টারনেট।

এরই মধ্যে ফেইসবুকের কিছু বন্ধু ওদের পেইজে লাইক দেয়া শুরু করায় ভাবলাম একবার দেখা দরকার এরা কি করছে; ফোন দিলাম ওদের কল সেন্টারে। প্যাকেজের কথা শুনে তো আমি ধপাস করে পড়ার অবস্থা। ওদের একটাই পণ্য, সেটাও আবার ঠিকমত সিদ্ধান্ত নেয়া হয়নি যে কিভাবে বা কোন পরিকল্পনার মাধ্যমে বিতরণ করবে।

একটু বুঝিয়ে দেই। ওদের একটাই USB ডঙ্গল আছে ZTE AX326 এটা একটা WiMax রিসিভার সেটা ইন্টারনেটে ঘাঁটা ঘাঁটি করে বের করলাম। সংযোগ সহ এই ডঙ্গলের দাম ২৪৭৫ টাকা। আর যদি ঠিকমতন নেটওয়ার্ক না পায়, তাহলে এর সাথে একটা ZTE SX361 Wireless Cradle নামক একটা খুঁটি লাগাতে হয় যেটা ভালো সিগন্যাল গ্রহণ করতে সাহায্য করে; আর এর জন্য অতিরিক্ত ৭৫০ টাকা দিতে হবে।

এখন এটা নাহয় কিনলাম কিন্তু সাখে কি পাবো সেটা নিয়ে আলোচনা করি। মডেমের সাথে আমরা পাবো ৫১২ কেবিপিএস গতির একটি ইন্টারনেট সংযোগ যেটা দিয়ে আমরা ৩১ ডিসেম্বর ২০১১ পর্যন্ত সর্বোচ্চ ৪০ গিগাবাইট ডাটা ট্রান্সফার করতে পারবো। ৪০ গিগা শেষ হয়ে গেলে! এজেন্ট জানালেন ওল্লো’র ওয়েব সাইটে গিয়ে অনুরোধ করলে আরও ১০ গিগা বাড়িয়ে দেয়া যেতে পারে। তবে এরপরে কি হবে সেটা জানাতে পারলেননা কল সেন্টারের এক্সিকিউটিভ।

আমি এটাই বুঝলামনা যে এত টাকা পয়সা খরচ করে একটা কোম্পানি কিভাবে সুদুর পরিকল্পনা না নিয়ে ব্যবসা করতে নেমেছে। আর আমরাই বা কেনো টাকা দিয়ে গিনিপিগ হয়ে অনিশ্চিত একটা সেবা ব্যবহার করতে যাবো; তাদের সেবার মান উন্নয়নের জন্য!

বাংলাদেশের অনেক সম্ভবনা দেখে অনেকে ব্যবসা করতে আসে। শর্ত দেয়া হয় “সারা বাংলাদেশে সেবা পৌছে দিতে হবে।” স্রেফ ঢাকাতে সেবার মান বজায় রাখতেই গোপণাঙ্গ দিয়ে রশ বের হয়ে যায়, ঢাকার বাহিরে বিস্তার করার তো প্রশ্নই আসেনা। দুই বছরের বেশী হলো অন্য দু’টি ওয়াইম্যাক্স কোম্পানি ব্যবসা করছে, কিন্তু দেশের প্রত্যন্ত অঞ্চলে এখনো যেতে পারেনি। এরা কি করে সেটা দেখার আগ্রহ আছে।

শেষ কথা হলো আমার শখ নাই টাকা দিয়ে আপাতত গিনিপিগ হওয়ার। আমার বাসায় ৮-৯টার মত ডিভাইস আছে যেগুলিতে ইন্টারনেট ব্যবহার করতে হয়। এই জঙ্গল ডঙ্গল আমার জন্য না!

BTCL ADSL – কুত্তার লেজ সোজা হয়না
বেশ আগ্রহ নিয়ে গতমাসের ২৯ তারিখে বন্ধুদের জানালাম যে বিটিসিএল থেকে লোক এসে তাদের ADSL সংযোগ দেবার বিষয়ে যাবতীয় কাজ করে নিয়ে গিয়েছে। অনেকেই অনেক মন্তব্য করলো, আমি ভাবলাম একবার দেখিনা এই রাষ্ট্রীয় সেবা কেমন হয়। আমার মাথায় একটা জিনিস ছিলোনা যে কুত্তার লেজ কখনো সোজা হয়না।

কাজী মাকসুদ (মোবাইল: ০১৭১৫৩২৫৩৪৩) নামের যে ভদ্রলোক সংযোগ দিতে এসেছিলেন উনি বলে গেলেন সাত দিনের মধ্যে আমি সংযোগ পাবো। আমি এই মাসের ৭ তারিখ শনিবারে উনাকে ফোন দিলাম, ভাই সংযোগ এর খবর কি? উনি বেশ অনুরোধ করে বললেন একটা দিন দেখতে, সংযোগ হয়ে যাবে। আমি অবশ্য আর ফালতু অপেক্ষা করতে চাইছিলাম না, কারণ আমি ফেইসবুকের মন্তব্যগুলিতে বেশ বিরক্ত। তবে উনার অনুরেধের ঢেকি গিললাম এবং সত্যি সত্যি ৮ তারিখে আমার সংযোগ চালু হয়ে গেলো!

উনি আমাকে টেলিফোন করেই বলে দিলেন কি কি করতে হবে এবং কোনো সমস্যা হলে যাতে কালাম সাহেবকে ০১৯২৩৩৭০১৫৩ নম্বরে ফোন দেই। আমি সংযোগ স্থাপন করতে ব্যার্থ হলে কালাম সাহেবকে ফোন দেই, উনার নম্বর দেয়া হয়েছে বলে উনি বেশ বিরক্ত কারণ উনি জ্বরে ভুগছেন এবং কিছুদিন বিশ্রাম করে কাটাতে চান। তারপরেও উনাকে অনুরোধ করলে উনি ফোনে সাহায্য করেন এবং আমি সংযোগ স্থাপনে সক্ষম হই।

এখন হলো সবচাইতে কষ্টের বিষয়, সংযোগ নিয়েছি 1024kbps কিন্তু আমি পাচ্ছি 128kbps এর নীচে। মানে আমার ডাউনলোডে গতি সর্বোচ্চ 128Kbps থাকা উচিৎ, কিন্তু থাকছে 12-20Kbps সর্বোচ্চ। কিছুক্ষণ অপেক্ষা করে মাকসুদ সাহেবকে ফোন দিলাম, উনি বেশ কিছুক্ষণ আমার মাখা চাটলেন এবং কালাম সাহেবের সাথে যোগাযোগ করতে বললেন। অগত্যা জ্বরের মানুষটাকে ফোন দিতে হলো, উনি বললেন এই মুহুর্তে কিছু করা সম্ভব না উনার পক্ষে, উনি জ্বর থেকে ভালো হয়ে সব ঠিক করে দেবেন এবং আমি দুর্দান্ত গতি পাবো।

গত পরশু, অর্থাৎ ১৭ তারিখে আমি কালাম সাহেবকে আবার ফোন দিলে উনি জানান উনি লাইন ম্যান নিয়ে অনেক কিছু করেছেন এবং আমার পোল পর্যন্ত কোনো সমস্যা নাই, উনি কালকে অর্খাৎ ১৮ তারিখে সব পরীক্ষা করে আমাকে ফাইনাল জানাবেন। আমি গতকালকে উনাকে আবার ফোন দিলে উনি বলেন উনার লাইনম্যান আসেনি, আসলেই হয়ে যাবে। রাতে আমি ফোন দিলে উনি আর ফোন ধরেন না। এরকম অবস্তা দেখে আমি আবার মাকসুদ সাহেবকে ফোন দেই। মাকসুদ সাহেব আমাকে সাহায্য করার চেষ্টা করেন কিন্তু Morning shows the day, যার শুরু এরকম এটা নিয়ে ভবিষ্যতে আর কি হবে সেটা এখনি বোঝা যাচ্ছে। তাই আমি তাকে আমার মডেম ফেরৎ নেবার জন্য অনুরোধ করি।

এই তিক্ত অভিজ্ঞতার এখানেই শেষ না, আরও আছে। আমার লাইনে ADSL কেমন কাজ করবে বা আদৌ করবে কি-না সেটা দেখা BTCL এর দায়িত্ব না। আপনি টাকা দিয়ে সংযোগ নেবেন এবং তার পরে তাদের ইচ্ছা হলে পরীক্ষা করবে এবং এর পরে আপনি সংযোগ ১ দিন ব্যবহার করেন আর সংযোগ নিয়ে পরীক্ষা করেন, আপনাকে সম্পুর্ণ মাসের বিল দিতে হবে। সংযোগ হওয়ার ১৫ দিনের মধ্যে আপনি মডেম ফেরৎ দিতে পারবেন, সেটা একটা ভালো বিষয়, নাই মামার চাইতে কানা মামা ভালো।

বিটিসিএল এর শেখা উচিৎ -

বড় কথা বলতে হয়না, কিন্তু আপনাদের মধ্যে থেকে কেউ যদি এই মুহূর্তে ফোন দেয়, ঢাকা শহরের প্রায় ৫টা আইএসপি এসে বাসার দড়জায় দাঁড়িয়ে থাকবে সংযোগ দেবার জন্য।

আইএসপি যত ছোটই হোক্, এক কালামের উপর নির্ভর করে চলে না।

প্রটোকল দেখিয়ে ব্যবসা করার দিন শেষ, লাইনম্যান, সুইচম্যান কি করলো ব্যবহারকারীর কিছু যায় আসেনা। আসলে আজকে বিটিসিএল-এর ব্যবহারকারী সবচাইতে বেশী হতো।

মাকসুদ তার সাধ্য মতন চেষ্ট করেছে, বিটিসিএল-এর উচিৎ অকর্মাদের বাদ দিয়ে মাকসুদের মতন লোককে কাজে লাগানো।

এখানে হয়তো অনেকেই বলবে যে এখানে শুধু বিটিসিএল একা কাজ করেনা। এখানে এমএম সিস্টেমস নামের একটা কোম্পানী রয়েছে যারা অন্যান্য কাজ করছে। আমার কথা আবারও একই, প্রটোকল দেখার সময় নাই ভাই, আমি এমন কোম্পানীর সংযোগ নেবো যারা আরেক কোম্পানীর উপরে নির্ভর করেনা।

রবি নিজেই জ্বলতে পারছেনা আপন শক্তিতে
না রবি (সুর্য)-এর কথা বলছিনা। বলছি আমাদের মোবাইল কোম্পানি রবি আজিয়াটা বাংলাদেশ-এর কথা। এই বছর দু’টো মোবাইল অপারেটর তাদের নাম সহ নানান পরিকল্পনা পরিবর্তন করে নতুনভাবে গ্রাহকদের কাছে উপস্থিত হয়েছে। একটেল হয়েছে রবি আর ওয়ারিদ হলো এয়ারটেল।

একটেলের অনেকেই আমি চিনি, তাদের নাম বা ব্র্যান্ড পরিবর্তনের পেছনে যুক্তি ছিলো, একটেলের কোনো ব্র্যান্ড স্লোগান ছিলোনা, ছিলোনা ব্র্যান্ডের সত্ত্বা বা পরিচয়। যেমন সিটিসেলের আছে Because We Care বা গ্রামীণফোনের আছে, কাছে থাকুন ইত্যাদী। একটেলের কিছু না থাকায় তারা না-কি নতুন করে তাদের ব্র্যান্ডকে ঢেলে সাজালো। রবি নাম দিয়ে তাদের ব্র্যান্ডের স্লোগান হয়েছে জ্বলে উঠুন আপন শক্তিতে।

আমি গত কয়েকদিন থেকে পত্রিকায় লাল বা টেলিভশনের কোনায় লাল রঙ দেখে বুঝছিলাম যে এয়ারটেল আসছে। কি মনে করে রাত বারোটার পরে আমার বৌ-এর মোবাইলটা বন্ধ করে চালু করতেই দেখি airtel হয়ে গ্যাছে। সাথে সাথে আমারটাও বন্ধ করে চালু করলাম, সেটাও airtel হয়ে গ্যাছে। শুধু অপারেটর লোগো না, ভেতরে যে ওয়ারিদ মেন্যু ছিলো, সেটা airtel Live হয়ে গ্যাছে।

কিন্তু দুঃখের বিষয় হলো একটেল ২৮ মার্চ ২০১০ তারিখে রবি হয়েছে, আজ পর্যন্ত তাদের নাম মোবাইলে আসলোনা, মানে মোবাইলে রবি জ্বললো না! সেবা টেলিকম যখন বাংলালিঙ্ক হলো, তখনো দু-তিন মাস সেবা লেখা ছিলো, কিন্তু পরে তা ঠিক হয়ে যায়। কিন্তু রবি’র রবি জ্বলবে কবে? যে নিজেই জ্বলতে পারলোনা, সে অন্যদের কি জ্বালাবে!

সিটিসেল কি মনে করে পাবলিক ঘাস খায়?
আমার ধারণা সিটিসেল এখনো মনে করে পাবলিক ঘাস খায় এবং কিছুই বোঝেনা। অনেকদিন আগে বিষয়টা লক্ষ্য করেছিলাম, কিন্তু শেয়ার করা হয়নি। আজকে ফেইসবুকে সিটিসেলের বিজ্ঞাপণ দেখে আবার বিষয়টা মনে পড়ে গেলো, তাই শেয়ার না করে পারলাম না।

আপনারা অনেকেই হয়তো জানেন যে সিটিসেল এখন একসাথে দুটো ডাটা সেবা চালিয়ে যাচ্ছে একটা হলো যুম, অন্যটা যুম আল্ট্রা। সিটিসেলের এই রোগ অনেক পুরাতন, তারা যখন সিডিএমএ প্রযুক্তিতে যায়, তখন একসাথে সিডিএমএ এবং এম্পস্ দুটোই চালাতো। যাই হোক, এবার আসল কথায় আসি। যুমের গতি 150 kb/s সর্বোচ্চ এবং যুম আল্ট্রার গতি 512 kb/s সর্বোচ্চ। কিন্তু আপনি চাইলেই যুম আল্ট্রা ব্যবহার করতে পারবেন না। প্রথমত আপনার ভৌগলিক অবস্থান আপনাকে বাঁধা দেবে (কারণ বাংলাদেশের সিমীত কিছু স্থানে আল্ট্রার সেবা আছে), দ্বিতীয়ত যুম আল্ট্রার প্যাকেজগুলি গতির উপরে ভিত্তি করে বিভিন্ন দামের হয়ে থাকে যা যুম থেকে বেশী।

গতি বেশী দিলে টাকা বেশী দিতে আমার ব্যক্তিগত কোনো সমস্যা নাই, তাহলে সমস্যা কোথায়? সমস্যা হলো একই গতি নিয়ে আপনি শুধু নামের জন্য বেশী টাকা দেবেন। আর এজন্যই দেবেন, কারণ আপনি ঘাস খান! একটু বিশ্লেষণ করে দেই-

সিটিসেল যুম প্রিপেইডে তিনটি প্যাকেজ দিয়েছিলো, পে-পার মিনিট, 300MB বান্ডেল ও 1GB বান্ডেল। এই 1GB বান্ডেলের দাম মূল্য সংযোজন কর সহ হয় 316.25 টাকা, গতি 150 kb/s সর্বোচ্চ।

সিটিসেল যুম আল্ট্রা প্রিপেইডে বেশ কিছু প্যাকেজ আছে, এর মধ্যে একটি হলো Ultra 1 যার গতি 150 kb/s সর্বোচ্চ এবং ডাটা ট্রান্সফার লিমিট 800MB, মূল্য সংযোজন কর যুক্ত করার পরে যার দাম দাঁড়ায় 316.25 টাকা।

এখন আপনি যদি ঘাস না খেয়ে থাকেন, তাহলে বলুন যে একই টাকায়, একই গতিতে শ্রেফ নামের জন্য কেনো আপনি কম ডাটা নিবেন?

বাংলালায়নে ফোনে একদিন
গতকালকে প্রথম আলোতে বিশাল বিজ্ঞাপণ দিয়েছে বাংলালায়ন। আমি কিউবি ব্যবহার করছি, কিন্তু চিন্তা করলাম দেখি এদের কি অবস্থা। ফোন দিলাম ওদের নম্বরে (হট্‌লাইনে), এক মহিলা ধরলেন গলার স্বর সেক্সি না। কেনাকাটার ব্যপারে কোথাও ফোন করে যদি সেক্সি স্বরের মেয়ের সাথে কথা না হয় ভালো লাগেনা। এখানে একটা পরামর্শ দিয়ে রাখতে চাই, কেউ যদি ভালো ব্যবসা করতে চান, তাহলে টেলিফোন অপারেটরের কন্ঠ অবশ্যই সেক্সি দেখে নিয়োগ দেবেন এবং শো-রুমেও সেক্সি মেয়েদের (চিকন, খানিকটা লম্বা এবং ফর্সা হলেই চলে আমাদের দেশে) নিয়োগ দেবেন; ব্যবসা ভালো হবে। যাই হোক, আলাপ আলোচনা কি হলো সেটা বলি-

অপারেটর: হ্যালো!

যখন আমি কিছু কেনার উদ্দেশ্যে ফোন দিয়েছি আমি আশা করছিলাম আমাকে গুড মর্নিং বা আসসালামুআলাইকুম জাতীয় কিছু বলবে, শুধু হ্যালো আমি আশা করি নাই।

আমি: আচ্ছা আপনাদের সেলস্ বা মার্কেটিং ডিপার্টমেন্টের সাথে কথা বলতে পারি?

কোথা থেকে বলছেন?

সাথে প্লিজ বললে ভালো করতেন, কিন্তু বলেন নাই।

অমি আজাদ বলছি, মাইক্রোসফট থেকে।

ভাবলাম আমার প্রতিষ্ঠানের নাম ব্যবহার করলে একটু বেশী গুরুত্ব পাবো, কিন্তু পরবর্তী আলোচনায় সেরকম কোনো লক্ষণ দেখলাম না।

আপনি আমাকেই বলতে পারেন, আমি প্রয়োজন মনে করলে ফরোয়ার্ড করবো টিমের কাছে।

আচ্ছা আপনারা যে পত্রিকায় বিজ্ঞাপণ দিয়েছেন, আপনারা কি কার্যক্রম শুরু করেছেন?

জ্বী।

আপনারা কি উত্তরাতে লাইন দিচ্ছেন বা গুলশানে?

দিচ্ছি কিন্তু সবখানে ঠিকমতন লাইন পৌছেনি, আমাদের কাজ চলছে, আপনি আমাদের ওয়েব সাইটে গিয়ে দেখতে পারেন আপনার এলাকা আমাদের আওতায় আছে কি-না।

আপু, আমার তো এখন ইন্টারনেট সংযোগ নেই, আপনি যদি একটু দেখে বলতেন।

মিথ্যা বলার জন্য দুঃখিত, আমার টার্গেট ছিলো ওদেরকে যাচাই করা, তাই বলতে হয়েছে।

আপনাকে আমাদের সাইটে গিয়েই দেখতে হবে, এটাই সিস্টেম করেছি আমরা।

আমার যে এখন ইন্টারনেটের লাইন নাই!

আপনি অফিস বা সাইবার ক্যাফে থেকে বাংলালায়নওয়াইম্যাক্স ডট কম সাইটে গিয়ে দেখতে হবে।

এখানে আমি লক্ষ্য করলাম মেয়েটা প্লিজ বললো না, প্লিজ বললেই কিন্তু ল্যাটা চুকে যায়!

আচ্ছা, আপনারা কি কি মডেম দিচ্ছেন আর কিভাবে সংযোগ নিবো?

আমরা তিন রকমের মডেম দিচ্ছি, ডিপেন্ড করে আপনার অবস্থান এবং আমাদের কাভারেজের উপরে। ইউএসবি ৩৫০০ টাকা, ইনডোর মডেম ৪০০০ এবং আউটডোর মডেম ১০০০ টাকা দাম।

আচ্ছা ইনডোর আর আউটডোর মডেমে কি রাউটার বিল্ট-ইন?

এটা ঠিক বলতে পারবো না।

না মানে কিউবি যেই সিমেন্স গিগাসেটের মডেমটা দিচ্ছে সেটা রাউটার হিসেবে কাজ করে, আপনি ওখান থেকে লাইন নিয়ে একটা সুইচ বা হাবে লাগিয়ে অনেকগুলি মেশিনে একসাথে চালাতে পারবেন। আপনাদের কি সেরকম সুবিধা আছে?

আমি ঠিক বলতে পারছি না।

আপনি কি এরকম কাউকে দেবেন যে বলতে পারবে?

এটা আপনি সচাইতে ভালো জানতে পারবেন আমাদের যে প্রমোশনাল এক্সপিরিয়েন্স কার আছে সেখানে জিজ্ঞেস করলে।

এক্সপিরিয়েন্স কার কথাটা হুবহু নাও মিলতে পারে, কি নাম বলেছিলো হুবহু মনে পড়ছেনা।

সেটা আবার কি?

বিভিন্ন এলাকায় আমরা আমাদের প্রমোশনাল এক্সপিরিয়েন্স কার পাঠাচ্ছি, একটা মাইক্রোবাসের মধ্যে আমাদের ডিভাইস, কম্পিউটার ইত্যাদি দিয়ে। আপনি সেখানে আমাদের সেবা ব্যবহার করে দেখতে পারেন এবং ওখানে অনেক তথ্য দেয়া আছে, আশাকরি ওরা আপনার প্রশ্নের জবাব দিতে পারবে।

আচ্ছা, আমি লাইন নিতে কোথায় যাবো?

আপনার রেজিস্ট্রেশন নম্বরটা কত?

কোন রেজিস্ট্রেশন নম্বর জানতে চাইছেন?

আপনি কি অনলাইনে আমাদের ওয়েব সাইটে রেজিস্ট্রেশন করেছিলেন?

করেছিলাম বছরখানেক আগে, নম্বরটাতো লিখে রাখিনি।

যাই হোক সমস্যা নাই, আপনি যেই এলাকা থেকে রেজিস্ট্রেশন করেছেন, সেই এলাকা ধরে আমরা লটারি করবো। লটারিতে যাদের নাম উঠবে আমরা তাদের ফোন করে জানাবো তাদের এলাকায় বা কাছাকাছি কোখায় কবে আমাদের এক্সপিরিয়েন্স কার থাকবে, তারা সেখানে গিয়ে লাইন নিতে পারবেন।

এমন মনে হলো বাংলালায়ন লটারি করে নির্বাচন করবে কোন কোন দরিদ্র/দুস্থ ইন্টারনেট ব্যবহারকারী(দের)কে লাইন দেয়া যায়। দয়া করে তাদেরকে লাইন দেবে এবং সেই দয়া পেয়ে দরিদ্র/দুস্থ ইন্টারনেট ব্যবহারকারীদের জীবনধারা পাল্টে যাবে।

আচ্ছা।

আর কি কিছু জানতে চান?

না ঠিক আছে, আমার এলাকায় লাইন আসলেতো আমি জানতেই পারছি। ঠিক আছে, আপনাকে ধণ্যবাদ।

কিছু বোঝার আগেই খটাস্ করে ফোন রেখে দিলেন ভদ্রমহিলা!

আমার মনেহয় এদের অনেক কাঠ খড়ি পুড়াতে হবে সেবা দিতে, তথ্য দিতে এবং ব্যবহার ঠিক করতে। এখন কিন্তু একটা রিক্সাওয়ালাও ব্যবহার বোঝে এবং ভালো ব্যবহার আশা করে। “এই ব্যাটা যাবি” বললে রিক্সাওয়ালা নিয়ে যেতে চায়না যদি খুব বাঁটে না পড়ে। আর আমি কি মনে করে এদের সেবা নিবো! যারা ফোনেই ঠিক করে কথা বলেনা।

সবচাইতে খারাপ জিনিসটা হলো এদের সাইটের স্পিড মিটার, যা কিনা আপানার ইন্টারনেট সেবার গতি পরীক্ষা করে বলবে আপনার বর্তমান সংযোগের গতি কত। চালাকি করে সেটার মাপের ধরণ কমিয়ে রাখা হয়েছে, যাতে আপনর ইন্টারনেট সংযোগের গতি আপনি কম দেখেন। বিশ্বাস না করলে পরীক্ষা করে দেখতে পারেন।

খেলা তো কেবল জমবে, মার্চে ব্র্যাকনেট কি এক আহামরি মোবাইল প্রযুক্তি নিয়ে আসবে শুনলাম। আমাদের কাজ দেখা আর মজা নেয়া। প্রতিযোগিতা না থাকলে মজা নাই।

ওয়াইম্যাক্স – আশায় গুড়েবালি!
অনেক হৈ চৈ পড়েছিলো দেশে যে ওয়াইম্যাক্স প্রযুক্তি আসছে! আগা মাথা না বুঝেই লাফা লাফি শুরু হলো পাবলিকের (যেটা হয় সবসময়)। সবার ধারণা হলো, গরীব এই দেশে অল্প টাকায় অনেক দ্রুত গতির ইন্টারনেট পাবার এটাই একটা উপায়! কেউ এটা বুঝলো না যে ব্যান্ডউইড্‌থ নামে একটা জিনিস এই সেবার সাখে জড়িত, যা আমাদের দেশে এখনো অনেক মূল্যবান এবং ওয়াইম্যাক্সের মাধ্যমে সেটাই গ্রহণ করতে হবে। তাই সেটার দাম বেশী থাকলে কখনো কম দামে সেবা পাওয়া যাবে না।

ঐ যে বললাম, আগা মাথা কোনো জ্ঞান নাই, আজাইরা লাফা লাফি। আমাদের সরকার আবার প্রায় দুইশত পনেরো কোটি টাকার নিয়ে লাইসেন্স নিলাম করে একে অপরের পিঠ চাপড়ায় নিজেদেরকে বাঘের বাচ্চা মনে করে। এটা একবারও মাথায় আসলোনা যে এই টাকা কোম্পানী ব্যবসা শুরু করে সাধারণ মানুষদের চিপা দিয়ে বের করে নিবে। অনেকে কথাটা বলেছিলো শুরুতে, আমাদের দেশে কে কার কখা শোনে!

শুরুতে তিনটা কোম্পানী লাইসেন্স নিলেও এখন টিকে আছে দু’টা। এই বছর শুরুর দিকে বাংলা লায়ন (সাইটটিতে ইন্টারনেট এক্সপ্লোরার ৬ দিয়ে যাবেন না, ভাইরাস আছে) অনলাইনে রেজিস্ট্রেশন শুরু করে, কিন্তু অপারেশনে আসার খবর নাই। কয়েকজন এরই মধ্যে বাংলা লায়নের পরীক্ষামূলক সংযোগ পেয়াছে। এদের সেবার মান সত্যই সবার জন্য হতাশা জনক। এই লাইন থাকার চাইতে না থাকা ভালো। ল্যাপটপে ইউএসবি ডঙ্গল লাগিয়ে রাস্তায় চলমান অবস্থায় নেটওয়ার্ক থাকে না যেসব এলাকায় নেটওয়ার্ক আছে। স্থির হয়ে দাঁড়িয়ে থাকলে নেটওয়ার্ক আসে। কি হাস্যকর!

পরে অওগের নামের একটি কোম্পানী কিউবি ব্র্যান্ড নাম নিয়ে ব্যবসা আরম্ভ করে। এরাও ওয়াইম্যাক্স প্রযুক্তি ব্যবহার করছে বলে দাবি করে। একবার যদি আমরা ওয়াইম্যাক্স নিয়ে লেখাপড়া করি তাহলে বুঝতে পারবো এই প্রযুক্তি আসলে কি। ওয়াইম্যাক্স অর্থ হলো, আপনি উচ্চ গতির ইন্টারনেট বা ডেটা ব্যবহার করতে পারবেন চলমান অবস্থায়। কিউবি সেখানে প্রথমবার হতাশ করলো। তাদের বিশাল সাইজের মোডেম নাকি জানালার কাছে রাখতে হবে, নাইলে কাজ করেনা। ইন্টেল যখন আইইইই-এর একটি কনফারেন্সে ওয়াইম্যাক্স বর্ণনা করছিলো, তখন বলেছিলো, যত বাঁধাই থাকুক, ওয়াইম্যাক্স দেবে লাস্ট মাইল পারফরমেন্স। তাহলে জানালায় কেনো!

আবার ট্যারিফ দেখলে মাথা নষ্ট! লাইন নিতেই দিতে হবে সাত হাজার টাকা। পারে মাসে মাসে সস্তা কোনো প্যাকেজ নাই, নাই আনলিমিটেড প্যাকেজ। আসলে ওদেরও তেমন কোনো দোষ নেই। একে তো চড়া দামে লাইসেন্স কিনেছে, তার উপরে এক মেগা ব্যান্ডউইড্‌থের দাম প্রায় একুশ হাজার টাকা। ওরাই বা কি করবে, কতই বা গতি দেবে, কতই বা টাকা কম নেবে। ব্যবসা করে তো চলতে হবে।

আমাদের দেশেই ইন্টারনেটের অবস্থা শোচনীয়। সেদিন আমার এক বন্ধু বললো, “বাংলাদেশে ইন্টারনেট এখনো বড়লোকদের বিলাসিতা।” কথাটা মাঝে মাঝে খুবই সত্য মনে হয়। আমি বলছিনা আমাকে ট্রান্সফার লিমিট ছাড়া পাঁচশত টাকায় এক মেগা লাইন দিক। কিন্তু সেবার একটা ন্যুনতম মান থাকা দরকার। আজকে কিন্তু আমরা যে কেবল টিভি দেখি, সেটারও একটা মান আছে, একটা নীতিমালা আছে। কিন্তু হতাশার বিষয় হলো ইন্টারনেটের ন্যুনতম কোনো নীতিমালা নেই। যে যেমন চাইছে তেমন লাইন দিচ্ছে, অনেক টাকা দিয়ে সংযোগ নিলেও সেবা পাওয়া যায় না, ঝামেলার শেষ নাই। সরকার দাম নির্ধারণ করে দিলেও কেউ মানে, কেউ মানে না।

আইটি লাইনের সবাই অনেক আগ্রহের সাথে অপেক্ষা করছে যে এটার একটা সমাধান আসবে, আমরাও একসময় আলো’র মুখ দেখবো।

কলসেন্টারের নামে কেউ যেন প্রতারিত না হন?
বাংলাদেশে রাজনৈতিক অঙ্গনে মাঝেমধ্যে যেমন হইহই পড়ে যায়, একইভাবে প্রযুক্তি খাতেও মাঝেমধ্যে রইরই পড়ে যায়। আর সেই সুযোগে ঘোলা পানিতে কেউ কেউ আমাদের অসহায় মানুষগুলোকে ঠকিয়ে প্রচুর টাকা বানিয়ে সটকে পড়েন। বর্তমান সময়ে আবার তেমন একটি পরিস্থিতির সৃষ্টি হয়েছে। বর্তমান সরকার বাংলাদেশে কলসেন্টার প্রতিষ্ঠার জন্য লাইসেন্স প্রদান করতে যাচ্ছে; এবং বিভিন্ন মাধ্যমে বলা হচ্ছে, এর মাধ্যমে বাংলাদেশ শত কোটি ডলারের বৈদেশিক মুদ্রা উপার্জনে সক্ষম হবে। এমনও বলা হচ্ছে, এটি বাংলাদেশের পোশাকশিল্পকে ছাড়িয়ে যাবে। এ ধরনের কথা প্রচারিত হওয়ার পর, অনেকেই ই-মেইল ও ফোন করে জানতে চেয়েছেন, কীভাবে তাঁরা এই শত কোটি ডলারের ভাগিদার হতে পারেন। তাঁদের জন্য এই কলসেন্টার ব্যবসার কিছু দিক তুলে ধরার চেষ্টা করছি।

বাংলাদেশের তথ্যপ্রযুক্তির ইতিহাস বেশি দিনের ইতিহাস নয়। আশির দশকের মাঝামাঝি সময় থেকে দেশে কম্পিউটার জনপ্রিয় হতে শুরু করে। আর নব্বইয়ের দশকের প্রথম দিকেই দেশে একটি হুলস্থুল পড়ে যায় এই বলে যে, বাংলাদেশ ডাটা এন্ট্রি কাজ করে কোটি কোটি ডলার উপার্জন করতে পারে। সেই হইহই মিছিলে আমরা অনেকেই যোগ দিয়েছিলাম। দীর্ঘ এক দশক ধরে সেটা চলল। তখন বলা হলো, দেশে সাবমেরিন কেব্ল নেই। তাই এই ব্যবসাটি ঠিকমতো হচ্ছে না। অনেকে বললেন, যদি ভিস্যাট উন্নুক্ত করে দেওয়া হয়, তাহলে আমরা সেই ব্যবসা করতে পারব। নব্বইয়ের দশকের শেষের দিকে ভিস্যাট উন্নুক্ত করে দেওয়া হলো। কিন্তু আমাদের সেই ডাটা এন্ট্রি ব্যবসার কিছুই হলো না। অনেকেই ভিওআইপির (ভয়েস ওভার ইন্টারনেট) ব্যবসা শুরু করে দিলাম। দেশ কোটি কোটি ডলার উপার্জনের বদলে হাজার কোটি ডলার হারিয়ে ফেলল।

ডাটা এন্ট্রির স্বপ্ন শেষ হওয়ার পর শুরু হলো মেডিকেল ট্রান্সক্রিপ্টের ব্যবসা। আমেরিকার ডাক্তারদের ব্যবস্থাপত্র ক্যাসেট থেকে শুনে শুনে কম্পিউটারে এন্ট্রি করার কাজ হলো এটি। আমরা সেটাও করতে পারিনি। কিন্তু এই ডাটা এন্ট্রির কাজে চাকরির সুযোগ দেওয়া হবে, এই কথা বলে হাজার হাজার মানুষের কাছ থেকে টাকা নেওয়া হলো। বেশ কিছু বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশি পার্টনার নিয়ে সেই লুটপাটে অংশ নিল।

তারপর এই শতকের শুরুতে শুরু হলো সফটওয়্যার রপ্তানির ব্যবসা। কিছু কিছু লোক বাজারে প্রচার করতে শুরু করল, বাংলাদেশ সফটওয়্যার রপ্তানি করে ভারতের মতো শত কোটি ডলার উপার্জন করতে পারে। পুরো জাতি তাতে ঝাঁপিয়ে পড়ল। কয়েকটি ভারতীয় প্রশিক্ষন কেন্দ্র বাংলাদেশে এসে পাড়ায় পাড়ায় দোকান খুলে বসল। তারপর আমাদের হাজার হাজার মানুষকে ঠকিয়ে তারা কোটি কোটি টাকা নিয়ে এই দেশ থেকে চলে গেছে।

এখন কলসেন্টারের নামে আবারও শত কোটি ডলারের স্বপ্ন দেখানো হচ্ছে দেশের মানুষকে। কয়েকটি ভারতীয় প্রতিষ্ঠান ইতিমধ্যেই বাংলাদেশে ঘোরাঘুরি শুরু করেছে। যাঁরা ভাবছেন কয়েকটি টেলিফোন লাইন আর ইন্টারনেট নিয়ে কিছু স্নার্ট ছেলেমেয়েকে বসিয়ে দিলেই একটি কলসেন্টার করা যাবে, তাঁরা একটি মূর্খ গন্ডির ভেতর বাস করছেন। বর্তমান সময়ের কলসেন্টারকে আর কলসেন্টার বলা হয় না, বলা হয় কনটাক্ট সেন্টার। আর এগুলো এখন হয়ে গেছে আরো পরিশীলিত। এখন আর শুধু কথা বলে কলসেন্টার হয় না, সেখানে যোগ হয়েছে ডাটা, ভিডিও, চ্যাট, পুশ টু টক, কল-ব্যাক, প্রেজেন্স ইত্যাদি। বাংলাদেশে কনটাক্ট সেন্টার ব্যবসার বড় চ্যালেঞ্জগুলো উল্লেখ করছি।

প্রথম সমস্যা হলো সময়। আমরা এই ব্যবসায় অনেক দেরিতে নামতে যাচ্ছি। এই ব্যবসায় ভারত, ফিলিপাইন, শ্রীলঙ্কা, মালয়েশিয়া ইত্যাদি দেশ অনেক দুরে চলে গেছে। ওই সব দেশের সঙ্গে পাল্লা দিয়ে এখন নতুন করে ব্যবসায় নামতে গেলে প্রচন্ড প্রতিযোগিতায় পড়তে হবে। সেই প্রতিযোগিতায় থেকে কোনো ক্রেতা জোগাড় করা খুবই কঠিন হবে।

দ্বিতীয় সমস্যা হলো, রাজনৈতিক। কলসেন্টার হলো একটি সরাসরি যোগাযোগ ব্যবস্থা। ওখানে সেবা গ্রহণকারীর সমস্যা তখনই সমাধান করে দিতে হবে। কোনো একটি কলসেন্টার যদি রাজনৈতিক ডামাডোলের কারণে কয়েক ঘণ্টা বন্ধ থাকে, তাহলে কোনো বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশে কলসেন্টার রাখবে না। কলসেন্টার প্রতিষ্ঠার আগেই এগুলো পরীক্ষা করা হবে। আর আন্তর্জাতিক অঙ্গনে এ ব্যাপারে আমাদের মোটেও সুনাম নেই।

তৃতীয় সমস্যা হলো, টেলি-যোগাযোগ। বর্তমানে বাংলাদেশে যে অপটিক্যাল ফাইবার আছে, সেটা প্রায়শই কাটা পড়ে। আর সেটা ঠিক করতে অনেক সময় এক দিন লেগে যায়। বেশির ভাগ ক্ষেত্রেই কলসেন্টার ভারত কিংবা বাংলাদেশে হলেও, ‘ডাটা সেন্টার’ কিন্তু আমেরিকাতেই থাকবে। তখন দ্রুত গতির ইন্টারনেট না থাকলে কলসেন্টারগুলো ব্যর্থ হবে। যতদিন এই যোগাযোগব্যবস্থা ১০০ ভাগ নিশ্চিত না হচ্ছে, ততদিন এই ব্যবসা সফলতা লাভ করবে না।

চতুর্থ সমস্যা হলো, ভালো ইংরেজি জানা লোকবল। ভারতের একটি বড় সুবিধা হলো, তাদের ইংরেজি জানা বিশাল জনগোষ্ঠি। ভারতের রাজনৈতিক স্থিতিশীলতা, যোগাযোগব্যবস্থা আর ইংরেজি জানা ছেলেমেয়ের প্রতুলতার সঙ্গে বাংলাদেশের কোনোভাবেই তুলনা করা যাবে না। কলসেন্টারগুলো এশিয়াতে যায় মূলত আমেরিকা, ইউরোপ আর অস্ট্রেলিয়া থেকে। আমেরিকার ইংরেজি আমরা অনেকটা বুঝলেও, ব্রিটিশ আর অস্ট্রেলিয়ার ইংরেজি বোঝা এবং একই তালে কথা বলাটা তিন মাসের ট্রেনিংয়ের মাধ্যমে সম্ভব নয়। তাই যাঁরা এই ব্যবসায় নামছেন, তাঁদের একটি দীর্ঘমেয়াদি পরিকল্পনা থাকতে হবে।

পঞ্চম সমস্যা হলো, বিদ্যুৎ। যদি জেনারেটরের তেল পুড়িয়ে কলসেন্টার চালাতে হয়, তবে খরচ বেড়ে যাবে। আবার যদি সাবমেরিন কেবলের পাশাপাশি ভিস্যাট রাখতে হয়, তাহলেও সেটা ব্যয়সাপেক্ষ হবে। যদি ভিস্যাট দিয়ে কেউ কলসেন্টার চালাতে পারত, তাহলে এতদিনে বাংলাদেশে কলসেন্টার চলে আসত।

ষষ্ঠ সমস্যাটি হলো, আকার। এই ব্যবসাটি কিন্তু আকারের ওপর নির্ভরশীল। এখানে ১০-১৫ জন মানুষ খাটিয়ে খুব একটা সুবিধা হবে না। আমেরিকাতে একেকটি কলসেন্টারে তিন-চার হাজার লোক কাজ করে। বাংলাদেশে তত বড় না হলেও, দুই-তিন’শ লোকের ব্যবস্থা না হলে, সেটা ব্যবসায়িকভাবে সফল হবে বলে মনে হয় না।

সপ্তম সমস্যাটি হলো, সেবার মনোভাব। সেবা যে একটি পণ্য, এই ধারণাটিই আমাদের ভেতর এখনো ভালোভাবে জন্ন নেয়নি। তার ওপর আছে সরকারি খবরদারি আর চাঁদাবাজি (সরকারি ও বেসরকারি)। এমন ধরনের পরিবেশে সেবাশিল্প প্রসার হয় না।

দেশে যদি সত্যি সত্যি তথ্যপ্রযুক্তি খাত থেকে সুবিধা নিতে হয়, তাহলে একটি দীর্ঘমেয়াদি পরিকল্পনা প্রয়োজন। আর সেই পরিকল্পনাকে সবাই মিলে বাস্তবায়ন করতে হবে। সকল সরকারকে সেটার পেছনে সমর্থন দিতে হবে। এমন একটি জোরালো প্রতিজ্ঞা না থাকলে, বারবার এমন হুজুগ তৈরি হবে, আর কিছু তস্কর এসে আমাদের নিরীহ মানুষগুলোকে লোভ দেখিয়ে পকেট খালি করে নিয়ে যাবে।

তবে অসম্ভব বলে তো কিছু নেই। আমি শুধু বলতে চাইলাম, কাজটি খুবই কঠিন। আর এই হুজুগে পড়ে কেউ যেন প্রতারিত না হন। চাকরির ট্রেনিং, ব্যবসার ট্রেনিং কিংবা যেকোনো কিছু করার আগে, একটু বুঝেশুনে নেবেন। আর কেউ এটাকে কাজে লাগিয়ে মানুষকে প্রতারিত করছে কি না সেটা সরকারের পক্ষ থেকে একটু খেয়াল রাখতে পারলে ভালো।

জাকারিয়া স্বপন: তথ্য প্রযুক্তিবিদ

সিলিকন ভ্যালি, যুক্তরাষ্ট্র

zs [এট] zswapan.com

অপটিক্যাল ফাইবার নিয়ে এই ষড়যন্ত্র কিসের?
বেশ কিছুদিন হলো আমাদের ইন্টারনেট সংযোগের মেরুদন্ড SE-ME-WE-4 নামের ফাইবার অপটিকটি কাটা পড়েছে। এরই মধ্যে পত্রপত্রিকার মাধ্যমে সবাই সেই খবর জানে। প্রথমে জানা গেলো যে সেটা একটি নোঙ্গরের আঘাতে কেটেছে, মিশরের কাছাকাছি সমুদ্রে। পরে সেটা ঠিক করতে গিয়ে আবার আরেক স্থানে কাটা পড়লো। এবারও ঠিক করা হলো সংযোগ, আবার কাটা পড়লো এবং ক্ষত স্থান খুঁজেই পাওয়া যাচ্ছিলো না।

কিছুক্ষণ আগে আমার ইন্টারনেটের গতি ভালো হয়ে গেলে আমি Google.Com কে ping করে দেখি জবাব আসার সময় 303ms যেটা তার আগে ছিলো 3000ms এর চাইতে বেশী। আবার google.com কে Trace Route করে দেখি SingTel দিয়ে ঘুরে ট্রাফিক যাচ্ছে না, সুতরাং আমাদের লিঙ্কের সমস্যা মিটে গেছে মনে হলো। কিন্তু আধা ঘন্টা যেতে না যেতে আবার আগের অবস্থায় ফিরে আসলো। তাহলে কি আবার ফাইবার কাটা পড়লো?

তৃতীয়বারের মতন এই সংযোগ ঠিক করার সাথে সাথে আবার চতুর্থবারের মতন কাটা পড়লো এই মহামূল্যবান যোগাযোগের মাধ্যম। তাহলে এসব কি হচ্ছে! ওদিকে মিশরের যোগাযোগ মন্ত্রী বলেছেন যে যখন এই মাধ্যম জাহাজের নোঙ্গরের আঘাতে কাটা পড়ে, তখন তার জানা মতে উক্ত এলাকায় কোনো জাহাজ ছিলো না (!)

প্রথমবার এই মাধ্যম কাটা পড়লে আমি এই খবরটি পাই, এবং আমার ব্লগে প্রকাশ করি। বাকী কথায় যাবার আগে এই মাত্র বিডিনিউজটুয়েন্টিফোরে আসা একটি খবর শেয়ার করতে চাই।

Fourth subsea cable break sparks conspiracy theories

Martyn Warwick, London, Feb 7 (telecomtv.com/bdnews24.com) – Goldfinger, the villain in the James Bond thriller of the same name, had a maxim. It was: Once is happenstance, twice is coincidence, the third time is enemy action.

Now after four breakages in just five days on different cables close by and serving the Middle East have caused severe disruption, a flurry of conspiracy theories are being expounded on the web and even in the more traditional media.

SEA-ME-WE 4 and FLAG Europe-Asia were severed last Wednesday off the Egyptian port of Alexandria while the FALCON system was cut in the Persian Gulf between the United Arab Emirates and Oman. A fourth incident was reported late on Sunday.

It involves a (so-far) unnamed submarine link but reputable sources tell me it is the FALCON cable that has been hit for a second time. In this incident communications between Qatar and the United Arab Emirates has been affected.

The peculiar series of cuts caused either serious service degradation or complete outage for Internet users across the Middle East and also in India, although traffic was gradually, but moderately quickly, restored on alternative cable systems and routes. The Indian operator VSNL said it managed to get the majority of its customers’ IP traffic back online within 24 hours of the Wednesday cuts.

The close proximity of the cut cables and the obvious and immediate impact they had on key economies of the Middle East has led to fevered speculation on the just how so many could happen so quickly and so close together.

Adding to the mystery are the online news reports saying the Egyptian transport ministry has retracted its earlier explanation – that a slipping ship’s anchor caused the damage to the two cables off Alexandria – after reviewing onshore video footage of the area at the time the outages happened.

Meanwhile, the official statement says, “The Ministry’s Maritime Transport Committee reviewed footage covering the period of 12 hours before and 12 hours after the cables were cut and no ships sailed the area. The area is also marked on maps as a no-go zone and it is therefore ruled out that the damage to the cables was caused by shipping.”

As might be expected, in online postings on sites such as Slashdot blame for the outages is being laid at the feet of both the US Secret Service and Islamic fundamentalists. Some say that the breakages were caused as mysterious agencies attempted to install wiretaps on the cable systems and several of the more exercised bloggers claim the cuts are a prelude to US military action in the area.

Meanwhile, others say the events are either in retribution for or are a warning about the inauguration of the Iranian Oil Bourse that is due to open before 11 February.

The Iranian Oil Bourse will allow oil to be traded in currencies other than the US dollar, and according to some experts, could significantly undermine the value and utility of the ubiquitous greenback.

Yet others claim the cuts were part of experiments in information warfare designed to gauge the effects of such disruptions – again as a prelude to military actions.

However, exciting as these speculative imaginings are, they fail to note is that the US military is among the largest consumers of bandwidth in the region, and, despite its undoubted access to sophisticated satellite communication technology, would surely have felt the impact of the outages along with the hundreds of millions of corporate and consumer users.

A spokesperson for FLAG, the organisation that owns of two of the three named cables that were cut, says the company is still trying to determine the causes of the disruptions but adds that he does not believe FLAG cables were specifically targeted. Flag is owned by India’s Reliance Group.

However, Colonel R.S. Parihar, the Secretary of the Internet Service Providers Association of India, commented, “This has been an eye-opener for us, and everyone in the telecom industry worldwide. Today, the cause of the problem might perhaps have been an anchor but what if it is sabotage tomorrow?. These are owned by private operators, and there are no governments or armies protecting these cables.”

The main problem is that in their current configuration, subsea systems run through so-called “choke points” – areas where several cables are located very close together such as off Singapore and the coast of Egypt. Indeed, the industry got an earlier wake-up call back in 2006 when an earthquake off Taiwan caused massive disruption to cable-based broadband and telecoms services to many parts of Asia, in some cases for several months, Operators have since been looking at ways to diversify the routes of next generation cables.

Submarine cables carry about 95 per cent of global telephone and Internet traffic and data passed over them travels considerably faster and more cheaply than it does over satellite.

এখন কথা হলো এত ভেজাল হচ্ছে কেনো। তাহলে ভেতরের খবর বলি। আমেরিকার প্রায় ৯০% এখন ভারতে। আমেরিকাও সাদা চামড়া আবার ইউরোপিয়ানরাও সাদা চামড়া। তো ওদের মধ্যে একটা মিল আছেই সব সময়। ইউরোপ মানেই যে সব দেশ বড়লোক সেটা আবার না। অনেক দেশ আছে যাদের অর্থনৈতিক অবস্থা আমাদের দেশের মতন বা আমাদের চাইতেও খারাপ। কিন্তু তারা ইউরোপীয় ইউনিয়নে ঢোকার পর থেকে সব সাদা চামড়াই চাইছিলো তাদের উপকার করতে এবং অর্থনৈতিক উন্নয়ন সাধন করতে। কিন্তু কিভাবে করা যায় সেই উপায় পাচ্ছিলো না।

SE-ME-WE-4 দিয়ে কিছু হোক না হোক ভারতের কল সেন্টারের ৮০% ট্রাফিক আসে এই মাধ্যম দিয়ে। এখন যদি কোনোভাবে এই মাধ্যম কাটা পড়ে, তাহলে অন্য কোনো কিছু ক্ষতিগ্রস্ত হোক আর না হোক, ভারতের কল সেন্টারগুলি পড়বে বিপদে।   আর এই বিপদের মধ্য দিয়ে তাদের পারফরমেন্স খারাপ হয়ে যাবে এবং তখনই সাদা চামড়ারা সুযোগ পাবে সেই কলসেন্টারগুলি সরিয়ে ইউরোপের গরীব দেশগুলিতে নিয়ে যাওয়ার।

আমার মনে হয় এতটুকুতেই আপনার বুঝতে পেরেছেন ঘটনা আসলে কি ঘটছে আর কেন এই ঝামেলা হচ্ছে। দুঃখ একটাই যে আমাদের দেশের খুব কাছ দিয়ে গিয়েছিলো SE-ME-WE-3 কিন্তু আমরা সেটার সাথে সংযুক্ত নই। থাকলে আমাদের এভাবে গালে হাত দিয়ে প্রহর গুনতে হতো না যে কখন এই সংযোগ ঠিক হবে।

আপনার তথ্য আর গোপন নেই!!!
আমার বোন স্কুলে পড়ে। আগে ওর জন্য আমাদের ল্যান্ডফোনে বিরক্তিকর ফোন আসতো, কিন্তু ইদানিং দেখি বাসার সামনেও ছেলে পেলে দাঁড়িয়ে থাকে ওর স্কুলে যাওয়ার বা আসার সময়। বিষয়টা খতিয়ে দেখতে একদিন এক ছেলের কাছ থেকে তথ্য নিলাম এবং জানতে পারলাম যে এরা আর কেউ না, এরা সেই ছেলে যারা ফোনে বিরক্ত করতো। ফোনের বিষয়টা মেনে নেয়া যায়, অনেকে কাজ কাম না থাকলে বসে বসে ফোন ঘুরায় (আর ফোন যদি নিজের না হয়, তাহলে তো কথাই নেই), যদি ভুল করে কোনো মেয়ে ফোন ধরে ফেলে, তাহলে সেই নম্বর টুকে নিয়ে বন্ধু বান্ধবদের মধ্যে বিলিয়ে দেয়।

ফোন পর্যন্ত ঠিক আছে, তাহলে এরা বাসার ঠিকানা পেলো কিভাবে!! আর আজকে বাসায় আসছে, কালকে অন্য কিছুও করতে পারে। ঘটনা কি!

ঘটনা কিছুই না, গত অক্টোবর মাস থেকে বাংলাদেশ তার ও টেলিফোন বোর্ড অনলাইনে বিল দেখার সিস্টেম বের করেছে। বড়ই জটিল উদ্ভাবন (!), যা দিয়ে আপনার ফোন নম্বর ধরে আপনার নাম ঠিকানার মতন স্পর্শকাতর তথ্য বের করে ফেলা যাবে এবং এটা যে-কেউ করতে পারবে। প্রথমত আপনাকে http://203.112.222.42/ ঠিকানায় যেতে হবে (হায় রে, একটা ডোমেইন নেম যোগাড় করতে পারেনি!), সেখানে গিয়ে ব্যবহারকারীর নাম হিসেবে আপনার এরিয়া কোড সহ ফোন নম্বর (যেমন ঢাকা হলে ০২০০০০০০০) দিতে হবে এবং সেটাই পাসওয়ার্ড হিসেবে দিতে হবে। ব্যাস আপনি ভিতরে ঢুকে গেলেন এবং চাইলে পাসওয়ার্ড পরিবর্তন করেও দিতে পারেন। এবার চলে যান মাসের বিল দেখার লিঙ্কে এবং বিল থেকে বের করে নিন আপনার কাঙ্খিত ঠিকানা।

এখন থেকে আপনার ফোন নম্বর ধরে যে-কেউ আপনার ঠিকানা বের করে ফেলতে পারবে। ধন্যবাদ বিটিটিবিকে এরকম উদ্ভট একটা আইডিয়া বের করার জন্য!

আমাদের দেশে ইন্টারনেটের এত ভেজাল কেনো?
কথা শুরু করার আগে বিডিনিউজ টুয়েন্টিফোর থেকে নেয়া দু’টি খবর শেয়ার করি:

সাবমেরিন কেবল বিচ্ছিন্ন হওয়ার জন্য বিটিটিবি-ই দায়ী

বারবার সাবমেরিন কেবল বিচ্ছিন্ন হয়ে ইন্টারনেট ব্যবস্থা ভেঙে পড়ার জন্য বিটিটিবির অদক্ষতাকে দায়ী করেছেন সফটওয়্যার ব্যবসায়ী ও তথ্যপ্রযুক্তি খাত সংশ্লিষ্টরা। ব্যবসায়ী ও বিশেষজ্ঞরা দাবি করেছেন, হরতালের কারণে প্রতিদিন যে পরিমাণ আর্থিক ক্ষতি হতো এতে তার চেয়েও বেশি ক্ষতি হচ্ছে। সরকারের কাছে বিটিটিবির সাবমেরিন কেবলের বিকল্প ব্যবস্থা রাখার দাবি করেছেন তারা।

মঙ্গলবার ঢাকা রিপোর্টার্স ইউনিটি কার্যালয়ে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস), বাংলাদেশ কম্পিউটার সমিতি (বিসিএস), ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ যৌথ এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন।

সংবাদ সম্মেলনে বেসিসের ভারপ্রাপ্ত সভাপতি রফিকুল ইসলাম বলেন, “২০০৬ সালের মে মাসে সাবমেরিন কেবল স্থাপনের পর দেশে ইন্টারনেট সেবার মান উন্নত হবে এবং ব্যবসা-বাণিজ্য প্রসারে তা ইতিবাচক ভূমিকা রাখবে- এটাই আশা করেছিলাম। অথচ চালু হওয়ার পর থেকে ২৭ বার সাবমেরিন কেবলের কারণে ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন হয়েছে। যার ফলে দেশের আইটি সেক্টর মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এর প্রভাব পড়ছে আমাদের অর্থনীতির ওপর।” সাবমেরিন কেবল বিচ্ছিন্ন হয়ে যাওয়ার জন্য বিটিটিবিকে দায়ী করে তিনি বলেন, “তাদের অযোগ্যতাই এক্ষেত্রে ইতিবাচক ভূমিকা পালন করেছে বলে আমরা মনে করি।”

সরকারের কাছে সাবমেরিন কেবলের বিকল্প ব্যবস্থা রাখার দাবি জানান রফিকুল ইসলাম। দেশে বেসরকারি সংস্থার কাছেও সাবমেরিন কেবল সংযোগ থাকার কথা উল্লেখ করে এজন্য প্রয়োজনে তাদের কাছ থেকে তা লীজ নেওয়ার পরামর্শ দেন তিনি। বেসিস সভাপতি জানান, সাবমেরিন কেবল বিচ্ছিন্ন থাকলে একদিনেই তথ্য প্রযুক্তি খাতে আড়াই লাখ ডলার ক্ষতি হয়।

আরেকটি খবর:

অপটিক্যাল ফাইবার ক্যাবল বারবার কাটা পড়ায় হুমকির মুখে রপ্তানি বাণিজ্য

অপটিক্যাল ফাইবার ক্যাবল সংযোগ বারবার বিচ্ছিন্ন হওয়ায় হুমকির মুখে পড়েছে প্রায় ৯৫০ কোটি ডলারের রপ্তানি বাণিজ্য। রপ্তানির অনেক অর্ডার বাতিল হওয়ার পাশাপাশি তা চলে যাচ্ছে অন্য দেশে। বিটিটিবি জানিয়েছে, ২০০৬ সালের ২১ মে আনুষ্ঠানিকভাবে উদ্বোধনের পর কক্সবাজার থেকে ঢাকা পর্যন্ত ৪৩৭ কিলোমিটারের অপটিক্যাল ফাইবার ক্যাবল এ যাবৎ ২২ বার কাটা পড়ে। এরমধ্যে নাশকতামূলকভাবে আটবার এবং অবকাঠামো উন্নয়নের সময় অসাবধানতা, ভূমিধস, চুরি ও যানবাহনের দুর্ঘটনার কারণে বাকি সময়গুলোতে লাইন কাটা পড়েছে।

অবশ্য মঙ্গলবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে বাংলাদেশ কম্পিউটার সমিতি, বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বোসিস), বাংলাদেশ কম্পিউটার সমিতি (বিসিএএস), ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার অ্যাসোসিয়েশন বাংলাদেশ যৌথ এক সংবাদ সম্মেলনে দাবি করা হয়, উদ্বোধনের পর এ পর্যন্ত মোট ২৭ বার কাটা পড়েছে অপটিক্যাল ফাইবার ক্যাবল। সর্বশেষ মঙ্গলবার সকাল সাড়ে ৫টার দিকে কক্সবাজারে নাশকাতমূলকভাবে অপটিক্যাল ফাইবার ক্যাবল কেটে ফেলা হয়। এর আগে রাত ১ টায় সীতাকুণ্ডের তিনটি স্থানে ক্যাবল কেটে ফেলা হয়।

বাংলাদেশ তৈরি পোশাক উৎপাদক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) নেতারা জানান, গত অর্থবছরে এ খাত থেকে মোট রপ্তানি আয়ের পরিমাণ ছিল ৯২০ কোটি ডলার। অন্যদিকে, বাংলাদেশ এসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসের হিসেবে সফওয়্যার খাতে বাৎসরিক রপ্তানির হয় তিন কোটি ডলার। এ দুটি খাতের সঙ্গে বৈদেশিক যোগাযোগ মূলত ইন্টারনেট নির্ভর। কিন্তু বারবার ইন্টারনেট সংযোগ বিঘ্নিত হওয়ায় এ দুই খাতের রপ্তানি হুমকির মুখে পড়েছে।

বিজিএমইএ সভাপতি আনোয়ার-উল আলম চৌধুরী পারভেজ বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, “এখন বিদেশের সঙ্গে প্রায় সব ধরনের যোগাযোগ ইন্টারনেটের মাধ্যমে হয়। এক্ষেত্রে যে কোনো ধরনের বিঘ্ন আমাদের ইমেজের ক্ষতি করছে। এ কারণে অনেক কাজের অর্ডার বাতিল হয়ে সেগুলো অন্য দেশে চলে যাচ্ছে।” তিনি জানান, অনেক কাজের জন্য ইন্টারনেটের মাধ্যমে বিডিং এ অংশ নিতে হয়। এসব ক্ষেত্রে মাত্র কয়েক ঘণ্টা সময় পাওয়া যায়। অপটিক্যাল ফাইবার ক্যাবল বারবার কাটা পড়ায় অনেক বিডিংয়ে অংশ নেওয়া যাচ্ছে না।

অন্যদিকে, মঙ্গলবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলনে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস) এর ভারপ্রাপ্ত সভাপতি রফিকুল ইসলাম রাওলি বলেন, “২০০৬ সালের পর ২৭ বার অপটিক্যাল ফাইবার ক্যাবলের ক্ষতিগ্রস্ত হয়েছে। এ কারণে দেশের আইটি সেক্টরে রপ্তানি মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে। এর প্রভাব অর্থনীতির উপরও পড়ছে।” অপটিক্যাল ফাইবার ক্যাবল বারবার বিচ্ছিন্ন হওয়ার জন্য বিটিটিবিকে দায়ী করে তিনি বলেন, “তাদের অযোগ্যতাই এক্ষেত্রে ভূমিকা রাখছে বলে আমরা মনে করি।”

অবশ্য বিটিটিবির মহা ব্যবস্থাপক (নিরাপত্তা) লেফটেন্যান্ট কর্নেল জিয়া সফদার বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে এমন অবিয্গো এড়িয়ে গিয়ে বলেন, “সম্ভবত ব্যবসায়ীক স্বার্থে কোনো অশুভ মহল বারবার এটা করছে। এ কারণে অর্থনীতির বিপুল ক্ষতি হচ্ছে।” সমস্যা দূর করতে নেওয়া সরকারি প্রচেষ্টার উল্লেখ করে তিনি বলেন, “আইন শৃঙ্খলা বাহিনী ও বিভিন্ন গোয়েন্দা সংস্থা এ নিয়ে কাজ করছে। দ্রুত তাদের তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হবে। রক্ষণাবেক্ষণের জন্য অস্ত্রধারী আনসার নিয়োগ দেওয়া হয়েছে। এছাড়া সাধারণ নিরাপত্তা কর্মীও রয়েছে। আশা করছি দৃর্বৃত্তরা অচিরেই ধরা পড়বে।”

পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশের সহায়তায় বিকল্প ফাইবার ক্যাবল চালুর উদ্যোগ নেওয়া হয়েছে বলেও তিনি জানান। জিয়া সফদার বলেন, “বিকল্প সংযোগটি চালু হলে হুমকি অনেক কমে আসবে। এছাড়া মাইক্রোওয়েভ সংযোগের ক্ষমতাও বাড়ানো হচ্ছে।

বর্তমানে বিটিটিবির ইন্টারনেট গ্রাহক সংখ্যা প্রায় সাড়ে ২৬ হাজার।

এখন কথা হচ্ছে বার বার এরকম হবার করণ কি?

আমরা অনেকেই জানি যে কক্সবাজার থেকে ঢাকা পর্যন্ত যে অপটিক্যাল ফাইবারটি আছে সেটার কাজ আগে দেয়া হয়েছিলো বিদেশী এক কোম্পানীকে এবং শর্ত ছিলো রাস্তার পাশে, মাটি থেকে ৫ ফুট নীচে এই তার অবস্থান করবে। কিন্তু বিভিন্ন দুর্নীতির কারণে দেশের কোনো এক কোম্পানীকে কাজ দেয়া হয় এবং এরা দায়সারা একটা কাজ করে দেয়। ৫ ফুট তো দুরের কথা মাটি থেকে ৩ ফুট নীচে কেবল আছে কি-না সন্ধেহ। আমার তো মনেহয় বিভিন্ন স্থানে মাটির উপরেই তার পড়ে আছে, আর সেগুলই কেটে যাচ্ছে বার বার। যেটাই হয়েছে, হয়েছেতো নিঃসন্দেহে আমাদের দেশের কর্মকর্তাদের দুর্নীতির কারণে এবং এর সাথে জড়িত আছে ব্যবসায়ী মহল।

দুঃখজনক হলেও সত্য যে এখনো এই ইন্টারনেট বিতরণ কোনো দুর্নীতির বাহিরে আসতে পারেনি। সম্প্রতি বিটিআরসি একটি নতুন আইন কার্যকর করতে যাচ্ছে, আর সেটা হয়ে গেলে আমরা কেউ আর V-Sat-এর মাধ্যমে ইন্টারনেট ব্যবহার করতে পারবো না। আর বিটিটিবির যখন মন চাইবে তখন লাইন দেবে, যখন মন চাইবে লাইন বন্ধ করে দেবে। প্রথম প্রশ্ন হলো যারা কোটি কোটি টাকা খরচ করে এই V-Sat কিনে বসিয়েছে, তাদের ক্ষতিপূরণ কে দিবে? যারা এই তথাকথিত দামী সরঞ্জাম বিক্রি করে মাল বানিয়েছে তারা তো ধরা ছোঁয়ার বাহিরেই থেকে যাবে।

বিটিটিবির যে মালামাল (backbone) আছে, আমার বিশ্বাস সেটা বিশ্বমানের এবং বাংলাদেশের অন্যান্য টেলিকম কোম্পানীগুলি থেকে অনেক উন্নত। একটা কথা আমাদের সবারই বোধগম্য যে গ্রামীণফোন, সিটিসেল যদি তাদের যে-কোনো টাওয়ার থেকে সমমানের ডেটা সার্ভিস দিতে পারে, তাহলে এরা পারেনা কেনো? কক্সবাজারে যেখানে এসে এই ক্যাবল লেগেছে সখান থেকে কাছাকাছি বিটিটিবি’র মাইক্রোওয়েভ টাওয়ারে সংযোগ দিয়ে দিলেও তো ল্যাটা চুকে যায়। সেটার ডেটা ট্রান্সফারের গতি যদি এত বেশী না হয় তাহলোও তো সমস্যা নেই। আমাদের মূল তারের উপরে যখন তথাকথিত নাশকতা মূলক হামলা হবে, তখন আমরা মাইক্রোওয়েভে চলে যাবো। গতি কিছুটা কমে গেলেও অন্ধকারে তো আর বসে থাকতে হবে না।

মোট কথা হলো, আমাদের দেশে কনজিউমার এক্ট বলে কোনো আইন নেই, আর সেজন্যই যার যা খুশি তা করতে পারে, যেমন খুশি তেমনি সেবা দিতে পারে। কালকে যদি ফোন কোম্পানীগুলি বলে আমরা ১০০ টাকা মিনিট বিল নেবো, আমাদের কিছু করার নাই।