19 April 2011
বেশ আগ্রহ নিয়ে গতমাসের
২৯ তারিখে বন্ধুদের জানালাম যে বিটিসিএল থেকে লোক এসে তাদের ADSL সংযোগ দেবার বিষয়ে যাবতীয় কাজ করে নিয়ে গিয়েছে। অনেকেই অনেক মন্তব্য করলো, আমি ভাবলাম একবার দেখিনা এই রাষ্ট্রীয় সেবা কেমন হয়। আমার মাথায় একটা জিনিস ছিলোনা যে কুত্তার লেজ কখনো সোজা হয়না।
কাজী মাকসুদ (মোবাইল: ০১৭১৫৩২৫৩৪৩) নামের যে ভদ্রলোক সংযোগ দিতে এসেছিলেন উনি বলে গেলেন সাত দিনের মধ্যে আমি সংযোগ পাবো। আমি এই মাসের ৭ তারিখ শনিবারে উনাকে ফোন দিলাম, ভাই সংযোগ এর খবর কি? উনি বেশ অনুরোধ করে বললেন একটা দিন দেখতে, সংযোগ হয়ে যাবে। আমি অবশ্য আর ফালতু অপেক্ষা করতে চাইছিলাম না, কারণ আমি ফেইসবুকের মন্তব্যগুলিতে বেশ বিরক্ত। তবে উনার অনুরেধের ঢেকি গিললাম এবং সত্যি সত্যি ৮ তারিখে আমার সংযোগ চালু হয়ে গেলো!
উনি আমাকে টেলিফোন করেই বলে দিলেন কি কি করতে হবে এবং কোনো সমস্যা হলে যাতে কালাম সাহেবকে ০১৯২৩৩৭০১৫৩ নম্বরে ফোন দেই। আমি সংযোগ স্থাপন করতে ব্যার্থ হলে কালাম সাহেবকে ফোন দেই, উনার নম্বর দেয়া হয়েছে বলে উনি বেশ বিরক্ত কারণ উনি জ্বরে ভুগছেন এবং কিছুদিন বিশ্রাম করে কাটাতে চান। তারপরেও উনাকে অনুরোধ করলে উনি ফোনে সাহায্য করেন এবং আমি সংযোগ স্থাপনে সক্ষম হই।
এখন হলো সবচাইতে কষ্টের বিষয়, সংযোগ নিয়েছি 1024kbps কিন্তু আমি পাচ্ছি 128kbps এর নীচে। মানে আমার ডাউনলোডে গতি সর্বোচ্চ 128Kbps থাকা উচিৎ, কিন্তু থাকছে 12-20Kbps সর্বোচ্চ। কিছুক্ষণ অপেক্ষা করে মাকসুদ সাহেবকে ফোন দিলাম, উনি বেশ কিছুক্ষণ আমার মাখা চাটলেন এবং কালাম সাহেবের সাথে যোগাযোগ করতে বললেন। অগত্যা জ্বরের মানুষটাকে ফোন দিতে হলো, উনি বললেন এই মুহুর্তে কিছু করা সম্ভব না উনার পক্ষে, উনি জ্বর থেকে ভালো হয়ে সব ঠিক করে দেবেন এবং আমি দুর্দান্ত গতি পাবো।
গত পরশু, অর্থাৎ ১৭ তারিখে আমি কালাম সাহেবকে আবার ফোন দিলে উনি জানান উনি লাইন ম্যান নিয়ে অনেক কিছু করেছেন এবং আমার পোল পর্যন্ত কোনো সমস্যা নাই, উনি কালকে অর্খাৎ ১৮ তারিখে সব পরীক্ষা করে আমাকে ফাইনাল জানাবেন। আমি গতকালকে উনাকে আবার ফোন দিলে উনি বলেন উনার লাইনম্যান আসেনি, আসলেই হয়ে যাবে। রাতে আমি ফোন দিলে উনি আর ফোন ধরেন না। এরকম অবস্তা দেখে আমি আবার মাকসুদ সাহেবকে ফোন দেই। মাকসুদ সাহেব আমাকে সাহায্য করার চেষ্টা করেন কিন্তু Morning shows the day, যার শুরু এরকম এটা নিয়ে ভবিষ্যতে আর কি হবে সেটা এখনি বোঝা যাচ্ছে। তাই আমি তাকে আমার মডেম ফেরৎ নেবার জন্য অনুরোধ করি।
এই তিক্ত অভিজ্ঞতার এখানেই শেষ না, আরও আছে। আমার লাইনে ADSL কেমন কাজ করবে বা আদৌ করবে কি-না সেটা দেখা BTCL এর দায়িত্ব না। আপনি টাকা দিয়ে সংযোগ নেবেন এবং তার পরে তাদের ইচ্ছা হলে পরীক্ষা করবে এবং এর পরে আপনি সংযোগ ১ দিন ব্যবহার করেন আর সংযোগ নিয়ে পরীক্ষা করেন, আপনাকে সম্পুর্ণ মাসের বিল দিতে হবে। সংযোগ হওয়ার ১৫ দিনের মধ্যে আপনি মডেম ফেরৎ দিতে পারবেন, সেটা একটা ভালো বিষয়, নাই মামার চাইতে কানা মামা ভালো।
বিটিসিএল এর শেখা উচিৎ -
- বড় কথা বলতে হয়না, কিন্তু আপনাদের মধ্যে থেকে কেউ যদি এই মুহূর্তে ফোন দেয়, ঢাকা শহরের প্রায় ৫টা আইএসপি এসে বাসার দড়জায় দাঁড়িয়ে থাকবে সংযোগ দেবার জন্য।
- আইএসপি যত ছোটই হোক্, এক কালামের উপর নির্ভর করে চলে না।
- প্রটোকল দেখিয়ে ব্যবসা করার দিন শেষ, লাইনম্যান, সুইচম্যান কি করলো ব্যবহারকারীর কিছু যায় আসেনা। আসলে আজকে বিটিসিএল-এর ব্যবহারকারী সবচাইতে বেশী হতো।
- মাকসুদ তার সাধ্য মতন চেষ্ট করেছে, বিটিসিএল-এর উচিৎ অকর্মাদের বাদ দিয়ে মাকসুদের মতন লোককে কাজে লাগানো।
এখানে হয়তো অনেকেই বলবে যে এখানে শুধু বিটিসিএল একা কাজ করেনা। এখানে এমএম সিস্টেমস নামের একটা কোম্পানী রয়েছে যারা অন্যান্য কাজ করছে। আমার কথা আবারও একই, প্রটোকল দেখার সময় নাই ভাই, আমি এমন কোম্পানীর সংযোগ নেবো যারা আরেক কোম্পানীর উপরে নির্ভর করেনা।
Tags: ADSL, এডিএসএল, বাংলাদেশ, বিটিসিএল, Bangladesh, BTCL
Filed under টেলিকম, মন্তব্য | Comments (21)
3 March 2011

সুইডেনের ব্যান্ড রক্সেট্ আর ব্যান্ডের মূল দুইজন হচ্ছে পার গিসলি ও মেরী ফ্রেডরিকসন। সম্ভবত ৭০-এর দশকের শেষের দিকে এই ব্যান্ডের জন্ম এবং ৮০-এর দশকের শুরুতে প্রথম এলবাম বের হয়।
আমি তখন সপ্তম/অষ্টম শ্রেণীর ছাত্র যখন একটা মিক্সড্ ক্যাসেটে শুনি তাদের গান প্রথম শুনি। তখন গানের তেমন কিছু বুঝিনা, ইংরেজীও ঠিক মতন বুঝি না, সুর-তাল ভালো লাগলে শুনতে খাকি। এই গান দিয়েই “রক্সেট্” এই নামের সাথে আমার পরিচয়।
Audio clip: Adobe Flash Player (version 9 or above) is required to play this audio clip. Download the latest version here. You also need to have JavaScript enabled in your browser.
এর পরে সম্ভবত এসএসসি পরীক্ষার সময়/পরে পেলাম ক্রাশ্ বুম ব্যাঙ এলবামটি। অসাধারণ! রক্ পপের একটা সুন্দর কম্বিনেশন ওদের গানগুলিতে। গতকাল হঠাৎ করেই ৩০টা গন সহ ওদের একটা এলবাম পেয়ে গেলাম। এত ভালো লাগছে গানগুলি শুনতে। আমি জানিনা এখন এরকম গান আর হয়না কেনো! ৭০/৮০/৯০-এর দশকে যে গানগুলি হতো সেগুলিকোনো বিকল্প হয়না। লেটেস্ট দু’টো শিল্পী আমার ভালো লেগেছে, লেডি গাগা ও জাস্টিন বিবার। ওদের নিয়েও কিছু লিখবো ভাবছি!
Tags: English, Pop, Rock, Song
Filed under গান বাজনা, ব্যক্তিগত | Comments (2)
21 December 2010
না রবি (সুর্য)-এর কথা বলছিনা। বলছি আমাদের মোবাইল কোম্পানি রবি আজিয়াটা বাংলাদেশ-এর কথা। এই বছর দু’টো মোবাইল অপারেটর তাদের নাম সহ নানান পরিকল্পনা পরিবর্তন করে নতুনভাবে গ্রাহকদের কাছে উপস্থিত হয়েছে। একটেল হয়েছে রবি আর ওয়ারিদ হলো এয়ারটেল।
একটেলের অনেকেই আমি চিনি, তাদের নাম বা ব্র্যান্ড পরিবর্তনের পেছনে যুক্তি ছিলো, একটেলের কোনো ব্র্যান্ড স্লোগান ছিলোনা, ছিলোনা ব্র্যান্ডের সত্ত্বা বা পরিচয়। যেমন সিটিসেলের আছে Because We Care বা গ্রামীণফোনের আছে, কাছে থাকুন ইত্যাদী। একটেলের কিছু না থাকায় তারা না-কি নতুন করে তাদের ব্র্যান্ডকে ঢেলে সাজালো। রবি নাম দিয়ে তাদের ব্র্যান্ডের স্লোগান হয়েছে জ্বলে উঠুন আপন শক্তিতে।
আমি গত কয়েকদিন থেকে পত্রিকায় লাল বা টেলিভশনের কোনায় লাল রঙ দেখে বুঝছিলাম যে এয়ারটেল আসছে। কি মনে করে রাত বারোটার পরে আমার বৌ-এর মোবাইলটা বন্ধ করে চালু করতেই দেখি airtel হয়ে গ্যাছে। সাথে সাথে আমারটাও বন্ধ করে চালু করলাম, সেটাও airtel হয়ে গ্যাছে। শুধু অপারেটর লোগো না, ভেতরে যে ওয়ারিদ মেন্যু ছিলো, সেটা airtel Live হয়ে গ্যাছে।
কিন্তু দুঃখের বিষয় হলো একটেল ২৮ মার্চ ২০১০ তারিখে রবি হয়েছে, আজ পর্যন্ত তাদের নাম মোবাইলে আসলোনা, মানে মোবাইলে রবি জ্বললো না! সেবা টেলিকম যখন বাংলালিঙ্ক হলো, তখনো দু-তিন মাস সেবা লেখা ছিলো, কিন্তু পরে তা ঠিক হয়ে যায়। কিন্তু রবি’র রবি জ্বলবে কবে? যে নিজেই জ্বলতে পারলোনা, সে অন্যদের কি জ্বালাবে!
Tags: একটেল, এয়ারটেল, ওয়ারিদ টেলিকম, গ্রামীণফোন, পরিবর্তন, মোবাইল, রবি
Filed under টেলিকম, বাংলাদেশ, মন্তব্য, মোবাইল অপারেটর | Comments (9)
16 November 2010

আমার GPS অনুযায়ী আমার উত্তরার (ঢাকা) বাসা থেকে দিনাজপুরের বাড়ীর দূরত্ব ৩২৩.২ কিঃমিঃ, এবার ঈদে আসতে মোট সময় লেগেছে ৯:০৪ ঘন্টা, আমার গাড়ীর সর্বোচ্চ গতি ছিলো ১২০.০ কিঃমিঃ/ঘন্টা এবং এই যাত্রায় আমার গতি ছিলো গড়ে ৩৫.৯ কিঃমি/ঘন্টা। যদিও ঢাকা থেকে বগুড়া আসতেই লেগেছে ৬ ঘন্টার মতো আর গতি ছিলো গড়ে ২০.০ কিঃমিঃ/ঘন্টা।
এবারের যাত্রাটা একটু অন্যরকম আমার জন্য। আমি প্রথম গাড়ী নিয়ে বাড়ীতে ঈদ করতে আসলাম। তাছাড়া আমি প্রথম ঈদে যাত্রা দিনের বেলায় করলাম। মাঝখানে একদিন হরতাল হওয়ায় রাস্তায় যানবাহনের চাপ একটু বেশী হবে বলে মনে করেছিলাম কিন্তু আমি সেরকম একটা সমস্যায় পড়িনি।
দিনের বেলায় যাত্রা করার জন্য যে অভিজ্ঞতাটা হলো, সেটাই সবার সাথে শেয়ার করতে এই ব্লগ লেখা। আমরা গাজীপুর বাইপাসে ঢুকলাম প্রায় সকাল সাড়ে ছয়টার দিকে। ঐ সাত সকালে রাস্তার বাম দিকে শত শত নারী, পুরুষ, শিশু অপেক্ষায় রয়েছে যদি একটা বাহন পাওয়া যায় ঈদের গন্তব্যে পৌছাবার জন্য। কিছুদূর পার হতে আমার উপলব্ধি হলো আমরা রাস্তায় তেমন কোনো বাস দেখিনি, শুধু দেখেছি ট্রাক ভর্তি মানুষ। বুঝলাম এই ট্রাকগুলি গরু নিয়ে এসেছিলো ঢাকায় এবং এখন মানুষ নিয়ে ফিরে যাচ্ছে। উপরের ছবিটা তোলা হয়েছিলো যমুনা থুক্কু বঙ্গবন্ধু সেতু পার হয়ে। আমরা সেতু পার হতেই আর চলার অবস্থা রইলো না, জ্যামের মধ্যে বিশাল ট্রাকের বহর, মানুষ ভর্তি ট্রাক আর ট্রাক।
হরতালের কারণে এক দিন যান চলাচল না করায় এই মানুষগুলি ঘরে ফেরার জন্য আর কোনো স্বাভাবিক বাহন না পেয়ে গরুর ট্রাকে ভর করেছে সম্ভবত আগেরদিন রাতে। পুরুষের পাশাপাশি আছে শিশু এবং নারী। আমি জাতের কোনো ক্যামেরা সাথে নিয়ে না যাওয়ায় ঠিক মতো ছবি তুলতে পরিনাই মানুষের দূর্ভোগের। প্রায় ৭-৮ কিঃমিঃ জুড়ে ট্রাক আর ট্রাক ভর্তি মানুষ, ট্রাকের উপরে মাল, মালের উপরে মানুষ।
আমার বিশ্বাস এসি রুমে বসে থাকা আমাদের নেত্রী-নেতারা এই সব দৃশ্য দেখতে চাননা। তাই ঈদের মতন একটা সময়ে বিরোধী দল হরতাল দিয়ে বসে থাকেন, আর সরকারী দল একটু সবুর করতে পারেননা প্রতিশোষ নেবার। আমার ভাষা নাই এদের বা এই বিষয়ে কোনো মন্তব্য করার!
Tags: Bus, Eid, GPS, Jam, Journey, Road, Traffic, Truck
Filed under বাংলাদেশ, মন্তব্য | Comments (5)
6 November 2010
নানান উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে শেষ হয়ে গেলো Beauty of Web শীর্ষক phpXperts এর সেমিনারটি। আমার প্রেজেন্টেশন ছিলো Professionalism Inside Out সেটা এখানে শেয়ার করলাম…
Tags: Email, Facebook, Presentation, Professionalism, Seminar
Filed under আইটি বিশ্ব, মন্তব্য | Comments (4)