Reality Bites » Linux

হাত ধরে কাজ করলে আরও উন্নত হতে পারে আমাদের আইটি!
বহুবছর থেকে একটা জিনিস লক্ষ্য করে আসছি, আজকে ভাবলাম এটা নিয়ে লেখা দরকার। ২০০১ থেকে একটা চেষ্টার মধ্যে আছি, কমিউনিটির জন্য কিছু করার। বিভিন্ন কাজ করার চেষ্টা করেছি যাতে অন্যদের কাজে লাগে, বিভিন্ন গ্রুপের সাথে মিশেছি, অনেকে এক হয়ে কাজ করার চেষ্টা করেছি। আমার মনে হয় যা কিছু করেছি কারও ক্ষতি হয়নি তাতে বরং লাভ হয়েছে। যত কাজ করেছি, তত নতুন জিনিস শিখেছি, নেটওয়ার্ক বড় হয়েছে, সর্বোপরি অভিজ্ঞতা বেড়েছে।

কমিউনিটির জন্য প্রথম কাজ করি লোকালাইজেশন নিয়ে। নিজের ভাষায় সবকিছু হবে, সবাই নিজের ভাষায় সব ব্যবহার করতে পারবো। ভাবতেই ভালো লাগতো। ছোট্ট একটা আইএসপি চালাতাম আর বসে বসে অনুবাদের কাজ করতাম, ফন্ট তৈরীর কাজ করতাম। এই কাজ করতে পরিচিত হয়েছি অসাধারণ কিছু মানুষের সাথে। ম্যাক ভাই, জামিল ভাই, সুজন, আলমগীর সহ অনেকে; ভারতেরও দুই একজনের সাথে কাজ করা হতো, চমৎকার সিংক্রোনাইজেশন ছিলো আমাদের মধ্যে। কেউ সরাসরি হয়তো কাজ করতনা, কিন্তু পাশে থেকে ব্যপক সহযোগীতা দিয়েছে, যেমন ইরু ভাই, মোজাহেদুল ভাই, রাসেল ভাই, মুনির ভাই, সহ অনেক অনেক মানুষের। আর কাজের পথেই বন্ধু হিসেবে পেয়েছি হাসিন হায়দারের মতন মানুষকে।

প্রথম থেকে ওপেনসোর্সের প্রতি একটা ঝোঁক ছিলো, ধারণা ছিলো সব কিছু নিজের মতন করে ঢেলে সাজানো যাবে, আর তাই লিনাক্সের এডভোকেসি করেছি প্রচুর। সঙ্গে থেকেছি অঙ্কুর, বিডিলাগ ও বিডিলুয়ার মত সংগঠনের, প্রতিষ্ঠায় উৎসাহ দিয়েছি বিডিওএসএন-এর।

কিন্তু সেই শুরু থেকে একটা জিনিস লক্ষ করেছি যে আমাদের কমিউনিটিতে কিছু মানুষ আছে যারা সাহায্য করার নাম করে আসে, অনেক উঁচা লম্বা কথা বলে এবং পরে কুলশিত করে ফেলে কমিউনিটিকে। ক্ষতিগ্রস্থ হয় ফ্রেশাররা, হরিয়ে ফেলে দিক নির্দেশনা। একসময় লিনাক্সের বিভিন্ন বিষয় নিয়ে ফোরামগুলিতে কথা হতো, এখন কি হয়েছে জানিনা! চমৎকার অনেকগুলি ফোরম এখন মৃত, এখন আলোচনা কোথায় হয় আমার জানা নাই! আবার আরেক ধরণের মানুষ আছে, যারা “কমিউনিটির জন্য কিছু করছি” বলে কিছু মেনে নিতে পারেনা। একটা ফোরাম করলে সেটার মালিক হয়ে থাকতে চায়; পরে মালিক হিসেবে স্বিকৃতী না দিলে, রাগ করে সব বন্ধ করে দেয়। আরও একদল মানুষ আছে যারা সবসময় উশখুশ করতে থাকে, ও না জানি কি বললো, এ নাজানি কি বলবে এবং না বুঝে মন্তব্য করে, এরকম কথা বলে ফেলে যেটা আরেকজনের বিরুদ্ধে যায় এবং কমিউনিটিতে ঝামেলা লেগে যায়!

এগুলি ছিলো শুরু থেকে, এখন দেখাযায় অনলাইন/অফলাইন মিডিয়াতে কাদা ছেটানো, কে কাকে কত কাদা ছেটাতে পারে। মোস্তফা জব্বার এবং অভ্র’র ঝগড়াটা মনে থাকবে অনেকদিন। অযথা একটা ঝামেলা এতদূর গিয়েছিলো। প্রথমেই যদি মোস্তফা জব্বার রাগ না করে বিষয়টা মেটানোর চেষ্টা করতেন আমার মনেহয় বেশী ঝামেলা হতোনা। এখন অনলাইন মাধ্যমগুলিতে বিভিন্ন বিষয়নিয়ে অনেক নোংরা নোংরা কথা হচ্ছে, কেউ কাজ করছে কমাউনিটি ডেভলাপ করার, কারও গা জ্বলছে অকারণে; শুরু হচ্ছে কাদা ছোঁড়া ছুঁড়ি! কেউ কারও বিরুদ্ধে কথা বললেই যেনো বীর আর কেউ গালি দিয়ে বীর!

একটা ছোট্ট উদাহরণ দি, আমরা শত শত শব্দ অনুবাদ করেছি লিনাক্স, মোজিলা, গুগল্-এর জন্য। এখন গুগল্ ওয়েবদুনিয়া নামের একটি প্রতিষ্ঠানকে টাকা দিয়ে অনুবাদের কাজগুলি করায়!  আমরা যারা প্রথমদিকে গুগল্-এর বিভিন্ন সেবার অনুবাদ করেছি, তারা কি আজকে গুগল্-কে গিয়ে প্রশ্ন করছি যে আমাদের কাজের টাকা না দিয়ে কেন এখন টাকা দিয়ে ওয়েবদুনিয়ার কাছ থেকে অনুবাদ করাচ্ছে! ঠান্ডা মাথায় বসে বসে অনেক কিছু বিলুপ্ত হয়ে যেতে দেখেছি। ভুল করেছি, বকা খেয়েছি, তবে কমিউনিটির ক্ষতি হয়ে এরকম কিছু করিনি।

আমি আরেকটা জিনিস লক্ষ্য করি যে টোট্‌কা ফোট্‌কা আইটি প্রফেশনালরা একে অন্য প্ল্যাটফর্মের বিরুদ্ধে কথা বলছে। ওপেনসোর্স নিয়ে যারা কাজ করছে তারা ক্লোজ্‌ড সোর্স প্ল্যাটফর্মের বিরুদ্ধে কথা বলে যাচ্ছে কোনো কারণ ছাড়া; আবার উল্টোটাও হচ্ছে। আবারও কনফিউজ হচ্ছে ফ্রেশাররা। আমি যদি ওপেনসোর্সের সাকসেস নিয়ে কথা বলি, এক হাজারটা কথা বলতে পারবো, আবার ক্লোজ্‌ড সোর্স প্ল্যাটফর্মে নিয়ে বলতে পারবো হয়তো তারও বেশী। ফায়ারফক্স দিয়ে যেমন কনজিউমার ওয়েব ব্রাউজিং ভালো হয়, সেরকম এন্টারপ্রাইজ এপ্লিকেশন দিনের পর দিন চালাতে ইন্টারনেট এক্সপ্লোরার লাগে। কিন্তু দরকার টা কি এভাবে একটা, আরেকটার সাথে তুলনা করার? যে যার স্থানে শ্রেষ্ঠ!

আইটি নিয়ে আমাদের দেশে ব্যপক সম্ভাবনা, এটা নতুন কিছু না। আমাদের উচিৎ হবে আমারা যে যেখানে আছি, সেই পরিধীর মধ্যে থেকে আমাদের অভিজ্ঞতা নতুনদের সাথে শেয়ার করা, তাদের উৎসাহিত করা। উৎসাহিত করা সবকিছু এক্সপ্লোর করে দেখার জন্য। আমাদের কখনই উচিৎ হবেনা নিজেদের মধ্যে কে কি করলো, কে কি বললো এসব বিষয় নিয়ে মাথা ঘামানো। আমরা যারা কমিউনিটির উন্নয়ন করার চেষ্টা করি বা করছি, তারা একটু পরচর্চায় কান না দিলে কিন্তু অনেক প্রডাক্টিভ হতে পারি। আর যারা কিছু করতে পরিনা, তারা পরনিন্দা বা পরচর্চাটা উপেক্ষা করে সেই সময়টা কিছু শেখার জন্য কাজে লাগাতে পারি। সেদিন কাকে যেনো বলছিলাম যে দু’লক্ষ টাকা প্রতিমাসে বেতন দিতে চায়, এরকম কোম্পানী ঘুরে বেড়াচ্ছে কিন্তু লোক পাচ্ছে না শেয়ারপয়েন্টের। কারণ আমরা কখনো এটা নিয়ে আলাপ করিনি, কেউ জানেনা এরকম একটা বাজার আছে। ভাই যেমনই হোক, একটা কর্মশালা বা আলোচনা সভা করলে মানুষ নামটাতো জানতে পারবে; উপস্থিত ২০০ জনের মধ্য থেকে ২০ জন তো এক্সপ্লোর করবে। ২০ জনের মধ্যে থেকে ২ জন এই প্ল্যাটফর্মকে ক্যারিয়ার হিসেবে নেবে। এটাইতো আমাদের লক্ষ্য হওয়া উচিৎ; আর উপস্থিতদের মধ্যে একটা দল নানারকম মন্তব্য করবে, কিছু মন্তব্য থেকে অনেক কিছু শেখা যায়; সেগুলিকে পজেটিভ ভাবে নিলেই কিন্তু পরেরবার ঝামেলা হয়না। আর আমরা এই চেষ্টাগুলি করি নতুনদের জন্য। যারা জানে, তাদের জন্য এই আয়োজনগুলি হয়না, তাই চেষ্টা করা উচিৎ নতুনদের ফিডব্যাক নেয়ার।

আমি মনে করি আইটি প্রফেশনে যারা আছে, সে একটা কম্পিউটারের দোকানের বিক্রতা হতে পারে আবার গ্রামীণফোনের সিইও হতে পারে, এদের বুদ্ধিমত্তা সাধারণ মানুষের থেকে অনেক বেশী। আমরা কেন আমাদের বুদ্ধিমত্তার ব্যবহার না করে বোকার মতন নোঙরা কাজ করবো! কেনো আমরা কারও কথা না ভেবে, কিছু চিন্তা না করে একটা পদক্ষেপ নেবো বা একটা মন্তব্য করবো!

শেষে একটা কথা বলতে চাই নতুনদের জন্য। পৃথিবীতে অপশন সবসময় থাকবে, এসকিউএল সার্ভার জেনেছি দেখে ওরাকল জানা যাবেনা, এই ধারণা রাখা ঠিক না। নিজের জ্ঞানের পরিধী যত থাকবে কর্মক্ষেত্রে অপশন তত বেশী হবে। পিএইচপি শিখলে যে উইন্ডোসে কাজ করা যাবেনা এরকম ধারণা নিয়ে বেশীদূরে যাওয়া যায়না। নিজেকে সবসময় ওপেন রাখতে হবে অপশনের জন্য আর হাতের কাছে যা পাওয়া যায় একটু ঘাঁটাঘাঁটি করলেই অনেক কিছু শেখা যায়। তথ্য-প্রযুক্তিকে ক্যরিয়ার হিসেবে নিতে যে পিএইচডি ডিগ্রি নিতে হবে, এমন কথা নেই। আশে পাশে দেখা শীর্ষ তথ্য-প্রযুক্তিবিদরা বেশীরভাগই কম্পিউটার বিজ্ঞান নিয়ে লেখাপাড় করেননি। আর যেহেতু আমরা রাজনীতিবিদ নই, আসুননা একে অপরের হাত ধরে, এক কমিউনিটি অন্য কমিউনিটির সাথে মিশে একত্রিত হয়ে নিজেদের উন্নত করি!

কেডিই-তে মাউসের সিঙ্গেল ক্লিকের কার্যকারিতা বন্ধ করা
লিনাক্সে অনেকেই নোম (Gnome) ডেস্কটপ ব্যবহার করে, আবার অনেকে কেডিই (KDE) ব্যবহার করে। যার যা পছন্দ। কেডিই ৪ আসার পরে অনেক নোম ব্যবহারকারীরাই এটাকে নিজেদের ডেস্কটপ হিসেবে নিচ্ছে। কিন্তু ঝামেলা একটাই, নোম ব্যবহার করতে ফাইল/ফল্ডার খুলতে বা এপ্লিকেশন আরম্ভ করতে আইকনের উপরে মাউস দিয়ে ডাবল ক্লিক্ করতে হতো, আর কেডিইতে করতে হচ্ছে একবার। এটা অনেকের ভালো লাগে, আবার অনেকের কাছে বিরক্তিকর।

আমার জানা মতে, এই এক ক্লিকের জন্য বিরক্ত হয়েই অনেকে কেডিই ব্যবহার করেনা। আর তাই যারা এই সিঙ্গেল ক্লিকে ফাইল/ফোল্ডার খুলতে চাননা, তারা আমার এই নির্দেশিকা অনুসরণ করে সিঙ্গেল ক্লিক অপশন বন্ধ করতে পারেন।

আপনাকে প্রথমে K menu-তে ক্লিক্ করে কম্পিউটার ট্যাবে যেতে হবে। সেখানে গেলে System Settings একটি অপশন পাওয়া যাবে। তার উপরে ক্লিক্ করতে হবে।

এখন System Settings উইন্ডো আসবে এবং সেখানে নীচের দিকে Computer Administration বিভাগের আওতায় Keyboard & Mouse একটি অপশন পাওয়া যাবে। সেটাতে ক্লিক্ করতে হবে।

এর পরে যেই উইন্ডোটি আসবে সেটার বাম প্যানেলে মাউস নির্বাচন করলে ডান দিকে মাউসের কিছু অপশন আসবে। সেখানে নীচের দিকে লক্ষ্য করলে দেখা যাবে একটি অপশন দেয়া আছে Single-Click to open files and folders. আমাদেরকে এই অপশনটি নির্বাচন করতে হবে।

এবার এপ্লাই করলেই এক ক্লিকের বিরক্তি থেকে মুক্তি পাওয়া যাবে চীরতরে।

আমার মনেহয় উইন্ডোস মানুষকে ডাবলক্লিক্ করতে শিখিয়েছে। অনেক আগে কিন্তু ম্যাকেও সিঙ্গেল ক্লিক্ ছিলো।

MobaLiveCD একটি দূর্দান্ত অ্যাপ্লিকেশন
আজকে একটা জটিল অ্যপ্লিকেশন দেখলাম। MobaLiveCD বা মোবালাইভ সিডি।

লিনাক্স চালাতে এখনো অনেকেরই একটা ভীতি এখনো কাজ করে আর তাই লিনাক্স নির্মাতারা লিনাক্সকে জানার জন্য তৈরী করে থাকে লাইভ সিডি/ডিভিডি, যাতে করে কম্পিউটার ব্যবহারকারীরা কোনো কিছু বদল না করেই উক্ত সিডি/ডিভিডি ব্যবহার করে অপারেটিঙ সিস্টেমটি সম্পর্কে জানতে পারে।

লাইভ সিডির ব্যবহার আরও সহজ করে দিতে বের হয়েছে মোবালাইভসিডি। উইন্ডোজ কম্পিউটারে ইনস্টল করে ইন্টারনেট থেকে ডাউনলোডকৃত লাইভ সিডি/ডিভিডি-এর ISO ইমেজ সিডি/ডিভিডিতে রাইট না করেই সরাসরি চালানো যায়। আমার কাছে খুবই ভালো লেগেছে অ্যাপ্লিকেশনটি।

মোবালাইভ সম্পর্কে বিস্তারিত জানা যাবে এখানে,

আর কোনো লিনাক্সের লাইভ ইমেজ সম্পর্কে তথ্য পাওয়া যাবে এখান থেকে।

আশাকরি এই অ্যাপ্লিকেশনটি অনেকের অনেক কাজে দেবে। লাইভ লিনাক্স চালানোর জন্য আর সিডি/ডিভিডি নষ্ট করার দরকার নাই!

উবুন্টু লিনাক্সে ভিডিও দেখার ব্যবস্থা করা…
উবুন্টু ইনস্টল করে মানুষ যেমন এমপিথ্রি বাজানো নিয়ে অভিযোগ করে “উবুন্টু লিনাক্সে এমপিথ্রি বাজে না” সেরকম অভিযোগ করে ভিডিও দেখা নিয়ে। কোনো ভিডিও ফাইল চলে না, ডিভিডি দেখা যায় না। ইন্টারনেট থেকে ডাউনলোড করা পাইরেটেড মুভিগুলি চলে না, ইত্যাদী ইত্যাদী। এই টিউটোরিয়ালটি লিখছি এই সবকিছুর সমাধান নিয়ে। ভিডিও ল্যান মিডিয়া প্লেয়ার বা সংক্ষেপে ভিএলসি মিডিয়া প্লেয়ার হলো সব সমস্যার এক সমাধান। প্রচলিত প্রায় সবরকম মিডিয়া ফরম্যাট সমর্থন করে এই মিডিয়া প্লেয়ারটি, লিনাক্সের পাশাপাশি রয়েছে উইন্ডোজ এবং ম্যাক ওএস এর সমর্থন। দিন দিন জনপ্রিয়া হয়ে উঠছে এই মিডিয়া প্লেয়ারটি। কিভাবে এটা ইনস্টল করা যায়, সেটাই দেখবো এই টিউটোরিয়ালে।

কাজ শুরু করার আগে আমাদের উবুন্টু লিনাক্সে সফটওয়্যার ইনস্টলেশনের প্রথম ধাপ হয়ে আসতে হবে। তারপরে সিনেপ্টিক মেনু’র Search বোতামে ক্লিক্ করবো।

এবার যে উইন্ডোটি আসবে, তাতে vlc লিখে Search বোতামে ক্লিক্ করবো। সিনেপ্টিক কিছুক্ষণ সময় নিয়ে রিপোজিটারির মধ্যে অনুসন্ধান করে আমাদের সামনে ফলাফলের একটি তালিকা উপস্থাপন করবে।

সেই তালিকার মধ্যে থেকে আমরা mozilla-plugin-vlc খুঁজে বের করে তার উপরে মাউসের ডান বোতাম দিয়ে ক্লিক্ করে Mark for installation নির্বাচন করবো।

সেটা নির্বাচন করার সাথে সাথে সিনেপ্টিক আমাদের অবগতির জন্য আরেকটি উইন্ডো প্রদর্শন করবে যেখানে বলা থাকবে এর সাথে আনুসাঙ্গিক আর কি কি জিনিস ইনস্টল করতে হবে।

এই উইন্ডোতে আমরা Mark বোতামে ক্লিক্ করবো এবং সিনেপ্টিকের মূল উইন্ডোতে ফিরে এসে মেনু’র Apply বোতামে ক্লিক্ করবো।

সিনেপ্টিক এবার শেষবারের মতো একটি উইন্ডো প্রদর্শন করবে, যাতে বলা থাকবে কি কি ইনস্টল হতে যাচ্ছে।

এখানে Apply বোতামে ক্লিক্ করলেই প্যাকেজগুলি ডাউনলোড হতে শুরু করবে।

একবার ডাউলোড হয়ে গেলে, নিজে থেকে সেগুলি ইনস্টল হবে।

ইনস্টল হয়ে গেলে আমরা জিনোম মেনু থেকে Applications -> Sound & Video থেকে VLC Media Player নির্বাচন করে আমরা প্রোগ্রামটি আরম্ভ করতে পারবো।

আশাকরি VLC আপনাদের অডিও ভিডিও এর সমস্থ চাহিদা পূরণ করবে। আর আপনারা যদি এর স্বাভাবিক চেহারা পছন্দ না করেন, তাহলে এখান থেকে আরও খোলস ডাউনলোড করতে পারেন।

উবুন্টু লিনাক্সে ইন্টারনেট কানেকশন শেয়ার করা
আনেকেই জানেননা যে একসময় আমার একটা আইএসপি ছিলো দিনাজপুরে। একটি আইএসপি’র মূল কাজ হচ্ছে এক উৎস থেকে ইন্টারনেট গ্রহণ করে বিভিন্ন গ্রাহকের কাছে বিলি করা। এর বাহিরে অন্যান্য কাজও থাকে, কিন্তু মূল কাজ ওটাই। আমার যখন আইএসপি ছিলো আমি এই জিনিসগুলি বুঝতাম না আর আমাকে যারা ভি-স্যাটের মাধ্যমে লাইন দিয়ে গিয়েছিলো তারা বিভিন্ন তাল বাহানা করে লক্ষ লক্ষ টাকা নিয়ে গিয়েছিলো আমার কাছ থেকে। আমার স্যাটেলাইট মোডেম থেকে কানেকশন গিয়ে ঢুকতো একটা সার্ভারের ল্যান কার্ডে আর সেটা সার্ভারে বিভিন্ন প্রথার মাধ্যমে রাউট হয়ে আরেক ল্যান কার্ড দিয়ে বের হয়ে আসতো এবং সেই বের হয়ে আসা কানেকশনটাই আমরা শেয়ার করে দিতাম গ্রাহকদের।

আইএসপি’র মতই আমার অনেকে বাসাবাড়িতে একাধিক কম্পিউটারে ইন্টারনেট ব্যবহার করি। একটি কানেকশন আইএসপি থেকে এসে ঢোকে একটি কম্পিউটারে আর সেই কম্পিউটার থেকে শেয়ার হয়ে যায় ক্লায়েন্টগুলিতে। উইন্ডোজে বিষয়টি খুবই সোজা এবং আমি সদ্য শিখলাম যে লিনাক্সেও বিষয়টি সোজা। এই টিউটোরিয়ালে আমি সেটাই উপস্থাপন করবো যে কিভাবে লিনাক্স দিয়ে ইন্টারনেট শেয়ার করা যায়।

প্রথমেই আমাদের লাগছে একটি কম্পিউটার দু’টো ল্যান কার্ড সহ। জিনোম প্যানেল থেকে System -> Administration -> Network -এ যাবো।

গেলেই একটি উইন্ডো আসবে যেখানে আমাদের উপস্থিত কানেকশনগুলি দেখাবে

ঐ যে বললাম আমাদের কম্পিউটারে দু’টো ল্যান কার্ড লাগানো থাকবে, উপরের ছবিতে দু’টো ল্যানকার্ড দেখা যাচ্ছে, এর মধ্যে একটি ল্যান কার্ডে লাগানো আছে আমার আইএসপি থেকে আসা কানেকশন এবং অন্যটি লাগানো আছে আমার হাব/সুইচ বা অন্য একটি কম্পিউটারের সাথে। এই ক্ষেত্রে আমাদের জেনে রাখতে হবে যে কোন কার্ডে কোন লাইন আছে, আমার এখানে eth0 নামের ল্যান কার্ডটি লাগানো আছে আমার গৃহ নেটওয়ার্কের কানেকশন আর অন্যটিতে আমার আইএসপি’র কানেকশন।

প্রথমে আমদের আইএসপি কানেকশনটিকে নির্বাচন করে Properties বোতামে ক্লিক্ করতে হবে। করলেই একটি উইন্ডো আসবে যেখানে আমার আইএসপি সংক্রান্ত বিভিন্ন তথ্য দিতে হবে।

এই যেমন আমার আইএসপি’র আইপি কত, সাবনেট মাস্ক ঠিকানা কি, গেটওয়ে কি, ইত্যাদী। বিভিন্ন আইএসপির বিভিন্ন রকম সেটিংস হয়ে থাকে। এখানে কিছু পরিবর্তন করার আগে আমাদের সবার উপরের Enable roaming mode নামের টিকবাক্স থেকে টিক্ তুলে দিতে হবে।

আমার আইএসপিতে কোনো সেটিংস উল্লেখ করে দিতে হয়না, সেটিংসগুলি সয়ংক্রিয়ভাবে DHCP সার্ভার থেকে আসে তাই আমি Configuration ড্রপডাউন মেনু থেকে Automatic Configuration (DHCP) নির্বাচন করে দেবো। আপনাদের আইএসপি’র কোনো সেটিংস উল্লেখ করতে হলে আপনারা Static IP address নির্বাচন করে দিয়ে বিস্তারিত তথ্য নীচের বাক্সগুলিতে উল্লেখ করে দেবেন।

এর পরে এখানকার কাজ শেষ হলে OK বোতাম চেপে এই উইন্ডো বন্ধ করে দেবো এবং আগের উইন্ডোতে ফিরে যাবো। একই ভাবে আমার গৃহ নেটওয়ার্কের সাথে যেই ল্যান কার্ডটি আছে (এখানে eth0) সেটা নির্বাচন করে Properties বোতামে ক্লিক্ করবো।

এই উইন্ডোতেও প্রথমে Enable roaming… টিকবাক্স থেকে টিক্ তুলে দিতে হবে এবং Configuration ড্রপডাউন থেকে Static IP address নির্বাচন করতে হবে। তারপরে IP Address ঘরে দিতে হবে 192.168.0.1 আর Subnet mask ঘরে দিতে হবে 255.255.255.0 এবং Gateway address ঘরটি ফাঁকা রাখেই OK ক্লিক করতে হবে।

এবার আমরা আবার আগের উইন্ডোতে ফিরে আসবো এবং সেখানে দু’টি কানেকশনের পাশে দু’টি ফাঁকা চেক্ বক্স দেখা যাবে সেই দু’টি টিক দিয়ে দিতে হবে।

উপরের ছবিতে আমি লাল দাগ দিয়ে বুঝিয়েছি কোন দু’টি টিকবাক্স।

টিক্ দেয়ার পরে আমরা Close বোতামে চাপ দিলে লিনাক্স নিজে নিজে কিছু কনফিগারেশন আপডেট করবে।

আর আপডেট হয়ে যাবার সাথে সাথে Network Settings উইন্ডোটি বন্ধ হয়ে যাবে।

এবার একবার পরীক্ষা করে নিতে হবে যে আমাদের ইন্টারনেট সংযুগ ঠিক আছে-কি-না। যদি ঠিক না থাক, তাহলে এখনই উপরের ধাপগুলিতে ফিরে গিয়ে দেখতে হবে কোনোকিছু ভূল হয়েছে কি-না।

এখন আমরা যেটি করতে যাবো, সেটা করার আগে আমাদের উবুন্টু লিনাক্সে সফটওয়্যার ইনস্টলেশনের প্রথম ধাপ হয়ে আসতে হবে। যদি সেগুলি আগে করে থাকেন, তাহলে আর দরকার নাই, শুধু সিনেপ্টিক প্যাকেজ ম্যানেজার আরম্ভ করলেই হবে।

সিনেপ্টিকের Search বোতামে ক্লিক্ করে Find উইন্ডোতে firestarter লিখে Search বোতামে ক্লিক্ করতে হবে।

ফলাফল যা আসবে সেখানে firestarter এর উপরে মাউসের ডান বোতাম দিয়ে ক্লিক্ করে Mark for installation নির্বাচন করতে হবে।

এরপরে সিনেপ্টিকের মূল উইন্ডোতে Apply চাপ দিলে সিনেপ্টিক আমাদের অবগতির জন্য একটি উইন্ডোতে দেখাবে যে কি কি ইনস্টল হতে যাচ্ছে।

আমরা এখানে Apply করে দেবো এবং সিনেপ্টিক সব ইনস্টল করে ফেলবে।

একবার ইনস্টল প্রক্রিয়া শেষ হবার পরে আমরা জিনোম প্যানেল থেকে

Application -> Internet -> Firestarter নির্বাচন করে Firestarter এপ্লিকেশনটি আরম্ভ করতে পারি।

এই প্রোগ্রামটি সম্পর্কে একটু বলে নেই। এটি আসলে একটি ফায়ারওয়াল এপ্লিকেশন কিন্তু ফায়ারওয়ালের পাশাপাশি এটি ইন্টারনেট কানেকশন শেয়ার করার মতন কাজও করে। যাইহোক, প্রথম যে উইন্ডোটি আসবে সেটাতে Forward বোতামে ক্লিক্ করবো।

এবার যা করতে হবে সেটা হলো আমার কোন নেটওয়ার্ক কার্ডটি ইন্টারনেটের সাথে সংযুক্ত আছে সেটা নির্বাচন করতে হবে। আমার এখানে eth0 সংযুক্ত ছিলো গৃহ নেটওয়ার্কের সাথে এবং অন্যটি আইএসপি বা ইন্টারনেটের সাথে।  Detected device(s) তালিকা থেকে সেই নামটি নির্বাচন করে অন্য টিকবাক্সগুলি দেখবো। আমরা আমরা যেহেতু ডায়াল-আপ ব্যবহার করছিনা, তাই সেই টিকবাক্সটি অপরিবর্তিত রেখে দেবো। আমার আইএসপি যেহেতু DHCP (যেটা উপরে বলেছি) সমর্থন করে সেহেতু আমি আমি IP address is assigned via DHCP বাক্সটিতে টিক্ দিয়েছি (আপনারটা সেরকম না হলে বাক্সটিতে টিক্ দেবেন না এবং সেই অনুযায়ী অন্যান্য তথ্যগুলি পূরণ করবেন, আবার Forward বোতামে ক্লিক্ করবো।

এরপরের ধপে আমরা Enable Internet connection sharing টিকবাক্সে টিক দেবো এবং নীচের Local area network device তালিকা থেকে সেই কার্ডটি নির্বাচন করবো যেটা লোকাল নেটওয়ার্কে সংযুক্ত আছে। আমার এখানে eth0 লোকালের সাথে সংযুক্ত, তাই আমি সেটা নির্বাচন করে দিলাম। পরের টিকবাক্সটি হলো Enable DHCP for local network, আপনি চাইলে এটি টিক দিতেও পারেন আবার নাও পারেন। যদি দেন, তাহলে আপনার নেটওয়ার্কের কম্পিউটার(গুলিতে) হাতে হাতে আইপি বসাতে হবেনা এবং তার জন্য আপনাকে DHCP নামের একটি মডিউল সিনেপ্টিক দিয়ে ইনস্টল করতে হবে। আমি সেটা করার পরামর্শ দিচ্ছি না। আমি উপরের ছবিটি তোলার সময় ঐ টিকটি দেয়া ছিলো, আপনার সেরকম নাও করতে পারেন। সুতরাং ঐ টিকের ঘরটি ফাঁকা রেখে Forward বোতামে ক্লিক্ করুন।

আমাদের সবকিছু এবার ঠিকভাবে হয়েছে। এই ধাপে Save বোতামে ক্লিক্ করে আমরা আমাদের কাজ শেষ করতেই Firestart আরম্ভ হয়ে যাবে এবং আমরা নেটওয়ার্কের সাথে সংযুক্ত অন্যান্য কম্পিউটার থেকে ইন্টারনেট ব্যবহার করতে পারবো।

তার আগে জানিয়ে দেই ক্লায়েন্ট মেশিনগুলিতে কি করতে হবে। ক্লায়েন্ট মেশিনগুলিতে আপনি 192.168.0.2 থেকে 192.168.0.254 পর্যন্ত আইপি ব্যবহার করতে পারবেন। সাবনেট মাস্ক হিসেবে ব্যবহার করবেন 255.255.255.0 এবং গেটওয়ে হিসেবে ব্যবহার করবেন 192.168.0.1 আর ডিএনএস এর ঘরে আপনার আইএসপি’র ডিএনএসগুলি উল্লেখ করে দিতে হবে। আপনি সেটা না জেনে থাকলে আপনার আইএসপি থেকে জেনে নিন।

উল্লখ্য য, আপনি Firestarter বন্ধ করার সাথে সাথে আপনার ইন্টারনেট কানেকশন শেয়ার বন্ধ হয়ে যাবে, আবার যতক্ষণ Firestarter আরম্ভ না করবেন, ততক্ষণ আপনার ইন্টারনেট অন্য কম্পিউটারগুলি থেকে ব্যবহার করা যাবে না। সুতরাং কি করতে হবে তা নিশ্চয়ই আপনি বুঝছেন…

আশাকরি আপনাদের অনেক কাজে লাগবে এই প্রথা। আপনাদের যদি কম গতির কম্পিউটার থাকে তাহলে সেটাতে xubuntu ইনস্টল করে সেটাকে এই কাজে ব্যবহার করতে পারেন।  xubuntu একটি দ্রুতগতির লিনাক্স যা কম গতি সম্পন্ন মেশিনে খুব ভালো চলে।

উবুন্টু লিনাক্সে গান শোনার ব্যবস্থা করা
অনেকদিন ধরে অনেকজন বলছে যে লিনাক্সে গান শোনার ব্যবস্থা নাই। বিশেষ করে উবুন্টু লিনাক্সে গান শোনা নিয়ে অনেকে প্রশ্ন করে। ম্যানড্রিভা বা সুসে লিনাক্স ইনস্টল করলে অবশ্য গান শোনা বা ভিডিও দেখার একটা ব্যবস্খা থাকে, কিন্তু উবুন্টুতে থাকে না।  তাই এখানে দেখানো কিভাবে উবুন্টু লিনাক্সে গান শোনার ব্যবস্থা করা যায়।

উইনএম্প খুব জনপ্রিয় একটি মিডিয়া প্লেয়ার। উইন্ডোজে গান শোনার জন্য কেউ উইনএম্প ব্যবহার করেননি এমন কাউকে পাওয়া যাবে না। সেই উইনএম্পের মতোই লিনাক্সের জন্য একটি সফটওয়্যার আছে যার নাম “বিপ্ মিডিয়া প্লেয়ার” এবং সত্যি বলতে এটি একেবারেই উইনএম্পের মতন।

এই সফটওয়্যারটি ইনস্টল করার জন্য প্রথমে আমাদেরকে উবুন্টু লিনাক্সে সফটওয়্যার ইনস্টলেশনের প্রথম ধাপ হয়ে আসতে হবে। এর পরে সিনেপ্টিক প্যাকেজ ম্যানেজারের মূল উইন্ডোতে Search বোতামে ক্লিক্ করে Find উইন্ডোতে “bmp” লিখে Search বোতামে ক্লিক্ করতে হবে।

কিছুক্ষণ অপেক্ষা করার পরে সিনেপ্টিক কিছু ফলাফল নিয়ে আসবে এবং সেখানে প্যাকেজ নামের তালিকার মধ্য থেকে bmp-mp4-এর উপরে মাউসের ডান বোতাম দিয়ে ক্লিক করে Mark for installation নির্বাচন করতে হবে।

সেটা নির্বাচন করার সাথে সাথে আরেকটি উইন্ডো আমাদের জানাবে যে উক্ত প্যাকেজটি ইনস্টল করলে সাথে সাথে আরও কিছু প্যাকেজ ইনস্টল হয়ে যাবে।

আমরা সেই উইন্ডোটির Mark বোতামে ক্লিক্ করলে উইন্ডোটি বন্ধ হয়ে যাবে এবং এরপরে সিনেপ্টিকের মূল উইন্ডোতে Apply বোতামে ক্লিক্ করবো। ক্লিক্ করার পরপরই আরেকটি উইন্ডো নিশ্চিত করবে যে কি কি প্যাকেজ ইনস্টল হবে।

এই উইন্ডোতে Apply ক্লিক্ করলে সিনেপ্টিক নিজে নিডে প্যাকেজগুলি ডাউনলোড করতে শুরু করবে ইন্টারনেট থেকে।

আর ডাউনলোড হয়ে গেলে নিজে নিজে ইনস্টল হয়ে যাবে।

একবার ইনস্টল হয়ে গেলে আমরা এপ্লিকেশন মেনু থেকে Sound & Video গ্রুপের মধ্যে Beep Media Player পেয়ে যাবো এবং সেটাতে ক্লিক্ করে বীপ মিডিয়া প্লেয়ার শুরু করবো।

প্লেয়ার আরম্ভ হয়ে গেলে আমরা আমাদের পরিচিত উইনএম্পের ইন্টারফেইস দেখতে পাবো।

আর গান বাজানোর নিয়ম নিশ্চয়ই দেখিয়ে দিতে হবে না।   এই প্লেয়ারের সব কায়দা কানুন একেবারেই উইনএম্পের মতন।

এই প্লেয়ার উইনএম্পের মতনই গানের ID3 সমর্থন করে।

আশাকরি বীপ মিডিয়া প্লেয়ার সবার গান শোনার চাহিদা মেটাবে।

উবুন্টু লিনাক্সে সফটওয়্যার ইনস্টলেশনের প্রথম ধাপ
আমি উবুন্টু ৭.১০ অনেকদিন আগে পেয়েছি। কিন্তু সেভাবে ব্যবহার করা হয়নি। আমি উবুন্টু ৬.১০ ব্যবহার করে যাচ্ছিলাম। তবে সেদিন ৭.১০ ইনস্টল করার পরে দেখলাম অনেক কিছু পরিবর্তন হয়েছে এবং এর ব্যবহার অনেক সহজ হয়ে গিয়েছে। আমার ব্লগে আসেন এমন অনেকেই আমার কাছে লিনাক্সের বিভিন্ন বিষয়ের উপরে সাহায্য চান। আর সেজন্যই আমি ঠিক করেছি আমি কিছু টিউটোরিয়াল লিখবো।

টিউটোরিয়াল অনুযায়ী কাজ করতে হলে প্রথমেই কয়েকটি ধাপ আমাদের অনুসরণ করতে হবে এবং তার পরে বাদবাকী কাজ করতে হবে। যেই ধাপটি আমরা কিছুতেই উপেক্ষা করতে পারবোনা, সেটাই প্রথম ধাপ হিসেবে এই টিউটোরিয়ালে লিখে দিলাম। এর পরে একে একে টিউটোরিয়ালগুলি লিখবো।

উবুন্টু লিনাক্সে সবচাইতে বড় সুবিধা হলো এর রিপোজিটারি। অর্থাৎ উবুন্টু নিজেদের সার্ভারে পৃথিবীতে লিনাক্সের জন্য তৈরী হওয়া সবগুলি সফটওয়্যার রেখে দিয়েছে। আমাদের যার যা দরকার আমরা শুধু নির্বাচন করলেই সার্ভার থেকে সেটা চলে আসে। তাই সফটওয়্যার ইনস্টল করতে যাবার আগে আমাদের দরকার আমাদের রিপোজিটারি তালিকা যোগ করে রাখা এবং সব সময় তা আপ-টু-ডেট রাখা।

তালিকা যোগ করার জন্য আমাদেরকে প্রথমে  সিনেপ্টিক প্যাকেজ ম্যানেজার খুলতে হবে System -> Administration -> Synaptic Package Manager এটা খোলার সাথে সাথে আমাদের কাছে রুট পাসওয়ার্ড চাইবে। একবার পাসওয়ার্ড দিয়ে দিলে আমরা সিনেপ্টিক প্যাকেজ ম্যানেজার প্রোগ্রামটি পাবো।

এই প্রোগ্রামের ম্যানু থেকে  Settings -> Repositories নির্বাচন করবো। তাহলে আমাদেরকাছে রিপোজিটারি তালিকার সেটিংসের একটি উইন্ডো আসবে।

আমরা উপরের মতো একটি উইন্ডো পাবো এবং সেই ইউন্ডোর Ubuntu Software ট্যাবের মধ্যে Source code বাদ দিয়ে অন্য সবগুলি চেক্ বক্স চেক্ করে দিবো।

Download From তালিকা থেকে আমরা আমাদের সবচাইতে কাছের সার্ভারের ঠিকানা নির্বাচন করে দিতে পারি, তবে বাংলাদেশের ইন্টারনেটার যেহেতু কোনো আগা মাথা নাই, সেজন্য এটাতে হাত না দিলেও হবে।

এরপরে Close বোতামে ক্লিক্ করলেই আমাদের একটি বার্তা প্রদর্শন করে বলবে যে রিপোজিটারির পরিবর্তন হয়েছে। এরপরে সিনেপ্টিক প্যাকেজ ম্যানেজারের মূল ইউন্ডোতে Reload বোতামে ক্লিক্ করলেই ইন্টারনেট থেকে সে সফটওয়্যারের তালিকা ডাউনলোড করবে। প্রক্রিয়াটি শেষ হতে ১৫ মিনিট থেকে ১ ঘন্টা সময় লাগতে পারে। নির্ভর করে আপনার ইন্টারনেটের গতির উপরে।

এই প্রক্রিয়া চলানোর আগে আমাদের অবশ্যই ইন্টারনেটের সাথে সংযুক্ত থাকতে হবে। একবার তালিকা আপডেট হয়ে গেলে আমরা আমাদের পছন্দের সফটওয়্যার ইনস্টল করতে পারবো।

লিনাক্সের সব এ্যপ্লিকেশনে ইউনিজয় বাংলা কী-বোর্ড লে-আউট ব্যবহার
এর আগে আমরা লিনাক্সে ইউিনজয় লে-আউট ব্যবহার করে বাংলা লেখার পদ্ধতি দেখেছি। যারা সেটি দেখেননি তাদের অবশ্যই এই ধাপটি দেখে অনুসরণ করার আগে ঐ ধাপটি দেখে এবং অনুসরণ করতে হবে।

Applications -> Terminal খুলি

টার্মিনালের মধ্যে

sudo gedit /etc/X11/Xsession.d/90im-switch

কমান্ডটি লিখে এন্টার দেই। এতে দু’ রকমের ঘটনা ঘটতে পারে। যদি 90im-switch নামের কোনো ফাইল থাকে, তাহলে সেটি টেক্সট এডিটরে খুলবে, আর যদি না থাকে, তাহলে উক্ত নামের একটি ফাইল তৈরী হবে।

export XMODIFIERS="@im=SCIM"

export XIM_PROGRAM="scim -d"

export GTK_IM_MODULE="scim"

export QT_IM_MODULE="scim"

ফাইল আগে থেকে থাকলে উক্ত কমান্ডটি চালালে আমাদের টেক্সট এডিটরে আগে থেকেই কিছু লেখা থাকবে আর ফাইল না থাকলে এডিটর ফাঁকা থাকবে। এডিটরে কিছু লেখা থাকলে লেখাগুলি মুছে দিয়ে নীচের লেখাগুলি পেস্ট করে দেই (বা বলা যেতে পারে ঐ লেখাগুলি নীচের এই লেখাগুলি দিয়ে রিপ্লেস করি)-

আর টেক্সট এডিটরে যদি কোনো লেখা না থাকে তাহলে উপরের লেখাগুলি পেস্ট করে টেক্সট এডিটর বন্ধ করে দেই। ফাইলটি সেভ করতে চাইলে Save বোতামে ক্লিক্ করবো। এবার লিনাক্স রি-স্টার্ট করি।

এখন যে-কোনো একটি এ্যপ্লিকেশন চালু করে Ctrl এবং Space Bar চাপ দিলে বাংলা লেখা যাবে।

সমস্যা: আপনি এখনো বাংলা লিখতে পারছেন না।

সমাধান: Ctrl+Space দিলে টাস্কবারের উপরে একটা ছোট্ট বার দেখাবে। সেটা দেখলে বুঝবেন যে আপনার প্রগ্রাম এ্যক্টিভেট হয়েছে কি-না। যদি হয় এবং সেই বারের উপরে M17N-bn-unijoy না দেখিয়ে অন্য কিছু দেখায়, তাহলে যে লেখাটি দেখাচ্ছে সেটার উপরে ক্লিক্ করে Unijoy নির্বাচন করে নিন। আর এর পরেও যদি আপনি কিছু করতে না পারেন, তাহলে আপনি কম্পিউটার ব্যবহার বাদ দিয়ে টাইপরাইটার ব্যবহার করে দেখতে পারেন।

লিনাক্সে ইউনিজয় বাংলা কী-বোর্ড লে-আউট ব্যবহার
আমার দল একুশে এতদিন উইন্ডোজের জন্য কি-বোর্ড ম্যানেজার, ফন্ট তৈরী করে বিতরণ করে এসেছে। ফন্টগুলি অবশ্য আগে থেকেই মাল্টি প্লাটফর্ম করা হতো, যাতেকরে সেগুলি উইন্ডোজের পাশাপাশি লিনাক্সেও চলে। কিন্তু আমরা বরাবরের মত এবারও লিনাক্সে টাইপ করার জন্য আলাদা কোনো সফটওয়্যার তৈরী করিনি। বিষয়টি বুঝিয়ে বলি। আপনারা অনেকেই জানেন যে বাজারে বা ইন্টারনেটে ইউনিকোড বাংলা লেখার জন্য প্রচুর সফটওয়্যার পাওয়া যায় এবং অনেকে সেগুলি ব্যবহারও করে।

এই সফটওয়্যারগুলির সমস্যা হলো, এগুলি অপারেটিং সিস্টেমের রিসোর্স ব্যবহার না করে আপনার কম্পিউটারের মেমরী (RAM) ও প্রসেসর রিসোর্স ব্যবহার করে যা আপনার কম্পিউটারের গতি ধীর করতে সাহায্য করে। অপারেটিং সিস্টেমের জন্য বরাদ্দ রিসোর্স না ব্যবহার করলে এমন হতেই পারে!

একুশে সবদিক বিবেচনা করে সবসময় এমন সমাধান উপহার দিয়েছে যা ব্যবহারকারীদের সর্বোচ্চ সুবিধা দিয়েছে এবং টাইপিং বা কম্পিউটিং-এর মান অক্ষুন্ন রাখতে পারে। একুশে উইন্ডোজ বা ম্যাক ওএস-এর জন্য এর আগে যেসব সমাধান দিয়েছে তার সবই ছিলো অপারেটিং সিস্টেমের জন্য বরাদ্দকৃত রিসোর্স ব্যবহার করে, যেগুলি কখনই ৩য় পক্ষের মতো কাজ করেনা। এবার লিনাক্সের জন্য আমরা যা করেছি সেটাও অপারেটিং সিস্টেমের নিজস্ব রিসোর্স ব্যবহার করে চলে, ৩য় পক্ষের কিছুই লাগেনা এতে। আপনাকে শুধু কনফিগার করে নিতে হবে। যদিও আমরা বিগত দিনগুলিতে পাইথন, আইবিএম এর জাভাভিত্তিক সমাধান, জাতীয় প্রচুর উপস্থিত সমাধান নিয়ে গবেষণা করেছি, কিন্তু সবগুলি এত বেশী সিস্টেম রিসোর্স ব্যবহার যা কম্পিউটারের স্বাভাবিক কাজের ব্যাঘাত ঘটাতে পারে।

যাই হোক, আমরা আসি লিনাক্সে কিভাবে ইউনিজয় লে-আউট ব্যবহার করা যাবে তার সমাধান নিয়ে। বাংলাদেশের বহুল ব্যবহৃত একটি বাংলা লে-আউট হচ্ছে বিজয়। একটি কোম্পানী এই লে-আউটটির সমস্থ স্বত্ত্ব সংরক্ষণ করায় আমরা লে-আউটটির গুণাবলী যথাসম্ভব বহাল রেখে ইউনিকেডভিত্তিক লে-আউট ইউনিজয় বের করে। যাদের কম্পিউটারের কী-বোর্ডের মধ্যে বিজয় লে-আউট প্রিন্ট করা আছে ইংরেজী লে-আউটের পাশে, তাঁরা অনেয়াসে এই লে-আউট ব্যবহার করতে পারবেন।

ইউনিজয় ব্যবহারের পদ্ধতি ইনস্টল করতে হলে আমাদেরকে আগে ইন্টারনেটের সাথে সংযুক্ত হয়ে থাকতে হবে।

সিনেপ্টিক প্যাকেজ ম্যানেজার খুললাম

Settings -> Repositorie-এ যাই

উপরের উইন্ডোর মতো হুবহু সব অপশনে টিক্ দিয়ে Close বোতামটি ক্লিক্ করি

এবার সিনেপ্টিক প্যাকেজ ম্যানেজারের উইন্ডোতে Reload বোতামটি চাপ দিলে সিনেপ্টিক নিজে নিজে ইন্টারনেটের (আমি আগেই বলেছি আপনাকে ইন্টারনেটের সাথে সংযুক্ত থেকে উক্ত কাজগুলি করতে হবে) সাহায্যে কিছু জিনিস আপডেট করবে।  এতে ১৫ মিনিট থেকে ১ ঘন্টার মতো সময় লাগতে পারে। নির্ভর করছে আপনার ইন্টারনেটের গতির উপরে।

বিঃদ্রঃ উপরোক্ত নির্দেশগুলি এমনিতে অনুসরণ করার দরকার নেই যদি আপনি আগে এরকম করে থাকেন। আমি এই কারণে কথাটি বলছি যে এর আগেও আমার টিউটোরিয়ালে একই ধাপ অনুসরণ করতে বলেছি। সেটা যদি করে থাকেন, তাহলে আবার করার প্রয়োজন নেই। ‌

আপডেটের কাজ শেষ হওয়ার পরে সিনেপ্টিক প্যাকেজ ম্যানেজারের মূল উইন্ডো’র মেনুবারের Search বোতামে ক্লিক্ করে m17n লিখে Search বোতামে ক্লিক্ করি।

প্রাপ্ত ফলাফলের মধ্য থেকে যথাক্রমে m17n-db এবং scim-m17-এর উপরে মাউসের ডান বোতাম ক্লিক্ করে Mark for installation ক্লিক্ করি

এবার সিনেপ্টিকের মূল উইন্ডোর টুলবারে Apply বোতামটি চাপি। সিনেপ্টিক ইন্টারনেট থেকে উক্ত প্যাকেজগুলি ডাউনলোড করে ইনস্টল করে নেবে। সিনেপ্টিক বন্ধ করে একবার কম্পিউটার রি-স্টার্ট করে নেই।

এবার System -> Preferances -> SCIM Input Method Setup খুলি

এই উইন্ডোটির বাম দিকে  IMEngine এর নীচে Global Setup নির্বাচন করলে ডান দিকে অনেকগুলি ভাষার তালিকা আসবে এবং ভাষার নামের পাশে একটি করে টিক্ চিহ্ন দেখা যাবে। সবগুলি টিক্ চিহ্ন তুলে দেই এবং Bengali নামের ভেতরে গিয়ে M17N-bn-unijoy নির্বাচন করে দেই।

Apply করে OK করে দেই। এই সেটিংগুলি ভালোভাবে কার্যকর হবার জন্য কম্পিউটার একবার পুনরায় চালু করে বা রিস্টার্ট করে নেই।

এবার Applications -> Accessories -> Text Editor খুলি

এর গায়ে মাউসের ডান ক্লিক্ করে Input Methods এর সাব মেনু থেকে Scim Input Method নির্বাচন করে বাংলায় লেখা শুরু করে দেই।

বিঃদ্রঃ  উক্ত প্রক্রিয়াতে শুধু টেক্সট এডিটরে বাংলা লেখা যাবে। কিভাবে অন্য সমস্ত এ্যপ্লিকেশনে বাংলা লিখবেন সেটা পরবর্তি ধাপে লিখে দেবো…

উবুন্টু লিনাক্সে গ্রাফিক্যাল ডায়ালআপ-এর ব্যবহার
এর আগের পোস্টটিতে আমি বলেছিলাম কিভাবে নতুন লিনাক্স ইনস্টল করেই ডায়াল-আপ সার্ভিস ব্যবহার করা যাবে। কিন্তু টার্মিনাল বা কমান্ড প্রম্প্টে লিখে কাজ করতে যেমন আমি আগ্রহী নই, তেমনি আমি বিশ্বাস করি বেশিরভাগ সাধারণ ব্যবহারকারীরা এটা ব্যবহার করতে চাইবেন না। তাই আমি এখানে দেখানোর চেষ্টা করলাম যে কিভাবে গ্রাফিক্যালি ডায়ালআপ ব্যবহার করা যাবে।

এই কাজ করার আগে আমাদেরকে অবশ্যই ইন্টারনেটের সাথে সংযুক্ত হয়ে থাকতে হবে। পছন্দ করি আর নাই করি, আমাদের টার্মিনালের মাধ্যমেই ইন্টারনেটে সংযুক্ত হওয়ার পরে নিম্নোক্ত কাজগুলি করতে হবে।

সিনেপ্টিক প্যাকেজ ম্যানেজার খুললাম

Settings -> Repositorie-এ যাই

উপরের উইন্ডোর মতো হুবহু সব অপশনে টিক্ দিয়ে Close বোতামটি চাপি

এবার সিনেপ্টিক প্যাকেজ ম্যানেজারের উইন্ডোতে Reload বোতামটি চাপ দিলে সিনেপ্টিক নিজে নিজে ইন্টারনেটের (আমি আগেই বলেছি আপনাকে ইন্টারনেটের সাথে সংযুক্ত থেকে উক্ত কাজগুলি করতে হবে) সাহায্যে কিছু জিনিস আপডেট করবে।  এতে ১৫ মিনিট থেকে ১ ঘন্টার মতো সময় লাগতে পারে। নির্ভর করছে আপনার ইন্টারনেটের গতির উপরে।

আপডেটের কাজ শেষ হওয়ার পরে সিনেপ্টিক প্যাকেজ ম্যানেজারের মুল উইন্ডোর মেনুবারের Search বোতামে ক্লিক্ করে gnome-ppp লিখে সার্চ বোতামে ক্লিক্ করি। সিনেপ্টিক gnome-ppp প্যাকেজটি খুঁজে বের করে আমাদের দেখাবে।

এটার উপরে মাউসের ডান বোতাম ক্লিক্ করে Mark for Installation অপশনটি নির্বাচন করি (আমার প্রদত্ত ছবিটিতে Mark for Installation লেখাটি নিস্তেজ দেখাচ্ছে কারণ আমি ইতিমধ্যে এটা ইনস্টল করেছি এবং পরে ছবি নিয়েছি)।

এবার সিনেপ্টিক প্যাকেজ ম্যানেজারের মূল উইন্ডোতে Apply বোতাম চাপ দেই। সিনেপ্টিক ইন্টারনেট থেকে নিজে নিজে প্যাকেজটি ডাউনলোড করে ইনস্টল করে নেবে। প্যাকেজটির আকার বেশী বড় না হওয়ায় খুব তাড়াতাড়ি এটা ইনস্টল হয়ে যাবে।

এখন আমরা যেই কমান্ড উইন্ডো বা টার্মিনাল থেকে ইন্টারনেটের সাথে সংযুক্ত করেছিলাম সেখানে গিয়ে Ctrl+c বোতাম চেপে সংযোগ বিচ্ছিন্ন করি। আর যদি খুব বেশি ঝামেলা মনে হয়, তাহলে কম্পিউটারটি পুনরায় চালু (বা রি-স্টার্ট) করে নেই।

এবার Applications -> Internet থেকে GNOME PPP চালু করবো।

আমাদের সামনে Gnome PPP নামের একটি উইন্ডো খুলবে, সেটা উপরের উইন্ডোর মতো কনফিগার করে নিয়ে Setup বোতামটি চাপবো।

যেই উইন্ডোটি আসবে সেটাতে আগে Detect বোতামটি চাপবো। এটা আমাদের মোডেম সয়ংক্রিয়ভাবে নির্ধারণ করবে। এবার Volume-এর পাশের মেনু থেকে Off নির্বাচন করে Init Settings Options বোতামে ক্লিক্ করবো।

এখানে Init 3 লাইনটিতে ডাবল ক্লিক করলে লাইনটি সম্পাদনযোগ্য হয়ে যাবে। সেখানে AT+CGDCONT=1,”IP”,”gpinternet” কথাটি লিখে দিয়ে close বোতামটি চেপে এই উইন্ডোটি বন্ধ করে দেবো এবং Setup উইন্ডোতে ফিরে আসবো।

Setup উইন্ডোর Options ট্যাবে গিয়ে উপরের ছবির মতো অপশনগুলি নির্বাচন করে Close বোতামটি চেপে উইন্ডোটি বন্ধ করবো।

এবার Gnome PPP-এর মূল উইন্ডোতে ফিরেএসে Connect বোতাম চাপ দিবো। যদি এতক্ষণের নির্দেশনা আপনি ঠিক ঠিক অনুসরণ করে থাকেন, তাহলে আপনি ইন্টারনেটে সংযুক্ত হয়েযাবেন। আর আপনাকে টার্মিনাল বা কমান্ডপ্রম্প্ট খুলে বসে থাকতে হবেনা, ইন্টারনেট ব্যবহার করার জন্য।

সংযুক্ত হয়ে গেলে ঠিক এরকম দু’টি কম্পিউটারের একটি আইকন বা চিহ্ন আপনার টাস্কবারে চলে আসবে। আর সেটাতে একবার ক্লিক করলে আপনি আপনার সংযোগ সংক্রান্ত বিস্তারিত তথ্য দেখতে পারবেন।

আমি বুঝতে পারছি যে  ইন্টারনেটের সংযোগ স্থাপনের বিষয়টি একটু ঝামেলার মনে হচ্ছে, কিন্তু এটা শুধু একবার করতে হবে। এরপর থেকে Applications -> Internet -> Gnome PPP তে একটা ক্লিক্ করে Connect-এ ক্লিক্ করলেই আপনি অনলাইনে সংযুক্ত হয়ে যাবেন। আর কিছু করতে হবেনা আপনাকে।

লিনাক্স দিয়ে ভাইরাস মুক্ত একটি সুষ্ঠ ইন্টারনেট টার্মিনাল যখন আপনি চাইছেনই, তখন একটু ঝামেলা না-হয় করলেন। তবে আপনার যদি আপনার ইন্টারনেটের গতি স্বাভাবিক হয়, তাহলে আপনার ১৫ মিনিটের বেশী সময় লাগার কথা না।

আরেকটা বিষয়। সিনেপ্টিক প্যাকেজ ম্যানেজার হয়তো অনেক সময় ধরে অনেক কিছু আপডেট করবে, কিন্তু সেটা শুধু এই ডায়ালআপ সংযোগ স্থাপনের জন্য না। এটা আপনার অন্যান্য কাজেও লাগবে। আমি আমার ব্লগে এক এক করে বেশ কিছু টিপস্ ট্রিক্স শেখাবো, সেগুলিও কিন্তু সিনেপ্টিকের এই অপশনটির উপরে নির্ভরশীল। তাই এটা করে রাখলে অনেক কাজে লাগে…