Reality Bites » windows

উইন্ডোস ফোন সেভেন নিয়ে অভিজ্ঞতা
প্রয় সাত বছর ধরে নোকিয়া ফোন ব্যবহার করছি। আর প্রায় ২.৫ বছর ধরে  ব্যবহার করছি নোকিয়া E63. এর মাঝে আবার উইন্ডোস মোবাইল, আইফোন ব্যবহার  করেছি, কিন্তু বেশীদিন ধরে রাখতে পারিনি। তা একরকম একঘেয়েমী চলে এসেছিলো  নোকিয়া ব্যবহার করতে করতে।

আইফোনের আকার ভালো লাগেনি আর  উইন্ডোস মোবাইল আর যেহেতু মাইক্রোসফট আর উন্নয়ন করবেনা, তাই ভাবলাম একটু  এন্ড্রোয়েড ব্যবহার করে দেখি। কিনলাম Sony Ericsson X 10. চমৎকার সেট,  দারুন ক্যামেরা। কিন্তু ঝামেলা হলো আসল ব্যবহারে। আপনি যদি জিমেইল ব্যবহার  করেন, তাহলে ঠিক আছে, যদি অন্য কিছু ব্যবহার করেন তাহলেই ঝামেলা। আমার জন্য  এক্সচেঞ্জ ছিলো গুরুত্বপূর্ণ, কিন্তু সেটার জন্য আবার থার্ড পার্টি  এপ্লিকেশন ব্যবহার করতে হয়। এন্ড্রোয়েড অপারেটিং সিস্টেম এক্সপ্লোর করার  জন্য ভালো, কিন্তু প্রফেশনালদের জন্য না। সবচাইতে করুণ হলো, এই জিনিসের  কোনো সাপোর্ট নাই। X 10 এন্ড্রোয়েড ২.১ দিয়ে আসে এবং সনি বলে দিয়েছে যে  তারা এটাতে ২.২ বা নতুন আপগ্রেড দেবে না। কি বিরক্তিকর!

QWERTY লে-আউটের প্রতি যেহেতু একটা দুর্বলতা ছিলোকিনলাম মটোরোলা চার্ম, মনেহয় জীবনে সবচাইতে বড় ভূল করেছিলাম এটা কিনে। ভাই একটা ফোনের যে কত সীমাবদ্ধতা থাকতে পারে না এই ফোন না চালালে বোঝা যাবে না। আমার কাছে মনে হয়েছে এন্ড্রোয়েড ভালো, তবে যতটা বলে ততটা এখনো হয়ে ওঠেনি। সোজা কথা এটা নিয়ে খেলনা হিসেবে আপাতত ব্যবহার করা যায়, তবে এটা প্রফেশনাল কাজ করা যায় না।

এবার আসি উইন্ডোস ফোনের কথায়। পেশাগত কারনে বাভিন্ন সময়ে বিভিন্ন স্থানে উইন্ডোস ফোন ব্যবহার করার অভিজ্ঞতা আমার ভালো না। পরে আমি একটা ফোন উপহার হিসেবে পাই আমার ভার্টিক্যাল ম্যানেজারের কাছ থেকে। প্রথম কিছুদিন ব্যবহার করি নাই, যেই ফোনে নম্বর কপি/পেস্ট করা যায়না, সেটা ব্যবহার করার কোনো কারণ নাই!

হঠাৎ একদিন ফোন চালু করে দেখি দু’টো আপডেট এসেছে, এটাই সেই কপি-পেস্ট আপডেট + অনেক পারফরমেন্স ইম্প্রুভমেন্ট রয়েছে এই আপডেটে। আপডেট দুটি করার পরে আমি ব্যবহার করতে শুরু করলাম এবং আমার মোটামুটি মুগ্ধ।

প্রোফেশনালি একটা ফোন ব্যবহার করতে যা যা লাগে, এখান সব আছে। তবে হ্যাঁ অনেক কিছু আবার নাই! যেমন, মাইক্রোসফট অফিস আছে, কিন্তু কম্পিউটার থেকে একটা ফাইল নিয়ে যে কাজ করবো, সেই উপায় নাই! মেইলে আসা ফাইল বা শেয়ারপয়েন্টের ফাইল নিয়ে কাজ করা যায়। সবকিছু যেহেতু ক্লাউডে যাবে, সেহেতু এই কনসেপ্ট, কিন্তু আমরা যারা এখনো সেরকম ইনফ্রাস্ট্রাকচারে যাই নাই (বেশীরভাগ এন্ড ইউজারই যায়নি), তাই এটা একটা ঝামেলা বলে মনে হয়েছে আমার কাছে।

যাই হোক, আগে যেগুলি ভালো লেগেছে সেগুলি শেয়ার করি। দুর্দান্ত পারফরমেন্স, দারুন গ্রাফিক্স এবং গেইমের পারফরমেন্স। কিছু কিছু গেইম একই সাথে এক্সবক্স এবং ফোনে খেলা যায়। ফেইসবুকের সাথে ইন্টিগ্রশনটা জটিল, অন্য ফোনে এরকম এর আগে/এখন পর্যন্ত হয়নি। সোশাল নেটওয়ার্কিং এবং ইমেইলের সাথে সুন্দর কাজ করে। আমার দারুন লেগেছে।

যুন প্লেয়ার দিয়ে গান শোনার এক্সপিরিয়েন্স অসাধারণ। মিউজিম লাইব্রেরী যারা ঠিকমতন মেইনটেইন করেন, তারা মজা পাবে, আর যারা এলোপাথারি ইন্টারনেট থেকে গান ডাউনলোড করে শোনে, তাদের একটু ঝামেলাই মনে হবে

চার্জ মাত্র একদিন থাকে আর মার্কেটপ্লেস এখনো তেমন ফুলে ফেঁপে ওঠেনি। এছাড়া আমি খারাপ কিছু এখন পর্যন্ত দেখিনি। ডেভলপারদের জন্য প্রতি নিয়ত নতুন নতুন সুবিধা দিচ্ছে মাইক্রোসফট, যেমন আইফোনের এপ্লিকেশন কিভাবে উইন্ডোস ফোনে পোর্ট করবেন বা এন্ড্রোয়েড প্লাটফর্মের এপ্লিকেশন কিভাবে উইন্ডোস ফোনে পোর্ট করবেন ইত্যাদী নিয়ে কাজ করেই যাচ্ছে মাইক্রোসফট উইন্ডোস ফোন টিম। এই বছরের শেষের দিকে অসাধারণ সব ফিচার নিয়ে ম্যাঙ্গো আপডেট আসার কথা। ফোনের ডেভলপার এবং ব্যবহারকারী সবাই অধীর আগ্রহে ঐ আপডেটের জন্য অপেক্ষায় আছে!

এন্ড্রোয়েডের মতন উইন্ডোস ফোন অনেক ভেন্ডর তৈরী করে। কিন্তু সুবিধা একটাই, যে মাইক্রোসফট মিনিমাম কিছু প্রয়োজন বেঁধে দিয়েছে, এর বাহিরে কোনো ভেন্ডর যেতে পারবেনা। তাই একটা মিনিমাম কোয়ালিটি বজায় থাকছে। এন্ড্রোয়েডের সমস্যা হলে যে যার মত বানাচ্ছে এবং সাপোর্ট দিচ্ছে বা ইচ্ছা হলে দিচ্ছে না। এপল আই ফোনের ক্ষেত্রেও এই সমস্যা নাই!

আমি এই পোস্টটি লিখেছি শুধু মাত্র নিজের অভিজ্ঞতা শেয়ার করার জন্য। তবে একটা মন্তব্য করতে চাই। একটা ফোন থেকে যদি সব পাওয়ার আগ্রহ থাকে, উইন্ডোস ফোন এখনো সেই পর্যায় যায়নি। খেলনা ফোন হিসেবে এন্ড্রোয়েড ব্যবহার করা যায়, তবে সবকিছু পেতে হলে আইফোনের বিকল্প আপাতত দেখছিনা।

ডাউনলোডকৃত ফাইলের চেকসাম পরীক্ষা করার টুল
বিভিন্ন প্রয়োজনে আমরা ইন্টারনেট থেকে অনেক বড় বড় জিনিস ডাউনলোড করি। যেমন: সিডি/ডিভিডি/ব্লু-রে ডিস্ক ইমেজ বা বড় বড় জিপ/ড়ার ফাইল। অনেক সময় দেখা যায় ডাউনলোড করার পরে ডেটা রিড করা যায়না, বা এক্সট্রাক্ট করা যায়না, এরকম বিভিন্ন সমস্যা হয়। আমি একটা ডিভিডি’র ইমেজ ডাউনলোড করলাম, করে ডিভিডিতে বার্ণ করে দেখি ডাটা নষ্ট।

এই অসুবিধা থেকে রেহাই পাওয়ার জন্য বের হয়েছে চেকসাম পরীক্ষার টুল। ধরুন আপনি উবুন্টু লিনাক্সের একটি ডিভিডি ডাউনলোড করছেন, ডাউনলোডের ওখানেই দেখবেন SHA2, SHA1, MD5 নামের চেকসাম ফাইল দেয়া আছে। আপনি ডিভিডি ডাউনলোড করার পরে যদি চেকসাম মিলিয়ে দেখেন ডেটা ঠিক আছে কি-না, তাহলে আপনার ডিস্ক নষ্ট হবেনা।

কিন্তু লিনাক্সে কমান্ডলাইনে চেকসাম পরীক্ষা করা গেলেও উইন্ডোসে সহজ কোনো টুল নাই। কিছুদিন আগে মাইক্রোসফট চেকসাম পরীক্ষা করার একটা টুল দিলেও সেটা বন্ধুসুলভ না। উইন্ডোস ব্যবহারকারীরা গ্রাফিক্যাল জিনিসপত্র ব্যবহার করে অভস্ত, লিখে কি আর কাজ করা যায়!

আর সেরকম সুবিধা নিয়েই ফাইলের চেকসাম দেখার টুল Febooti fileTweak Hash & CRC, এটা ইনস্টল করে ফাইলের প্রোপার্টিজে গেলেই চেকসাম হিসাব করা যায়। আমার মতন আপনাদেরো টুলটা ভালো লাগবে।

উইন্ডোস সেভেন বের হওয়ার তারিখ ঘোষণা!
স্টিভেন সিনোফস্কাই ও স্টিভ বালমার উইন্ডোস সেভেনের গোল্ড ডিভিডি হাতে

গতকালকে আটলান্টায় মাইক্রোসফট গ্লোবাল এক্সেস অনুষ্ঠানের মাধ্যমে স্টিভেন সিনোফস্কাই ও স্টিভ বালমার উইন্ডোস সেভেনের বের হবার তারিখ ঘোষণা করেন। উইন্ডোস সেভেনের বিল্ড সংস্করণ হবে ৭৬০০ যাকে আমরা আরটিএম (Released to manufacturing বা সংক্ষেপে RTM) নামে চিনবো।

উইন্ডোস সেভেনের প্রযুক্তিগত কাজ শেষ করা হয়েছে গত ১৩ জুলাই। এখন এটা উৎপাদনের জন্য উন্মোচন করা হয়েছে। উৎপাদন প্রক্রিয়া শেষে ব্যবহারকারীদের জন্য বাজারে ছাড়া হবে উইন্ডোস সেভেন আগামী ২২ অক্টোবর ২০০৯ তারিখে। তবে এর আগেই বিভিন্ন ধাপে বিভিন্ন ব্যবহারকারীরা হাতে পাবেন উইন্ডোস সেভেন, দেখে নেয়া যাক কে কবে হাতে পাচ্ছেন সেভেন।

মাইক্রোসফটের পার্টনার এবং অরিজিনাল ইকুইপমেন্ট ম্যানুফেকচারার (OEM): ISV ইন্ডিপেন্ডেন্ট সফটওয়্যার ভেন্ডর এবং IHV ইন্ডিপেন্ডেন্ট হার্ডওয়্যার ভেন্ডর পার্টনাররা মাইক্রোসফট কানেক্ট ও এমএসডিএন সাইট থেকে উইন্ডোস সেভেন আরটিএম-এর ইংরেজী সংস্করণ ডাউনলোড করতে পারবেন আগামী ৬ আগস্ট ২০০৯ তারিখ থেকে, অন্যান্য ভাষাগুলি অক্টোবরের ১ তারিখের পরে ডাউনলোড করতে পারবেন।

ব্যবসায়িক ব্যবহারকারী: ব্যবসায়িক ব্যবহারকারীরা আগামী ৬ আগস্ট ২০০৯ তারিখ থেকে আরটিএম ইংরেজী সংস্করণ-এর ইনস্টলার পেয়ে যাবেন, অন্যান্য ভাষাগুলি অক্টোবরের ১ তারিখের পরে পাবেন।

সফটওয়্যার ডেভলপার এবং আইটি প্রফেশনাল: সফটওয়্যার ডেভলপার এবং আইটি প্রফেশনালরা টেক্‌নেট এবং এমএসডিএন থেকে আগামী ৬ আগস্ট ২০০৯ তারিখ থেকে আরটিএম ইংরেজী সংস্করণ-এর ইনস্টলার পেয়ে যাবেন, অন্যান্য ভাষাগুলি অক্টোবরের ১ তারিখের পরে ডাউনলোড করতে পারবেন।

বেটা টেস্টার: দুঃখের বিষয় হলো, যেসব বেটা টেস্টার তেমন কোনো ফিডব্যাক দেননি এবং মাইক্রোসফট কানেক্টে সংযুক্ত হতে পারেননি, তাদের জন্য মাইক্রোসফট বিনামূল্যে আরটিএম দিচ্ছেনা।

সাধারণ ব্যবহারকারী: আগামী ২২ অক্টোবর ২০০৯ সাধারণ ব্যবহারকারীরা বাজার থেকে উইন্ডোস সেভেন কিনতে পারবেন। আর যেসব সাধারণ ব্যবহারকারী এর মধ্যে অনলাইনে প্রি-অর্ডার করেছেন, তাদের কাছে ২২ অক্টোবরের মধ্যেই উইন্ডোস সেভেন পাঠানো হবে।

উইন্ডোস সেভেন বাজারজাত করার জন্য মাইক্রোসফট ইতিমধ্যে সুন্দর সুন্দর পরিকল্পনা করেছে। যেমন উইন্ডেস সেভেন হোম ইউজাররা একটি ফ্যামিলি প্যাক লাইসেন্স কিনবেন এবং পরিবারের সকলেই ব্যবহার করবেন নিজের নিজের কম্পিউটারে। অফিসের সকল ব্যবহারকারীরা একটি লাইসেন্স কিনে সকলে ব্যবহার করতে পারবেন। আগে কর্পোরেট ক্লায়েন্টদের জন্য এই জাতীয় অফার আগেও ছিলো, কিন্তু অল্প ব্যবহারকারীদের জন্য এবারই এরকম উদ্দ্যোগ নিয়েছে মাইক্রোসফট।

নতুন সময়ের সাথে উইন্ডোসের সময় নিজে থেকে পরিবর্তন হবে
দিনের আলো সংরক্ষণ ও বিদ্যুৎ সাশ্রয়ের জন্য কাল ১৯ জনু মধ্যরাত থেকে দেশে ঘড়ির কাঁটা এক ঘণ্টা এগিয়ে নেওয়া হচ্ছে। অর্থাৎ ১৯ জুন যখন রাত ১১টা বাজবে ঘড়িতে, তখন আমরা ঘড়িকে এক ঘন্টা এগিয়ে নিয়ে যাবো, অর্থাৎ ১১টা সময় রাত বারোটা করে ফেলতে হবে।

নতুন সময়সূচির সঙ্গে মাইক্রসফটের কম্পিউটার অপারেটিং সিস্টেমে ব্যবহৃত ঘড়ির সময়ও ঠিক করে নিতে হবে। এ জন্য সমাধান দিয়েছে মাইক্রোসফট। মাইক্রোসফট বাংলাদেশের সহযোগিতায় এই সমাধানটি প্রদান করছে মাইক্রোসফট। যেই কম্পিউটারে উইন্ডোজ ভিসতা, উইন্ডোজ এক্সপি, উইন্ডোজ সার্ভার ২০০৮ এবং উইন্ডোজ সার্ভার ২০০৩ ব্যবহৃত হচ্ছে অপারেটিং সিস্টেম হিসেবে, সেসব কম্পিউটারে এ সমাধানটি কাজে লাগাবে।

সময়-সংক্রান্ত সমাধানটি পেতে এই ঠিকানা থেকে ইনস্টলারটি ডাউনলোড করে ইনস্টল করতে হবে। এবার কন্ট্রোল প্যানেলে ডেট অ্যান্ড টাইম অপশনে গিয়ে Time Zone Settings-এ গিয়ে (GMT + 06.00) Astana, Dhaka-এর পরিবর্তে (GMT + 06.00) Dhaka নির্বাচন করতে হবে। দিনের আলো সংরক্ষিত সময় (DST) কার্যকর করতে Automatically adjust clock for Daylight Saving Time ঘরে টিক্ দিন। ফলে ১৯ জুন রাত ১১টা থেকে সময় আপনা আপনি পরিবর্তিত হয়ে এক ঘন্টা এগিয়ে যাবে এবং ৩১ ডিসেম্বর ২০০৯ তারিখে আবার আগের অবস্থানে ঘড়ির সময় ফিরে যাবে।

সবচাইতে সুন্দর বাংলা ফন্ট উইন্ডোস সেভেনে
বাংলা নিয়ে মাইক্রোসফট কাজ করছে বেশী দিন হয়নি। উইন্ডোস এক্সপি সার্ভিস প্যাক ২ এর সাথে প্রথম বাংলা ফন্ট দিয়েছিলো মাইক্রোসফট, পরে সেটার মান আমাদের বেশ হতাশ করে। কিন্তু সেখানেই শেষ না, বৃন্দা নামের সেই ফন্টটিকে মাইক্রোসফট এরই মধ্যে অনেক ঘষা মাজা করে ভিস্তায় সুন্দরভাবে উপস্থিত করে। উইন্ডোস ভিস্তা ব্যবহারকরীরা কোনো বাংলা ফন্ট ইনস্টল করা ছাড়াই বাংলা ব্যবহার করা যায়, কিন্তু উইন্ডোস সেভেন দিচ্ছে আশার চাইতে আরেকটু বেশী।

উইন্ডোস সেভেনের সাথে আসছে সোনার বাংলা নামের একটি ফন্ট। এক কথায় আমি বলতে চাই This is the best Bangla font ever created on earth so far.

মাইক্রোসফট চাইলে অনেক আগে এই ফন্টটা আমাদের দিতে পারতো। কারণ এই ফন্টে যেই অক্ষরগুলি ব্যবহার করা হয়েছে,  মনোটাইপের তৈরী করা সেই অক্ষরগুলি Arial Uni MS নামের ফন্টের মধ্যে অফিস ২০০০ থেকেই ছিলো। নয় বছর পরে সেটাকে ব্যবহার উপযোগী করে “সোনার বাংলা” নামে উপস্থিত করেছে মাইক্রোসফট।

ফন্টটির নমুনা:

মাইক্রোসফট শেয়ারপয়েন্ট ডিজাইনার ২০০৭ এক্কেবারে বিনামূল্যে
খুব সহজে মাইক্রোসফট বিনামূ্ল্যে কিছু দেয়না। আর দিলেও তা সীমিত সংখ্যক মানুষ বা কোম্পানি পেয়ে থাকে।

তবে মাইক্রোসফটও মাঝে মাঝে একটু পাগলামী করে। তার নমুনা হচ্ছে অফিস শেয়ারপয়েন্ট ডিজাইনার ২০০৭ তারা এক্কেবারে বিনামূল্যে বিতরণ শুরু করেছে গত ২ এপ্রিল ২০০৯ থেকে। আমি জানিনা কতদিন এরা এই কার্যক্রম চালাবে, তাই সময় ফুরিয়ে যাবার আগেই ডাউলোড করে নেয়া উচিৎ হবে।

ডাউনলোড করার আগে একবার জেনে নেয়া দরকার কি এই শেয়ারপয়েন্ট ডিজাইনার।

আমার জানা মতে প্রথম বিনামূল্যে WYSIWYG (What You See Is What You Get)

HTML এডিটর হিসেবে মাইক্রোসফট ইন্টারনেট এক্সপ্লোরার ৪-এর সাথে ফ্রন্টপেইজ এক্সপ্রেস সফটওয়্যারটি দেয়। উইন্ডোস ৯৮ ব্যবহারকারীরা সেটা ব্যবহার করতো। সঠিকভাবে কাজ না করার জন্য অনেকেই একে বলতো WYSIWTF (What You See Is What The Fuck!) এবং এর ব্যবহারে ভাটা পড়তে থাকে।

তবুও খোঁড়া ডিজাইনাররা এটার ব্যবহার করতো। পরে প্রফেশনালদের জন্য আসে মাইক্রোসফট ফ্রন্টপেইজ ৯৭ এবং তখন থেকেই ব্যপক জনপ্রিয় হতে থাকে ফ্রন্টপেইজ এবং তার সর্বশেষ সংস্করণ ২০০৩। কিন্তু এর পরে মাইক্রোসফট ফ্রন্টপেইজকে দুটো আলাদা ভাগ করে ফেলে। একটা মাইক্রোসফট এক্সপ্রেশন ওয়েব যেটা সাধারণ ডিজাইনারদের জন্য এবং অন্যটি মাইক্রোসফট শেয়ারপয়েন্ট ডিজাইনার, যেটাতে এক্সপ্রেশন ওয়েবের বৈশিষ্ঠ্য ছাড়াও ওয়েব এপ্লিকেশন তৈরীর জন্য বিশেষ ক্ষমতা দেয়া আছে।

আমরা অনেকেই ওয়েব ডিজাইনের জন্য এডোবি ড্রিমউয়েভার ব্যবহার করি, শেয়ারপয়েন্ট ডিজাইনার সেরকম কাজই করে থাকে এবং এর ক্ষেত্রে বাড়তি সুবিধা হলো এটা বিনামূল্যে পাওয়া যাচ্ছে। তাহলে পাইরেটেড ড্রিমউয়েভার বাদ দিয়ে একবার এটা ব্যবহার করে দেখি।

শেয়ারপয়েন্ট ডিজাইনার ২০০৭ বিনামূল্যে ডাউনলোড করা যাবে এই ঠিকানা থেকে।

শেয়ারপয়েন্ট ডিজাইনার ২০০৭ সম্পর্কে কিছু প্রশ্নোত্তর পাওয়া যাবে এই ঠিকানা থেকে।

মাইক্রোসফট শেয়ারপয়েন্ট ডিজাইনার কাস্টমারদের উদ্দেশ্য করে লিখা একটি চিঠি দেখা যাবে এই ঠিকানা থেকে।

আশাকরি মাইক্রোসফট শেয়ারপয়েন্ট ডিজাইনার ২০০৭ ওয়েব ডিজাইনারদের কাজে দেবে।

একটা এইচটিসি টাচ্ নিলাম
এইচটিসি মোবাইল ফোন, কল্পনার চাইতে অনেক বেশী! উইন্ডোস মোবাইল ৬ প্রফেশনাল অপারেটিং সিস্টেম সম্বলিত ঝামেলাবিহীন স্মার্ট মোবিলিটি। আমি যেটা নিলাম সেটার মডেল হলো HTC Touch 3452.

এর হার্ডওয়্যার:

প্রসেসর: OMAP850, গতি: 233 MHz

মেমরি: 128MB

ফ্ল্যাশ মেমরি: 400MB

ডেটা বাস: 16 bit

মনিটরের রঙ: 65536

রেজ্যুলেশন: 240×320

মাপ: ২.৮ ইঞ্চি

ধরণ: টিএফটি টাচ্ স্ক্রিণ

অপারেটিং সিস্টেম: উইন্ডোস মোবাইল ৬ প্রফেশনাল (দেখতে অনেকটা ভিস্তার মতন   )

আমি সত্যি এটা ব্যবহার করে আনন্দিত। এক বৈচিত্র আমি আইফোনেও দেথি নাই। এবার আসি এতে কি কি বৈশিষ্ঠ্য আছে:

ওয়েব ব্রাউজার: মাইক্রসফট ইন্টারনেট এক্সপ্লোরার (পকেট এডিশন)

অফিস: পকেট অফিস – Word, Excel, Outlook, Adobe PDF viewer

ভিএম: জাভা MIDP 2.0

EDGE: Class 32

WLAN: Wi-Fi 802.11b/g

Bluetooth: Yes, v2.0 (A2DP সহ)

এইচটিসির টার্গেট হচ্ছে নিত্য নতুন গ্যাজেট উপহার দেয়া তাও আবার অনেক সস্তায়। আমাদের বাংলাদেশে গ্লোবাল ব্রান্ড এইচটিসি টাচ্-এর একটা মডেল বিক্রি করে ৩০ থেকে ৩৫ হাজার টাকার মধ্যে। দামটা খারাপ না।

আমি আইফোন ব্যবহার করেছি আগে, এটা আইফোনের থেকে অনেক ভালো বলা যেতে পারে কিছু কিছু ফিচারের দিক দিয়ে। যেমন এর জন্য হাজার হাজার এপ্লিকেশন পাওয়া যায়, স্কাইপি, গুগল্ ম্যাপ, ডিআইভিএক্স প্লেয়ার, আরও কত কি! আছে মোজিলার ব্রাউজার মিনিমো। এতে ব্লুটুথ বা কেবল দিয়ে গান বা ভিডিও ঢুকিয়ে দিলেই চলে, যেটা আইফোনে আইটিউন্স দিয়ে করতে হয়। আইফেনো ব্যাটারি নষ্ট হয়ে গেলে কি করতে হবে আমার জানা নাই। এটার ব্যাটারি পরিবর্তনযোগ্য এবং মেমরি কার্ড নিজের ইচ্ছা মতন ব্যবহার করা যায়। আমি একটা ৮ গিগা লাগিয়ে নিয়েছি। সবচাইতে ভালো বিষয় হলো আইফোনের চাইতে এর সাইজ অনেক ছোটো এবং হালকা।

এইচটিসি বাজারে আসার পরে ভুয়া কিছু কোম্পানী আসলেই ভয় পেয়ে গিয়েছে। যেমন ব্ল্যাকবেরি, কোনো কাজ কাম নাই, হুদাই দাম।

আর এটার সাথে ব্যবহার করছি সনিএরিকসনের HBH-DS970 স্টেরিও ব্লুটুথ হেডফোন। জটিল কম্বিনেশন হয়েছে।   সাউন্ডের ক্ষেত্রে সনির বিকল্প নাই বলে আমার মনে হয়।

খুব মজায় আছি এটা নিয়ে।

উইন্ডোজ এক্সপি সার্ভিস প্যাক ৩
বেশকিছুদিন থেকে মাইক্রোসফট উইন্ডোজ এক্সপি সার্ভিস প্যাক ৩ ছাড়ার পায়তাড়া করছিলো। গতমাসে আমরা যারা MSDN সাবস্ক্রাইবার তারা আগে থেকে এটি ব্যবহারের সুযোগ পাই, কিন্তু MSDN থেকে ডাউনলোড করার পন্থাপা জঘণ্য হওয়ায় অনেক ব্যবহারকারী এটা ডাউনলোড করতে পারেননি।

গতকালকে মাইক্রোসফট সাধারণ ব্যবহারকারীদের জন্য এক্সপি সার্ভিস প্যাক ৩ উন্মুক্ত করে এবং এখন সবাই সেটা ডাউনলোড করে ব্যবহার করতে পারবে।

সার্ভিস প্যাকটি দু’টি ফরম্যাটে বরাদ্দ করা হয়েছে একটি হলো উইন্ডোজ এক্সিকিউটেবল এবং অপরটি সিডি ইমেজ আইএসও। সিডি ইমেজ ডাউনলোড করার জন্য যেতে হবে এখানে আর এক্সিকিউটেবল বা ইএক্সই ডাউনলোড করার জন্য যেতে হবে এখানে।

গতবার যখন মাইক্রোসফট সার্ভিস প্যাক ২ ছাড়ে তখন বিনামূল্যে সারা বিশ্বে তার সিডি বিতরণ করে। কিন্তু এবার সেরকম কিছু পরিকল্পনা করেছে কি-না তা এখনো জানা যায়নি।

মাইক্রোসফটের উইন্ডোজ এক্টিভেশন সমস্যা
মাইক্রোসফট যখন আমাদের (এম.ভি.পি.-দের) উইন্ডোজ দেয়, সেটাও কিছু শর্তের ভেতর দিয়ে দেয়। তবে আমাদের অনেক স্বাধীনতা থাকে। সাধারণত একজন ব্যবহারকারী একটা উইন্ডোজ কিনলে সেটা একটা মেশিনে ব্যবহার করতে পারে, অন্য মেশিনে ব্যবহার করতে চাইলে বা মেশিনের বড় ধরণের পরিবর্তন করলে তাকে আবার মাইক্রোসফটের এক্টিভেশন বিভাগে সেটা জানাতে হয়। উইন্ডোজ থাকা অবস্থায় হার্ডওয়্যারের পরিবর্তন সাধন করলে উইন্ডোজ নিজেই সেটা জানিয়ে দেয়, আর পরিবর্তন সাধনের পরে উইন্ডোজ ইনস্টল করার পরে এক্টিভেট করতে গেলে সেটা মাইক্রোসফটের এক্টিভেশন বিভাগে জানিয়ে করতে হয়। আমাদের স্বাধীনতাটা হলো আমরা একটি উইন্ডোজের ভার্সন দশটি ভিন্ন মেশিনে যতবার খুশি এক্টিভেট করতে পারবো।

আগে আমাদের যেই প্রডাক্ট কী দেয়া হতো সেটা ছিলো VLK মানে Volume License Key আর এবারও ভিস্তার সাথে সেরকমই কিছু দেয়া আছে। কিন্তু শুধু ভিস্তা এন্টারপ্রাইজ এডিশনে এবার তারা MAK নামের একটি নিয়ম চালু করেছে যাকে বলা হচ্ছে Multiple Activation Key. এই কী দিয়ে ভিস্তা এন্টারপ্রাইজ এডিশন মাত্র ১৫ বার এক্টিভেট করা যাবে। বিভিন্ন পরীক্ষামূলক কাজের জন্য আমাদের উইন্ডোজ মুছতে হয়ই। আর বার বার যদি এক্টিভেট করতে তাদের অনুমতি নিতে হয়, তাহলে ঝামেলা। কিন্তু এবার এই ঝামেলাটা হলো এবং আমি মনে করি এটা মাইক্রসফটের একটা সমস্যা।

(আমাদের প্রোডাক্ট কী গুলি এভাবে দেয়া হয় MSDN সাইট থেকে)

আমার ধারণা ছিলো MAK দিয়ে আমি ১৫টি কম্পিউটার যতবার খুশি ততবার এক্টিভেট করতে পারবো, কিন্তু দেখি আমি একটি মেশিনে যতবার এক্টিভেট করেছি, আমার এক্টিভেশন নম্বর ততবার কমে যাচ্ছে। আমি মাইক্রোসফটের সাথে বিষয়টি নিয়ে যোগাযোগ করলে তারা আমাকে এই জবাবটি দেয়, “In order for the activation limit not to be decremented, the customer would need to contact the product activation department every time, as there is nothing I am aware of in place to check the computer to see if it already has an “activated” version of the OS.  So a call is placed, you tell the customer service representative that your system crashed, or what have you, and that it’s being reinstalled on the same system and you don’t want it to count against your activation limit.”

(ভিস্তা এন্টারপ্রাইজ এডিশনের কী দেয়া হয়েছে এভাবে, পাশে আর কতবার এক্টিভেট করতে পারবো তা দেয়া আছে, ১৫ বারের মধ্যে আমি আর ৯ বার এক্টিভেট করতে পারবো)

আমার মনে হয়েছে একটা কোম্পানীর পলেসি মেকাররা কতটুকু অসুস্থ্য হলে এটা বলতে পারে। তারা ভালোকরেই জানে আমি বাংলাদেশে থাকি, আমি উইন্ডোজ ব্যবহার করি তাদের সুবিধার জন্য, তাদের প্রোডাক্টের সমস্যার কথা তাদের জানানোর জন্য, সেখানে যদি আমাকে গাঁটের টাকা খরচ করে এক্টিভেট করতে হয়, তাহলে তো সমস্যা। যারা আমেরিকায় বা ভারতে থাকে, তাদের কথা আলাদা, তাদের একটি বিশেষ নম্বর দেয়া হয়, যেখানে ফোন করলে কোনো বিল ওঠে না। কিন্তু আমাদের বাংলাদেশে এরকম সুবিধা নেই। আমারা ফোন যেখানেই করি, টাকা দিয়ে কথা বলতে হবে।

একটা এতবড় কোম্পানীর উপকার করব গাঁটের টাকা খরচ করে, আমি মনেহয় এত অসুস্থ্য এখনো হইনি…