Reality Bites » উইন্ডোস

উইন্ডোস ফোন সেভেন নিয়ে অভিজ্ঞতা
প্রয় সাত বছর ধরে নোকিয়া ফোন ব্যবহার করছি। আর প্রায় ২.৫ বছর ধরে  ব্যবহার করছি নোকিয়া E63. এর মাঝে আবার উইন্ডোস মোবাইল, আইফোন ব্যবহার  করেছি, কিন্তু বেশীদিন ধরে রাখতে পারিনি। তা একরকম একঘেয়েমী চলে এসেছিলো  নোকিয়া ব্যবহার করতে করতে।

আইফোনের আকার ভালো লাগেনি আর  উইন্ডোস মোবাইল আর যেহেতু মাইক্রোসফট আর উন্নয়ন করবেনা, তাই ভাবলাম একটু  এন্ড্রোয়েড ব্যবহার করে দেখি। কিনলাম Sony Ericsson X 10. চমৎকার সেট,  দারুন ক্যামেরা। কিন্তু ঝামেলা হলো আসল ব্যবহারে। আপনি যদি জিমেইল ব্যবহার  করেন, তাহলে ঠিক আছে, যদি অন্য কিছু ব্যবহার করেন তাহলেই ঝামেলা। আমার জন্য  এক্সচেঞ্জ ছিলো গুরুত্বপূর্ণ, কিন্তু সেটার জন্য আবার থার্ড পার্টি  এপ্লিকেশন ব্যবহার করতে হয়। এন্ড্রোয়েড অপারেটিং সিস্টেম এক্সপ্লোর করার  জন্য ভালো, কিন্তু প্রফেশনালদের জন্য না। সবচাইতে করুণ হলো, এই জিনিসের  কোনো সাপোর্ট নাই। X 10 এন্ড্রোয়েড ২.১ দিয়ে আসে এবং সনি বলে দিয়েছে যে  তারা এটাতে ২.২ বা নতুন আপগ্রেড দেবে না। কি বিরক্তিকর!

QWERTY লে-আউটের প্রতি যেহেতু একটা দুর্বলতা ছিলোকিনলাম মটোরোলা চার্ম, মনেহয় জীবনে সবচাইতে বড় ভূল করেছিলাম এটা কিনে। ভাই একটা ফোনের যে কত সীমাবদ্ধতা থাকতে পারে না এই ফোন না চালালে বোঝা যাবে না। আমার কাছে মনে হয়েছে এন্ড্রোয়েড ভালো, তবে যতটা বলে ততটা এখনো হয়ে ওঠেনি। সোজা কথা এটা নিয়ে খেলনা হিসেবে আপাতত ব্যবহার করা যায়, তবে এটা প্রফেশনাল কাজ করা যায় না।

এবার আসি উইন্ডোস ফোনের কথায়। পেশাগত কারনে বাভিন্ন সময়ে বিভিন্ন স্থানে উইন্ডোস ফোন ব্যবহার করার অভিজ্ঞতা আমার ভালো না। পরে আমি একটা ফোন উপহার হিসেবে পাই আমার ভার্টিক্যাল ম্যানেজারের কাছ থেকে। প্রথম কিছুদিন ব্যবহার করি নাই, যেই ফোনে নম্বর কপি/পেস্ট করা যায়না, সেটা ব্যবহার করার কোনো কারণ নাই!

হঠাৎ একদিন ফোন চালু করে দেখি দু’টো আপডেট এসেছে, এটাই সেই কপি-পেস্ট আপডেট + অনেক পারফরমেন্স ইম্প্রুভমেন্ট রয়েছে এই আপডেটে। আপডেট দুটি করার পরে আমি ব্যবহার করতে শুরু করলাম এবং আমার মোটামুটি মুগ্ধ।

প্রোফেশনালি একটা ফোন ব্যবহার করতে যা যা লাগে, এখান সব আছে। তবে হ্যাঁ অনেক কিছু আবার নাই! যেমন, মাইক্রোসফট অফিস আছে, কিন্তু কম্পিউটার থেকে একটা ফাইল নিয়ে যে কাজ করবো, সেই উপায় নাই! মেইলে আসা ফাইল বা শেয়ারপয়েন্টের ফাইল নিয়ে কাজ করা যায়। সবকিছু যেহেতু ক্লাউডে যাবে, সেহেতু এই কনসেপ্ট, কিন্তু আমরা যারা এখনো সেরকম ইনফ্রাস্ট্রাকচারে যাই নাই (বেশীরভাগ এন্ড ইউজারই যায়নি), তাই এটা একটা ঝামেলা বলে মনে হয়েছে আমার কাছে।

যাই হোক, আগে যেগুলি ভালো লেগেছে সেগুলি শেয়ার করি। দুর্দান্ত পারফরমেন্স, দারুন গ্রাফিক্স এবং গেইমের পারফরমেন্স। কিছু কিছু গেইম একই সাথে এক্সবক্স এবং ফোনে খেলা যায়। ফেইসবুকের সাথে ইন্টিগ্রশনটা জটিল, অন্য ফোনে এরকম এর আগে/এখন পর্যন্ত হয়নি। সোশাল নেটওয়ার্কিং এবং ইমেইলের সাথে সুন্দর কাজ করে। আমার দারুন লেগেছে।

যুন প্লেয়ার দিয়ে গান শোনার এক্সপিরিয়েন্স অসাধারণ। মিউজিম লাইব্রেরী যারা ঠিকমতন মেইনটেইন করেন, তারা মজা পাবে, আর যারা এলোপাথারি ইন্টারনেট থেকে গান ডাউনলোড করে শোনে, তাদের একটু ঝামেলাই মনে হবে

চার্জ মাত্র একদিন থাকে আর মার্কেটপ্লেস এখনো তেমন ফুলে ফেঁপে ওঠেনি। এছাড়া আমি খারাপ কিছু এখন পর্যন্ত দেখিনি। ডেভলপারদের জন্য প্রতি নিয়ত নতুন নতুন সুবিধা দিচ্ছে মাইক্রোসফট, যেমন আইফোনের এপ্লিকেশন কিভাবে উইন্ডোস ফোনে পোর্ট করবেন বা এন্ড্রোয়েড প্লাটফর্মের এপ্লিকেশন কিভাবে উইন্ডোস ফোনে পোর্ট করবেন ইত্যাদী নিয়ে কাজ করেই যাচ্ছে মাইক্রোসফট উইন্ডোস ফোন টিম। এই বছরের শেষের দিকে অসাধারণ সব ফিচার নিয়ে ম্যাঙ্গো আপডেট আসার কথা। ফোনের ডেভলপার এবং ব্যবহারকারী সবাই অধীর আগ্রহে ঐ আপডেটের জন্য অপেক্ষায় আছে!

এন্ড্রোয়েডের মতন উইন্ডোস ফোন অনেক ভেন্ডর তৈরী করে। কিন্তু সুবিধা একটাই, যে মাইক্রোসফট মিনিমাম কিছু প্রয়োজন বেঁধে দিয়েছে, এর বাহিরে কোনো ভেন্ডর যেতে পারবেনা। তাই একটা মিনিমাম কোয়ালিটি বজায় থাকছে। এন্ড্রোয়েডের সমস্যা হলে যে যার মত বানাচ্ছে এবং সাপোর্ট দিচ্ছে বা ইচ্ছা হলে দিচ্ছে না। এপল আই ফোনের ক্ষেত্রেও এই সমস্যা নাই!

আমি এই পোস্টটি লিখেছি শুধু মাত্র নিজের অভিজ্ঞতা শেয়ার করার জন্য। তবে একটা মন্তব্য করতে চাই। একটা ফোন থেকে যদি সব পাওয়ার আগ্রহ থাকে, উইন্ডোস ফোন এখনো সেই পর্যায় যায়নি। খেলনা ফোন হিসেবে এন্ড্রোয়েড ব্যবহার করা যায়, তবে সবকিছু পেতে হলে আইফোনের বিকল্প আপাতত দেখছিনা।

ডাউনলোডকৃত ফাইলের চেকসাম পরীক্ষা করার টুল
বিভিন্ন প্রয়োজনে আমরা ইন্টারনেট থেকে অনেক বড় বড় জিনিস ডাউনলোড করি। যেমন: সিডি/ডিভিডি/ব্লু-রে ডিস্ক ইমেজ বা বড় বড় জিপ/ড়ার ফাইল। অনেক সময় দেখা যায় ডাউনলোড করার পরে ডেটা রিড করা যায়না, বা এক্সট্রাক্ট করা যায়না, এরকম বিভিন্ন সমস্যা হয়। আমি একটা ডিভিডি’র ইমেজ ডাউনলোড করলাম, করে ডিভিডিতে বার্ণ করে দেখি ডাটা নষ্ট।

এই অসুবিধা থেকে রেহাই পাওয়ার জন্য বের হয়েছে চেকসাম পরীক্ষার টুল। ধরুন আপনি উবুন্টু লিনাক্সের একটি ডিভিডি ডাউনলোড করছেন, ডাউনলোডের ওখানেই দেখবেন SHA2, SHA1, MD5 নামের চেকসাম ফাইল দেয়া আছে। আপনি ডিভিডি ডাউনলোড করার পরে যদি চেকসাম মিলিয়ে দেখেন ডেটা ঠিক আছে কি-না, তাহলে আপনার ডিস্ক নষ্ট হবেনা।

কিন্তু লিনাক্সে কমান্ডলাইনে চেকসাম পরীক্ষা করা গেলেও উইন্ডোসে সহজ কোনো টুল নাই। কিছুদিন আগে মাইক্রোসফট চেকসাম পরীক্ষা করার একটা টুল দিলেও সেটা বন্ধুসুলভ না। উইন্ডোস ব্যবহারকারীরা গ্রাফিক্যাল জিনিসপত্র ব্যবহার করে অভস্ত, লিখে কি আর কাজ করা যায়!

আর সেরকম সুবিধা নিয়েই ফাইলের চেকসাম দেখার টুল Febooti fileTweak Hash & CRC, এটা ইনস্টল করে ফাইলের প্রোপার্টিজে গেলেই চেকসাম হিসাব করা যায়। আমার মতন আপনাদেরো টুলটা ভালো লাগবে।

ডাউনগ্রেড করুন ইন্টারনেট এক্সপ্লোরার ৯
কিছুদিন আগেই বের হলো উইন্ডোস ইন্টারনেট এক্সপ্লোরার ৯-এর বেটা (অসমাপ্ত) সংস্করণ। তবে অনেকেই ইনস্টল করার পরে বিভিন্ন কারণে ফিরে যেতে চাইবেন পুরাতন সংস্করণ ৭ বা ৮-এ। প্রথমেই কন্ট্রোল প্যানেলের Programs and Features-এ গিয়ে অনেকে মন খারাপ করবেন যে সেখানকার তালিকায় উইন্ডোস ইন্টারনেট এক্সপ্লোরার ৯ না পেয়ে। কিন্তু চিন্তার কিছু নাই, আমরা চাইলেই যে-কোনো সময় ফিরে যেতে পারি পুরাতন সংস্করণে।

পুরাতন সংস্করণে যেতে আমাদেরকে যেতে হবে কন্ট্রোল প্যানেলের  Programs and Features-এ, সেখানে বাম দিকের তালিকা থেকে View installed updates লিঙ্কে যেতে হবে।

ঐ লিঙ্কে গেলে আমরা যে তালিকা পাবো, সেখান থেকে উইন্ডোস ইন্টারনেট এক্সপ্লোরার ৯ নির্বাচন করে Uninstall বোতামে ক্লিক্ করলেই আমরা ফিরে যেতে পারবো আমাদের আগের সংস্করণে…

যারা এখনো উইন্ডোস ইন্টারেনট এক্সপ্লোরার ৯ ব্যবহার করে দেখেননি, তারা এই লিঙ্ক থেকে ডাউনলোড করে দেখতে পারেন।

অতি সহজে ফ্লিকর থেকে ছবি ডাউনলোড করুন
মনে করুন আপনার ফ্লিকর একাউন্টে ২০০টি বেশী ছবি আছে এবং কোনো এক কারণে আপনি সেগুলি ডাউনলোড করতে চান। একটি একটি করে ছবি খুলে ডাউনলোড করার মতো বাজে কাজ এই দুনিয়ায় আর হতে পারে বলে আমার মনে হয়না।

কিছুদিন থেকে অনেকে জিজ্ঞেস করছে এরকম কোনো টুল আছে কি-না যা ফ্লিকর থেকে ভালো কোয়ালিটির ছবি ডাউনলোড করে দেবে। আমি নিজেও এরকম একটা টুল খুঁজছিলাম আমার ছবিগুলি ডাউনলোড করে নেবার জন্য। ফ্লিকর নিজে আপলোড করার টুল দিলেও ডাউনলোড করার টুল দেয়না।

আমার ফ্লিকরে অনেক ছবি জমে গিয়েছে আর তাদের পেজেন্টেশনটা আমার ভালো লাগছেনা। তাই ছবি সংগ্রহের জন্য স্কাইড্রাইভ আর প্রজেন্টেশনের জন্য ফেইসবুকই ভালো।

অনেক খোঁজাখুজি করে দু’টো এপ্লিকেশন পেলাম। দু’টি এপ্লিকেশনই দুর্দান্ত! দুটোই ডটনেট প্লাটফর্মের উপরে ভিত্তি করে তৈরী করা হয়েছে আর মজার বিষয় হলো দু’টি এপ্লিকেশনেরই নাম ডাউনলোডর

একটি পাওয়া যাবে http://janten.com/downloadr/ ওয়েব সাইট থেকে, আর অপরটি কোডপ্লেক্সের প্রকল্প, পাওয়া যাবে http://flickrdownloadr.codeplex.com/ ওয়েব সাইট খেকে।

মাইক্রোসফট অফিস ওয়েব এপ বনাম গুগল্ ডকস
একটা সময় ছিলো যখন ধুমধাম ওয়েব ভিত্তিক এপ্লিকেশন বের করে গুগল্ ইন্টারনের ব্যবহারকারীদের মাধা খারাপ করে রেখেছিলো। এখনো সেই ক্রেজ যায়নি, তবে সেই সাথে কোয়ালিটির বিষয়টা যোগ হয়েছে। গুগল্ আর রাইটলি দু’টি এপ্লিকেশন ছিলো শুরুতে, পরের কয়েক হাত ঘোরার পরে গুগল্ রাইটলিকে নিয়ে নেয়। আমি গুগল্ ডকস্-এর তখন যে ফিচারগুলি দেখতাম, এখনো তাই দেখছি। কারণ অনুসন্ধান করতে অনেক ঘাঁটা ঘাঁটি করে দেখলাম গুগল্ ডকস্ যারা কিনে ব্যবহার করে, তাদেরকে বেশ কিছু সুবিধা দিয়ে থাকে গুগল্। কিন্তু যারা মাগনা চালাচ্ছে তারা সেই পুরাতন জিনিসই ব্যবহার করছে।

কিছুদিন আগে মাইক্রোসফট আমাদের উপহার দিলো অফিস ওয়েব এপ। ডেস্কটপ অফিসের মতন এত সুবিধা না থাকলেও গুগল্ ডকস্-এর চাইতে অনেক বেশী ফিচার সমৃদ্ধ। আমি কয়েকটা ডকুমেন্ট আপলোড করে দু’টি সেবাই পর্যবেক্ষণ করার চেষ্টা করি, যেটা পেলাম সেটা আপনাদের সাথে একটু শেয়ার করি:

গুগল্ ডকস্ ডকুমেন্ট

উইন্ডোস লাইভ ওয়েব এপ ডকুমেন্ট

পার্থক্যটা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন।

গুগল্ ডকস্ স্প্রেডশিট

উইন্ডোস লাইভ ওয়েব এপ স্পেডশিট

গুগল্ ডকস্ প্রেজেন্টেশন

উইন্ডোস লাইভ ওয়েব এপ প্রেজেন্টেশন

আমি বেশী কথায় গেলামনা ফিচার তুলনার জন্য। আশাকরি আপনারাই পার্থক্যটা বুঝতে পারবেন।

আমি দেখেছি গুগল্ যখন টাকার কথা মাথায় আনে, তখন ফিচারও কমিয়ে দেয়। আমি যখন ekushey.org ডোমেইনটা গুগল্ এপস্-এ নিবন্ধন করি, তখন আমাকে বলেছিলো আমি ৫০০টি মেইল্বক্স একাউন্ট ব্যবহার করতে পারবে এ ডোমেইনে। গতবছর একজনকে পরামর্শ দিয়েছিলাম গুগল্ এপস্-এ নিবন্ধন করার জন্য, সে বেশ হতাশ হয়ে জানালো যে এখন না-কি ৫০টার বেশী ব্যবহারকারী তৈরী করা যায়না। পরে সে উইন্ডোস লাইভ এডমিন সেন্টার ব্যবহার করছে। এখন গুগল্ এপস্-এর ওয়েব সাইটে গিয়ে দেখলাম বিনামূল্যের বিষয়টা যেনো লুকিয়ে ফেলেছে, যাতে কেউ সরাসরি সেটা খুঁজে না পায়। আমি মনে করি যেটা বিনা মূল্যে দেয়া হচ্ছিলো, সেটা কমানোর দরকার কি!

ওয়েবে অফিস ব্যবহারের জন্য আপনার ফেইসবুক একাউন্টে লগ-ইন অবস্থায় যেতে পারেন http://docs.com ঠিকানায়।

একটা স্যামসং ওমনিয়া টু নিলাম
বেশ কিছুদিন হলো একটা স্যামসং ওমনিয়া টু (i8000) ব্যবহার করছি। এই খবরটা আমার ব্লগের পাঠকদের সাখে শেয়ার করা হয়নি।

উইন্ডোস মোবাইল চালিত ডিভাইসগুলির মধ্যে এটাই ভালো সেবা দিয়ে যাচ্ছে এই পর্যন্ত। যদিও কিছু কিছু সমস্যা আছে, তারপরেও এতদিন যতগুলি উইন্ডোস মোবাইল ব্যবহার করেছি তার মধ্যে এটা ব্যবহার করে আরাম পাচ্ছি।

একবার দেখা যাক কি কি আছে এই মোবাইলে-

এমোল্ড ইন্টারফেইস – স্বাভাবিক উইন্ডোস ইন্টারফেইসে বেশী কারসাজি নাই, স্যামসং তাই এমোল্ড নামের একটা ইন্টারফেইস এর উপরে সরবরাহ করে থাকে। এর সাথে থাকছে টাচ্ উইজ ২.০, যেগুলি মিলে টাচ্ ব্যবহারে অনেক মজা দেয়

ওজন মাত্র ১২৩ গ্রাম

ডিসপ্লে – বিশাল ৩.৭ ইঞ্চির স্ক্রিনে ৪৮০×৮০০ পিক্সেল ছবি

হাতের লিখে বুঝতে পারে

এক্সেলেরোমিটার সেন্সর সাহায্য করছে স্ক্রিন সয়ংক্রিয়ভাবে ঘুরে যেতে

৩.৫ মিলিমিটার হেডফোন জ্যাক

ইন্টারনাল ৮ গিগা মেমরী এবং সাথে ৪ গিগা কার্ড ফ্রি পেয়েছি, যা কি-না ৩২ গিগা পর্যন্ত উন্নিত করা যায়

মোবাইল ট্র্যাকার তো আছেই

এছাড়া ব্লুটুথ, মাইক্রো ইউএসবি, ওয়াইফাই, জিপিএস, টিভি আউট

খারাপ দিকগুলি হলো-

ওয়াইফাই বা জিপিএস চালু রাখলে ব্যাটারি ১ দিনের বেশী যায় না।

এসেন্ডিং রিংটোন বন্ধ করার উপায় না।

অন্য উইন্ডোস মোবাইলের মতন এখানেও রিঙটোন ছাড়া অন্য টোনে নিজের পছন্দের সঙ্গীত ব্যবহার করা যায়না।

সবকিছু মিলিয়ে খারাপ না, আমার দরকার ছিলো ইমেইলের জন্য, যেটা আমি খুব স্বাচ্ছন্দে ব্যবহার করতে পারছি।

উইন্ডোস সেভেনের জন্য নতুন নতুন থিম
গত ২১ তারিখে উইন্ডোস সেভেন ছেড়ে দেয়া হলো সর্বসাধারণের ব্যবহারের জন্য। ক্রেতাদেরকে কথা আরেকটু চিন্তা করে মাইক্রোসফট নিজেদের উদ্দ্যোগে তৈরী করছে উইন্ডোস সেভেনের থিম।

এই পর্যন্ত ১৪টি নতুন এবং ২০টি রিজিওনাল খিম তৈরী করেছে মাইক্রোসফট। মাইক্রোসফট বলেছে ব্যবহারকারীরা পছ্ন্দ করলে তারা ভবিষ্যতে একের পর এক থিম তৈরী করে ব্যবহারকারীদের উপহার দেবে।

উইন্ডোস সেভেন ব্যবহারকারীরা উইন্ডোস সেভেন পার্সোনালাইজেশন গ্যালারি থেকে থিমগুলি ডাউনলোড করে ব্যবহার করতে পারবেন।

মাইক্রোসফট সিকিউরিটি এসেনসিয়ালস্
উইন্ডোস ব্যবহারকারীদের ভাইরাস নিয়ে আমাদের একটা যন্ত্রণা রয়েই গ্যাছে। আর সেই যন্ত্রণা আরও বেড়ে যায় যখন নামকরা এন্টিভাইরাসগুলি কাজ করে না।

আমি লেখা নিয়ে এগিয়ে যাবার আগে কয়েকটা কথা বলে রাখতে চাই। আমরা যারা উইন্ডোসকে বিভিন্নভাবে গালিগালাজ করি ভাইরাসের যন্ত্রনায় ত্যাক্ত হয়ে, তাদের একটা কথা মাথায় রাখতে হবে যে আপনারা সবাই কম বেশী উইন্ডোস এক্সপি ব্যবহার করছেন যা কি-না প্রায় ৮-৯ বছর পুরাতন একটি অপারেটিং সিস্টেম এবং এদের বেশীরভাগ ব্যবহারকারীই উইন্ডোস আপডেট ব্যবহার করেননা বিভিন্ন কারণে। একটা কথা মেনে নিন, যে মাইক্রোসফট যখন বোঝে যে তাদের কোনো সমস্যা আছে, তখন সেটা তারা ঠিক করে ফেলে, আমরা যদি সেই সমাধানটা উইন্ডোস আপডেটের মাধ্যমে গ্রহণ না করি, তাহলে গালি দিয়ে লাভ আছে? ৮-৯ বছর আগের অপারেটিং সিস্টেম তো জানেনা এখনকার প্রোগ্রামাররা কত পটু   এমনকি আপনি যে নতুন “কোর” মার্কা প্রোসেসরগুলি ব্যবহার করছেন, এক্সপি কিন্তু সেটিকেও ঠিকমতন ব্যবহার করতে জানেনা। তাই পরামর্শ দিচ্ছি এখন সময় নতুন অপারেটিং সিস্টেম যেমন উইন্ডোস ভিস্তা বা উইন্ডোস সেভেন গ্রহণ করার।

যাই হোক, মূল বিষয়ে ফিরে যাই। উইন্ডোস ভিস্তার সাথে মাইক্রোসফট দিয়েছিলো উইন্ডোস ডিফেন্ডার। যা স্পাইওয়্যার ধরার জন্য ভালো একটি সমাধান ছিলো। এবার এক ধাপ এগিয়ে ভাইরাস ও সেরকম যে-কোনো সমস্যার প্রতিবন্ধক হিসেবে নিয়ে এসেছে মাইক্রোসফট সিকিউরিটি এসেনসিয়ালস্। চমৎকার একটি সফটওয়্যার বানিয়েছে এবার মাইক্রোসফট। একদম হালকা, রিয়েলটাইম প্রটেকশন, প্রতিদিন আপডেট। হালকা বলতে আমি বোঝাচ্ছি অনেক এন্টিভাইরাস আছে যেগুলি মেশিনের সর্বচ্চ মেমরি গ্রহণ করে বসে আছে, স্বাভাবিকভাবে কম্পিউটার চালাতেই ঝামেলা হচ্ছে আপনার। এটা সেরকম না, অনেক ক্ষেত্রে ব্যবহারকারী বুঝতেই পারবেন না যে একটা এন্টিভাইরাস চালো আছে। শুধু তাই না, কোনো কারণে এটা যদি আপনার ভাইরাস ধরতে না পারে বা আপনি একটি ফাইলকে ভাইরাস হিসেবে ধারণা করছেন, তাহলে টেকনেট গ্রুপে জানিয়ে দিন, ওরা দ্রুত আপনার সমস্যার সমাধান করে আপডেটে যুক্ত করে ফেলবে।

অনেকেই জানতে চাইতে পারেন যে এতই যদি ভালো কিছু হবে, তাহলে উইন্ডোসের সাথে বিনামূ্ল্যে আসলোনা কেনো। উইন্ডোসের সাথে বিনামূল্যে জিনাসপত্র দিতে গিয়ে মাইক্রোসফটকে বহু ঝামেলা পোহাতে হয়েছে অতীতে। যেমন উইন্ডোস ডিফেন্ডার ভিস্তার সাথে এসেছিলো বিনামূল্যে আর সেজন্য ইউরোপীয় উইনিয়নের কাছে আইনি সমস্যায় জড়াতে হয়েছে এবং জরিমানা দিতে হয়েছে অনেক টাকা। সেই ঝামেলা এবার আর করেনি মাইক্রোসফট, ছোট্ট ইনস্টলার, চাইলে ডাউনলোড করে নিন।

উইন্ডোস সেভেনের বাক্স পেলাম
এই মাত্র মাইক্রোসফট থেকে পাঠানো উইন্ডোস সেভেনের বাক্সটি পেলাম। বাক্সটিতে যা যা আছে..

উইন্ডোস সেভেন বাক্সটি খোলা অবস্থায়

উইন্ডোস সেভেন (সিগনেচার এডিশন)

উইন্ডোস সেভেন ডেক্সটপ পাযল

উইন্ডোস সেভেন বাক্সের সবকিছু একত্রে

মোট কথা, এখানে আছে উইন্ডোস সেভেন আলটিমেট এডিশন যাকে ওরা বলছে সিগনেচার এডিশন, তবে কার সিগনেচার সেটাই রহস্য  , আছে উইন্ডোস সেভেন মনোগ্রাম যুক্ত কিছু টেবিল ন্যাপকিন, ১০টি উইন্ডোস সেভেন ব্যাগ, বিশাল একটা উইন্ডোস সেভেন পোস্টার, একটা উইন্ডোস সেভেন ডেস্কটপ পাযল, এই তো!

উইন্ডোস সেভেন কমিউনিটি লঞ্চ ওয়েবকাস্ট
মাইক্রোসফট কমিউনিটি আগামী ২৩ অক্টোবর ২০০৯ থেকে শুরু করে ৩০ অক্টোবর ২০০৯ তারিখ পর্যন্ত উইন্ডোস সেভেনের শুভমুক্তি উপলক্ষে বিভিন্ন বিষয়ের উপরে ওয়েবকাস্টের আয়োজন করেছে।

উইন্ডোস সেভেন ব্যবহারকারীরা এই ওয়েবকাস্টে অংশগ্রহন করতে পারবেন। মাইক্রোসফট কমিউনিটির সদস্যরা বিভিন্ন বিষয়ের উপরে ভিন্ন ভিন্ন সময়ে ওয়েবকাস্ট পরিচালনা করবেন। আলেচ্য বিষয়গুলি ও কিভাবে অংশগ্রহণ করতে হবে, তা জানতে চলে যান এই লিঙ্কে। এই ওয়েবকাস্টগুলিতে অংশগ্রহণ করে যেমন অনেক অজানা বিষয় জানা যাবে, তেমনি অনেক প্রশ্নের উত্তর পাওয়া যাবে এক্সপার্টদের কাছ থেকে।

তাহলে দেখা হবে ওয়েবকাস্টে