Reality Bites » Grameen Phone

উবুন্টু লিনাক্সে গ্রাফিক্যাল ডায়ালআপ-এর ব্যবহার
এর আগের পোস্টটিতে আমি বলেছিলাম কিভাবে নতুন লিনাক্স ইনস্টল করেই ডায়াল-আপ সার্ভিস ব্যবহার করা যাবে। কিন্তু টার্মিনাল বা কমান্ড প্রম্প্টে লিখে কাজ করতে যেমন আমি আগ্রহী নই, তেমনি আমি বিশ্বাস করি বেশিরভাগ সাধারণ ব্যবহারকারীরা এটা ব্যবহার করতে চাইবেন না। তাই আমি এখানে দেখানোর চেষ্টা করলাম যে কিভাবে গ্রাফিক্যালি ডায়ালআপ ব্যবহার করা যাবে।

এই কাজ করার আগে আমাদেরকে অবশ্যই ইন্টারনেটের সাথে সংযুক্ত হয়ে থাকতে হবে। পছন্দ করি আর নাই করি, আমাদের টার্মিনালের মাধ্যমেই ইন্টারনেটে সংযুক্ত হওয়ার পরে নিম্নোক্ত কাজগুলি করতে হবে।

সিনেপ্টিক প্যাকেজ ম্যানেজার খুললাম

Settings -> Repositorie-এ যাই

উপরের উইন্ডোর মতো হুবহু সব অপশনে টিক্ দিয়ে Close বোতামটি চাপি

এবার সিনেপ্টিক প্যাকেজ ম্যানেজারের উইন্ডোতে Reload বোতামটি চাপ দিলে সিনেপ্টিক নিজে নিজে ইন্টারনেটের (আমি আগেই বলেছি আপনাকে ইন্টারনেটের সাথে সংযুক্ত থেকে উক্ত কাজগুলি করতে হবে) সাহায্যে কিছু জিনিস আপডেট করবে।  এতে ১৫ মিনিট থেকে ১ ঘন্টার মতো সময় লাগতে পারে। নির্ভর করছে আপনার ইন্টারনেটের গতির উপরে।

আপডেটের কাজ শেষ হওয়ার পরে সিনেপ্টিক প্যাকেজ ম্যানেজারের মুল উইন্ডোর মেনুবারের Search বোতামে ক্লিক্ করে gnome-ppp লিখে সার্চ বোতামে ক্লিক্ করি। সিনেপ্টিক gnome-ppp প্যাকেজটি খুঁজে বের করে আমাদের দেখাবে।

এটার উপরে মাউসের ডান বোতাম ক্লিক্ করে Mark for Installation অপশনটি নির্বাচন করি (আমার প্রদত্ত ছবিটিতে Mark for Installation লেখাটি নিস্তেজ দেখাচ্ছে কারণ আমি ইতিমধ্যে এটা ইনস্টল করেছি এবং পরে ছবি নিয়েছি)।

এবার সিনেপ্টিক প্যাকেজ ম্যানেজারের মূল উইন্ডোতে Apply বোতাম চাপ দেই। সিনেপ্টিক ইন্টারনেট থেকে নিজে নিজে প্যাকেজটি ডাউনলোড করে ইনস্টল করে নেবে। প্যাকেজটির আকার বেশী বড় না হওয়ায় খুব তাড়াতাড়ি এটা ইনস্টল হয়ে যাবে।

এখন আমরা যেই কমান্ড উইন্ডো বা টার্মিনাল থেকে ইন্টারনেটের সাথে সংযুক্ত করেছিলাম সেখানে গিয়ে Ctrl+c বোতাম চেপে সংযোগ বিচ্ছিন্ন করি। আর যদি খুব বেশি ঝামেলা মনে হয়, তাহলে কম্পিউটারটি পুনরায় চালু (বা রি-স্টার্ট) করে নেই।

এবার Applications -> Internet থেকে GNOME PPP চালু করবো।

আমাদের সামনে Gnome PPP নামের একটি উইন্ডো খুলবে, সেটা উপরের উইন্ডোর মতো কনফিগার করে নিয়ে Setup বোতামটি চাপবো।

যেই উইন্ডোটি আসবে সেটাতে আগে Detect বোতামটি চাপবো। এটা আমাদের মোডেম সয়ংক্রিয়ভাবে নির্ধারণ করবে। এবার Volume-এর পাশের মেনু থেকে Off নির্বাচন করে Init Settings Options বোতামে ক্লিক্ করবো।

এখানে Init 3 লাইনটিতে ডাবল ক্লিক করলে লাইনটি সম্পাদনযোগ্য হয়ে যাবে। সেখানে AT+CGDCONT=1,”IP”,”gpinternet” কথাটি লিখে দিয়ে close বোতামটি চেপে এই উইন্ডোটি বন্ধ করে দেবো এবং Setup উইন্ডোতে ফিরে আসবো।

Setup উইন্ডোর Options ট্যাবে গিয়ে উপরের ছবির মতো অপশনগুলি নির্বাচন করে Close বোতামটি চেপে উইন্ডোটি বন্ধ করবো।

এবার Gnome PPP-এর মূল উইন্ডোতে ফিরেএসে Connect বোতাম চাপ দিবো। যদি এতক্ষণের নির্দেশনা আপনি ঠিক ঠিক অনুসরণ করে থাকেন, তাহলে আপনি ইন্টারনেটে সংযুক্ত হয়েযাবেন। আর আপনাকে টার্মিনাল বা কমান্ডপ্রম্প্ট খুলে বসে থাকতে হবেনা, ইন্টারনেট ব্যবহার করার জন্য।

সংযুক্ত হয়ে গেলে ঠিক এরকম দু’টি কম্পিউটারের একটি আইকন বা চিহ্ন আপনার টাস্কবারে চলে আসবে। আর সেটাতে একবার ক্লিক করলে আপনি আপনার সংযোগ সংক্রান্ত বিস্তারিত তথ্য দেখতে পারবেন।

আমি বুঝতে পারছি যে  ইন্টারনেটের সংযোগ স্থাপনের বিষয়টি একটু ঝামেলার মনে হচ্ছে, কিন্তু এটা শুধু একবার করতে হবে। এরপর থেকে Applications -> Internet -> Gnome PPP তে একটা ক্লিক্ করে Connect-এ ক্লিক্ করলেই আপনি অনলাইনে সংযুক্ত হয়ে যাবেন। আর কিছু করতে হবেনা আপনাকে।

লিনাক্স দিয়ে ভাইরাস মুক্ত একটি সুষ্ঠ ইন্টারনেট টার্মিনাল যখন আপনি চাইছেনই, তখন একটু ঝামেলা না-হয় করলেন। তবে আপনার যদি আপনার ইন্টারনেটের গতি স্বাভাবিক হয়, তাহলে আপনার ১৫ মিনিটের বেশী সময় লাগার কথা না।

আরেকটা বিষয়। সিনেপ্টিক প্যাকেজ ম্যানেজার হয়তো অনেক সময় ধরে অনেক কিছু আপডেট করবে, কিন্তু সেটা শুধু এই ডায়ালআপ সংযোগ স্থাপনের জন্য না। এটা আপনার অন্যান্য কাজেও লাগবে। আমি আমার ব্লগে এক এক করে বেশ কিছু টিপস্ ট্রিক্স শেখাবো, সেগুলিও কিন্তু সিনেপ্টিকের এই অপশনটির উপরে নির্ভরশীল। তাই এটা করে রাখলে অনেক কাজে লাগে…

মোবাইল ফোন ব্যবহার করে উবুন্টু লিনাক্সে ইন্টারনেট!.
বলেছিলাম না, এক এক করে বলবো আমি লিনাক্সে কি কি করছি। আমি বলবো এজন্যই যে এটা প্রচুর ব্যবহারকারীদের কাজে লাগবে। আমি এবার ডায়াল-আপ কানেকশনের কথা বলি। ল্যান নেটওয়ার্ক করা লিনাক্সে খুবই সহজ। যে-কেউ এটা করতে পারে। কিন্তু মোবাইল দিয়ে ইন্টারনেট ব্যবহার করাটা একটু কঠিন। আমি যেহেতু এটা ব্যবহার করি, তাই এই অংশটা আমি শুরুতে দেখাবো। আর এটা শুরুতে দেখানোর আরও একটা কারণ হচ্ছে এটা ছাড়া পরের কাজগুলি করা যাবেনা।

আমি মোডেম হিসেবে ব্যবহার করছি একটি নোকিয়া মোবাইল এবং এই মোবাইলটি আমার USB পোর্টের সাথে সংযুক্ত। প্রথমে আমি টার্মিনালে গিয়ে “sudo wvdialconf” কমান্ডটা দিলাম (এখানে উবুন্টু আমার কাছে ইনস্টলেশনের সময় তৈরী করা ইউজারের শব্দচাবি বা পাসওয়ার্ড জানতে চাইলো এবং আমি সেটা সরবরাহ করলাম)। আমার উবুন্টু সয়ংক্রিয়ভাবে আমার মডেম চিহ্নিত করে সেটা সেভ করে নিলো। কিভাবে করলো, কোথায় সেভ করলো, ইত্যাদী মনেহয় আমাদের জানার দরকার নেই।

এবার “sudo gedit /etc/wvdial.conf” কমান্ডটি দিয়ে GEdit-এ wvdial.conf নামের ফাইলটি খুলে ভেতরে কিছু পরিবর্তন করে দিলাম। পরিবর্তিত লেখাগুলি এরকম:

[Dialer Defaults]

Init1 = ATZ

Init2 = ATQ0 V1 E1 S0=0 &C1 &D2 +FCLASS=0

Init3 = AT+CGDCONT=1,"IP","gpinternet"

Modem Type = USB Modem

Baud = 460800

New PPPD = yes

Modem = /dev/ttyACM0

ISDN = 0

Phone = *99#

Password = gp

Username = gp

এখানে যেই বিষয়টি পরিবর্তন হয়েছে সেটা হচ্ছে Init3 = AT+CGDCONT=1,”IP”,”gpinternet” একটি লাইন ঢোকানো হয়েছে, ফোন নম্বর দেয়া হয়েছে, ইউজারনেম এবং পাসওয়ার্ড দেয়া হয়েছে। এরপর ফাইলটি সেভ করে Gedit বন্ধ করে দিলাম এবং “wvdial” কমান্ডটি লিখে এন্টার দিলাম এবং আমিইন্টারনেটে সংযুক্ত হয়ে গেলাম। এটা ছিলো টেক্সট মোডে কিভাবে ইন্টারনেটে সংযুক্ত হওয়া যায়। কিন্তু এখানে সবচাইতে খারাপ যে বিষয়টি সেটা হলো, আপনি যতক্ষন ইন্টারেটে সংযুক্ত থাকবেন ততক্ষন একটি টার্মিনাল খুলে রাখতে হবে, যেটা অনেকেই পছন্দ করবেন না।